স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৩ ডিসেম্বর ২০২৩, ০৭:১৬ পিএম
আপডেট : ০৩ ডিসেম্বর ২০২৩, ০৭:১৯ পিএম
অনলাইন সংস্করণ

এশিয়া কাপের বাংলাদেশ স্কোয়াড ঘোষণা

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল। ছবি : সংগৃহীত
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল। ছবি : সংগৃহীত

আগামী ৮ ডিসেম্বর সংযুক্ত আরব আমিরাতের দুবাইতে মাঠে গড়াবে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ ক্রিকেট। আজ এক বিজ্ঞপ্তির মাধ্যমে প্রতিযোগিতার সূচি প্রকাশ করেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। টুর্নামেন্ট উপলক্ষে মাহফুজুর রহমান রাব্বীকে অধিনায়ক করে বাংলাদেশ দল ঘোষণা করেছে বিসিবি।

রোববার (০৩ ডিসেম্বর) যুব এশিয়া কাপের জন্য ১৫ সদস্যের বাংলাদেশ স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এ ছাড়া আরও ৩ টাইগার যুবাকে স্ট্যান্ডবাই রেখেছে বিসিবি।

যুব এশিয়া কাপের এবারের আসরে মোট ৮টি দল অংশগ্রহণ করছে। দুই গ্রুপে বিভক্ত হয়ে লড়াই করবে তারা। বাংলাদেশের যুবারা গ্রুপ বি-তে প্রতিপক্ষ হিসেবে পেয়েছে শ্রীলঙ্কা, সংযুক্ত আরব আমিরাত ও জাপানকে। আর গ্রুপ এ-তে লড়াই করবে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান, ছাড়াও আফগানিস্তান ও নেপাল অনূর্ধ্ব-১৯ দল।

আগামী ৯ ডিসেম্বর সংযুক্ত আরব আমিরাত বিপক্ষে ম্যাচ দিয়ে আসর শুরু করবে বাংলাদেশ। এ ছাড়া ১১ ডিসেম্বর জাপান ও ১৩ ডিসেম্বর শ্রীলঙ্কার বিরুদ্ধে মাঠে নামবে যুব টাইগাররা।

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল : আশিকুর রহমান শিবলী, জিশান আলম, চৌধুরী রিজওয়ান, আদিল বিন সিদ্দিক, আশরাফুজ্জামান বরেণ্য, আরিফুল ইসলাম, শিহাব জেমস, আহরার আমিন, শেখ পারভেজ জীবন, মাহফুজুর রহমান রাব্বী (অধিনায়ক), রাফিউজ্জামান, রোহানত দৌলা বর্ষণ, ইকবাল হাসান ইমন, ওয়াসী সিদ্দিকি, মারুফ মৃধা।

স্ট্যান্ডবাই : রিজন হোসেন, নাঈম আহমেদ, জিহাদুল হক জিহাদ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভিডিও ভাইরাল / ‘আর্জেন্টিনার খেলা দেখে টেনশন হচ্ছিল’— ভুল বোঝার পর নিজেকে নিরপেক্ষ দাবি ফিফা সভাপতির

অবশেষে পরীক্ষার হলে বসলেন সেই সুমাইয়া

প্রযুক্তিনির্ভর লেনদেন বাড়াতে ‘বাংলা কিউআর কোড’ চালু করেছে সরকার

দেশের সব হাসপাতালের জন্য স্বাস্থ্য অধিদপ্তরের নতুন নির্দেশনা

দুই মাসেও প্রধান আসামি গ্রেপ্তার না হওয়ায় এমপির ক্ষোভ

সৌদি আরবের বিমানবন্দর ও গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার হুমকি

শেষ ষোলোতে ‘ফেভারিট’ আর্জেন্টিনা-ব্রাজিলের ম্যাচ কবে কখন কোথায়

শিশুকে অপহরণচেষ্টা, যুবককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে সোহেল তাজের স্ট্যাটাস ভাইরাল

চট্টগ্রামে ইউনিভার্সিটি অব বার্মিংহামের ক্যাম্পাস চালুর উদ্যোগ

১০

যুক্তরাষ্ট্রের বিনিয়োগ বাড়াতে অর্থনৈতিক সংস্কারের আহ্বান মার্কিন রাষ্ট্রদূতের

১১

স্বামীর অনৈতিক প্রস্তাবের অভিযোগ, গৃহবধূর আত্মহত্যা

১২

দুবাই পুলিশের সতর্কবার্তা জারি

১৩

বাফেডার উদ্যোগে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

১৪

মানুষকে ঐক্যবদ্ধ করা ছাড়া দেশের টেকসই উন্নয়ন সম্ভব নয় : প্রতিমন্ত্রী মীর শাহে আলম

১৫

ভিডিওকলে ‘সরকার উৎখাতের পরিকল্পনা’, বিশ্ববিদ্যালয় শিক্ষক বরখাস্ত

১৬

টেকনোর দাম কমায় স্মার্টফোন বাজারে নতুন গতি

১৭

‘জুলাই পদযাত্রা’র ঘোষণা এনসিপির

১৮

'টাকার বিনিময়ে ভোট বিক্রি', অভিযোগ তুললেন নায়িকা পলি

১৯

প্যারাগুয়ে-ফ্রান্স ম্যাচের আগাম ফলাফল জানালেন বিশ্বকাপ জয়ী দুগারি

২০
X