স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৯ ডিসেম্বর ২০২৩, ০৩:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

বিশ্বকাপজয়ী অধিনায়কের আইপিএলে রেকর্ড

আইপিএল ইতিহাসে সবচেয়ে দামি খেলোয়াড় এখন প্যাট কামিন্স। ছবি : সংগৃহীত
আইপিএল ইতিহাসে সবচেয়ে দামি খেলোয়াড় এখন প্যাট কামিন্স। ছবি : সংগৃহীত

বিশ্বের সবচেয়ে বড় ফ্রাঞ্চাইজি ক্রিকেট লিগ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) খেলোয়াড় নিলাম চলছে। দুবাইয়ে অনুষ্ঠিত এই নিলামে নতুন রেকর্ড গড়লেন সদ্য অস্ট্রেলিয়ার হয়ে বিশ্বকাপ জেতা অধিনায়ক প্যাট কামিন্স। আইপিএলের নিলামের ইতিহাসে বিশ্বকাপজয়ী অধিনায়ককে রেকর্ড ২০ কোটি ৫০ লাখ ভারতীয় রুপিতে কিনল সানরাইজার্স হায়দরাবাদ। এর আগে আইপিএলে সবচেয়ে বেশি দাম পেয়েছিলেন স্যাম কারেন। ১৮ কোটি ৫০ লাখ রুপিতে গত মৌসুমের নিলামে তাকে কিনেছিলেন পাঞ্জাব কিংস। কারেনকে টপকে এবার নতুন ইতিহাস গড়লেন প্যাট কামিন্স।

আইপিএলের নিলামে যে কামিন্স বেশি দর পাবেন তা আগে থেকেই বোঝা গিয়েছিল। ভারতের মাটিতে সদ্য বিশ্বকাপজয়ী এই অধিনায়কের পিছনে চোখ ছিল দলগুলোর। তার ন্যূনতম ভিত্তিমূল্য ছিল ২ কোটি টাকা। প্রথমে কামিন্সকে নিতে ঝাঁপিয়ে পড়ে চেন্নাই সুপার কিংস। তাদের সঙ্গে লড়াই শুরু হয় মুম্বাই ইন্ডিয়ান্সের। বেশ কিছুক্ষণ তাদের মধ্যে লড়াই চলে। ৬ কোটি দাম ওঠার পরে লড়াই থেকে সরে যায় মুম্বই।

সেখানেই অবশ্য লড়াই শেষ হয়নি। তারপর আসরে নামে আরসিবি। তাদের সঙ্গে চেন্নাইয়ের লড়াই শুরু হয়। সেই লড়াইও বেশ কিছুক্ষণ চলে। ১৩ কোটি টাকা পর্যন্ত ওঠে দু’দল। তার পর আসর ছাড়ে চেন্নাই। তার পরে আরসিবির সঙ্গে লড়াই শুরু করে হায়দরাবাদ। দু’দলের কেউই হাল ছাড়তে চাইছিল না। তর তর করে দাম উঠছিল।

একটা সময় পরে কারেনের ১৮ কোটি ৫০ লাখ রুপি ছাপিয়ে রেকর্ড গড়েন কামিন্স। তার পরও শেষ হয়নি লড়াই। দাম ২০ কোটি ছাপিয়ে যায়। শেষে রণে ভঙ্গ দেয় আরসিবি। ২০ কোটি ৫০ লাখ রুপিতে কামিন্সকে কিনে তাকে আসরের ইতিহাসে সবচেয়ে দামি খেলোয়াড় করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রূপকথার জন্ম দিল ‘ব্লু শার্কস’ খ্যাত কেপ ভার্দে, ফুটবল বিশ্বে তোলপাড়

শুরুতেই ইরানের জালে গোল দিয়ে এগিয়ে গেলো মিশর

নকআউটে কেপ ভার্দে, সহজ প্রতিপক্ষ পেল আর্জেন্টিনা

সকাল থেকে দেশের যেসব এলাকায় ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

রাশিয়া-ইউক্রেনের মধ্যে ১৬০ জন করে যুদ্ধবন্দি বিনিময়

মুসলেরার এক ভুলেই শেষ উরুগুয়ের বিশ্বজয়ের স্বপ্ন, গ্রুপসেরা হয়ে নকআউটে স্পেন

নির্যাতনে গৃহবধূর মৃত্যু, লাশ মর্গে রেখে পালালেন স্বামী

বিশ্বকাপ অভিষেকেই ইতিহাস, নকআউটে কেপ ভার্দে

রাজধানীতে আজ কোথায় কী

ভেনেজুয়েলায় শক্তিশালী ২ ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৯২০

১০

দুপুরের মধ্যে ৬ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কসংকেত

১১

মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলার দাবি ইরানের

১২

যুবলীগ নেতার ‘হাত কাটার’ প্রতিশোধ নিতে যুবককে হত্যা

১৩

২৭ জুন / ইতিহাসে এই দিনে আলোচিত যত ঘটনা

১৪

বিশ্বকাপের মাঝেই মেসিপ্রেমীদের জন্য বড় দুঃসংবাদ

১৫

পাশাপাশি কবরে চিরঘুমে লক্ষ্মীপুরের মা-মেয়েরা

১৬

পারিবারিক কলহ-অভিমান কেড়ে নিল দুই প্রাণ

১৭

আবারও ইরানে যুক্তরাষ্ট্রের হামলা

১৮

প্রথমার্ধেই স্পেনের ধাক্কা, বিদায়ের শঙ্কায় উরুগুয়ে

১৯

শনিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

২০
X