স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৩ জানুয়ারি ২০২৬, ০৫:২৮ এএম
আপডেট : ১৩ জানুয়ারি ২০২৬, ১০:১৩ এএম
অনলাইন সংস্করণ

নিরাপত্তা নিয়ে শঙ্কা, আইপিএলের দুই ম্যাচ দর্শকশূন্য স্টেডিয়ামে

দর্শকশূন্য স্টেডিয়ামে হবে আইপিএলের দুই ম্যাচ। ছবি : প্রতীকী
দর্শকশূন্য স্টেডিয়ামে হবে আইপিএলের দুই ম্যাচ। ছবি : প্রতীকী

শুরু হয়েছে নারীদের আইপিএল। প্রতিটি ম্যাচেই মাঠভর্তি দর্শকের উপস্থিতি থাকছে। তবে এবার দুটি ম্যাচ হবে দর্শকশূন্য স্টেডিয়ামে। আগামী ১৫ জানুয়ারি বৃহন্মুম্বই পৌরসভার (বিএমসি) নির্বাচন। ফলে আগের দিন এবং নির্বাচনের দিন মুম্বাইয়ে নারী আইপিএলের ম্যাচ হলেও ফাঁকা থাকবে স্টেডিয়াম। নিরাপত্তার কথা মাথায় রেখেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আগামী ১৪ তারিখ ইউপি ওয়ারিয়র্স বনাম দিল্লি ক্যাপিটালস এবং ১৫ তারিখ মুম্বাই ইন্ডিয়ান্স বনাম ইউপি ওয়ারিয়র্সের খেলা রয়েছে। এই দুদিন ডিওয়াই পটেল স্টেডিয়ামে খেলা হলেও দিল্লির অধিনায়ক জেমাইমা রদ্রিগেজ বা মুম্বাইয়ের অধিনায়ক হারমনপ্রীত কৌরের খেলা দেখতে মাঠে উপস্থিত থাকতে পারবেন না কোনও দর্শক।

জানা গেছে, নির্বাচনের কারণে স্টেডিয়ামে পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা সম্ভব হবে না। ফলে নিরাপত্তার কথা মাথায় রেখে ওই দুদিন দর্শকশূন্য মাঠে খেলা আয়োজন করার চিন্তা ভাবনা করেছে তারা। পুলিশের পক্ষ থেকে এ বিষয়টি বিসিসিআইকে জানানো হয়েছে। এর পরই সিদ্ধান্ত নেয় বোর্ড।

আগামী ১৬ জানুয়ারি ভোটের গণনা। তাই ১৪, ১৫-এর পাশাপাশি ১৬ তারিখের টিকিট বিক্রিও আপাতত বন্ধ রাখা হয়েছে। ১৬ তারিখও দর্শকশূন্য স্টেডিয়ামে খেলা হবে কি না, তা এখন পর্যন্ত জানা যায়নি। তবে, ১৭ জানুয়ারির টিকিট পাওয়া যাচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেইমারকে নিয়ে আরও বড় দুঃসংবাদ পেল ব্রাজিল

রোনালদোকে বিশ্বকাপ জেতাতে ‘সুবিধা’ দেবে ফিফা, দাবি ধর্মগুরুর

যুক্তরাষ্ট্রের বি-৫২ বোমারু বিমান বিধ্বস্ত, নিহত ৮

যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা হলেও ইরানে শান্তি নিয়ে সংশয় কাটেনি

মহাখালী-তেজগাঁও সড়ক অবরোধ

অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশ দলে ফিরলেন অভিজ্ঞ ব্যাটার

আলুবোখারা চাষে বদলে যাচ্ছে পাহাড়ের কৃষি চিত্র

কাবা শরিফে পরানো হলো স্বর্ণখচিত নতুন গিলাফ 

আজকে স্বর্ণের বাজারদর

পুলিশের বিরুদ্ধে চাঁদা নেওয়ার অভিযোগ / সিলেটে ট্রাফিক সপ্তাহ আসে-যায়, যানজট পরিস্থিতির পরিবর্তন হয় না

১০

বিশ্বকাপ নায়ক থেকে রাতারাতি সোশ্যাল মিডিয়া তারকা কেপ ভার্দে গোলরক্ষক 

১১

সাংবাদিক আবদুল হাই সিদ্দিকের বাবার মৃত্যুবার্ষিকী আজ

১২

সেই ওমরাহযাত্রীর মৃত্যু, মরদেহ পাঠানোর ব্যবস্থা করলেন ধর্মমন্ত্রী

১৩

প্রকৃতি থেকে হারিয়ে যাচ্ছে ভেষজ উদ্ভিদ সাদা মটমটিয়া

১৪

সমতায় শেষ ইরান-নিউজিল্যান্ডের দুর্দান্ত লড়াই

১৫

আজকের নামাজের সময়সূচি

১৬

আমগাছে উঠে অনলাইনে হাজিরা দিলেন প্রধান শিক্ষক

১৭

পারদ গলল ইরান-যুক্তরাষ্টের, হিম হচ্ছেন নেতানিয়াহু?

১৮

এলাকাবাসীর সহযোগিতায় একের পর এক পুশইনচেষ্টা প্রতিহত বিজিবির

১৯

পিরোজপুরে মায়ের হাতে ছেলে খুন

২০
X