স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৬ নভেম্বর ২০২৩, ০৬:২৯ পিএম
আপডেট : ২৬ নভেম্বর ২০২৩, ০৮:৫০ পিএম
অনলাইন সংস্করণ

সাকিব-মুস্তাফিজদের ছেড়ে দিল আইপিএল

আইপিএলের আগে ছেড়ে দেওয়া হয়েছে বাংলাদেশের ক্রিকেটারদের। ছবি: সংগৃহীত
আইপিএলের আগে ছেড়ে দেওয়া হয়েছে বাংলাদেশের ক্রিকেটারদের। ছবি: সংগৃহীত

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) থেকে ছেড়ে দেওয়া হয়েছে বাংলাদেশিদের। নিলামের আগে আজ দলগুলো তাদের ধরে রাখা ও ছেড়ে দেওয়া খেলোয়াড়দের তালিকা প্রকাশ করেছে। এই তালিকা প্রকাশ করার আগেই গুঞ্জন ছিল বাংলাদেশি খেলোয়াড়দের ছেড়ে দেওয়া হবে। শেষ পর্যন্ত সেই গুঞ্জনই সত্যি হলো। আগের মৌসুমে বাংলাদেশের প্রতিনিধিত্ব করা তিন খেলোয়াড় সাকিব আল হাসান, লিটন দাস ও মুস্তাফিজুর রহমানকে তাদের ফ্রাঞ্চাইজি দলগুলো ছেড়ে দিয়েছে। ২০২৪ আইপিএলের নিলামের আগে ফ্র্যাঞ্চাইজিগুলোর ধরে রাখা খেলোয়াড়দের তালিকাতে নেই কোন বাংলাদেশির নাম।

২০২২ সালে নিলামে দিল্লি ক্যাপিটালস কিনেছিল মুস্তাফিজকে। দুই কোটি রুপিতে তাকে কেনার পর ২০২৩ আইপিএলেও তাকে ধরে রেখেছিল ফ্র্যাঞ্চাইজিটি। কিন্তু আগামী মৌসুমের আগে বাংলাদেশের এই পেসারকে আর ধরে রাখেনি দিল্লির দলটি।

অন্যদিকে সাকিব আইপিএল ২০২২ এর মেগা নিলামে নেয়নি কোনো দল। তবে ২০২৩ আইপিএলের নিলামে কলকাতা দলে ভেড়ায় তাকে। কিন্তু ব্যক্তিগত কারণ দেখিয়ে পরে নিজেকে সরিয়ে নেন সাকিব। লিটন দাসেরও সেবারই প্রথমবারের মতো আইপিএলের মঞ্চে অভিষেক হয়।

তবে এক ম্যাচে সুযোগ পেয়ে ৪ রানের বেশি করতে পারেননি বাংলাদেশের এই ওপেনার। উইকেটের পিছনেও হাতছাড়া করেন এক জোড়া স্টাম্পিং।

অন্যদিকে আইপিএলের গত মৌসুমটা ভালো কাটেনি মুস্তাফিজের। দুই ম্যাচ খেলার সুযোগ পেয়েছিলেন। মাত্র একটি উইকেটই নিতে পেরেছিলেন। ছিলেন বেশ খরুচেও। ওভারপ্রতি ১১.২৯ রান করে দিয়েছিলেন তিনি।

আইপিএলের আগামী আসরের নিলাম অনুষ্ঠিত হবে ১৯ ডিসেম্বর। তবে সেখানে তারা থাকবেন কিনা তা এখনো নিশ্চিত হয়নি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশে ৫ ধরনের ক্যানসার বাড়ছে, কারণ কী?

ককটেল বিস্ফোরণে উড়ে গেল প্রবাসীর বাড়ির সেপটিক ট্যাংক

জনগণের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু: তথ্যমন্ত্রী

ঘুমের মধ্যে হঠাৎ উপর থেকে পড়ে যাওয়ার অনুভূতি হয় কেন?

যুক্তরাষ্ট্রকে সরাসরি আলোচনার প্রস্তাব দেওয়ার খবর প্রত্যাখ্যান করল ইরান

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ৩

আঁচল-অমির ‘আতা গাছে তোতা পাখি’

সেই ফিলিস্তিনি কিশোরীকে ধন্যবাদ জানালেন স্পেনের প্রধানমন্ত্রী

সেনাপ্রধানের সঙ্গে নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

পড়াশোনার পাশাপাশি খেলাধুলাকে গুরুত্ব দিতে হবে: এমপি মান্নান

১০

দুশ্চিন্তা দূর করার সহজ ৫ আমল

১১

দক্ষিণ আফ্রিকায় আগুনে প্রাণ গেল ৬ বাংলাদেশির

১২

স্বপ্ন ভেঙে কফিনে ফিরল দুই ভাই, অশ্রুসিক্ত বিদায়ে দাফন 

১৩

এনডিটিভির এক্সক্লুসিভ / সীমান্তে চীনের ১১ স্টেলথ যুদ্ধবিমান, ভারতের জবাব দিতে ঢের দেরি

১৪

শিক্ষার মানোন্নয়নে নতুন মূল্যায়ন ব্যবস্থা চালু হচ্ছে: শিক্ষা প্রতিমন্ত্রী

১৫

শামীম ওসমানের মামলায় পরবর্তী সাক্ষ্যগ্রহণ ১২ আগস্ট

১৬

মাভাবিপ্রবির নতুন প্রো-ভিসি অধ্যাপক মো. আনিসুর রহমান

১৭

রাবিতে সংঘর্ষের ঘটনা তদন্তে ৫ সদস্যের কমিটি গঠন

১৮

কাঁচামরিচের ট্রিপল সেঞ্চুরি

১৯

১৭ বছর ধরে জুলাই অভ্যুত্থানের ভিত্তি তৈরি করেছে বিএনপি: এ্যানি

২০
X