সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ৩১ ডিসেম্বর ২০২৩, ০২:০৪ পিএম
অনলাইন সংস্করণ

সিরিজ জিততে না পারার কারণ জানালেন শান্ত

নাজমুল হোসেন শান্ত । ছবি : সংগৃহীত
নাজমুল হোসেন শান্ত । ছবি : সংগৃহীত

বছরের শেষ দিনে বাংলাদেশ ক্রিকেট দলের সামনে সুযোগ ছিল নিউজিল্যান্ডকে তাদেরই মাটিতে হারিয়ে ক্রিকেটের অর্জনে নতুন পালক যুক্ত করা। তবে কাছে গিয়েও নাজমুল হোসেন শান্তর দল পারল না। সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে আগে ব্যাট করতে নেমে মাত্র ১১০ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। স্বল্প রানের টার্গেটেও বোলারদের কল্যাণে দারুণভাবে চেপে ধরেছিল বাংলাদেশ। কিন্তু লক্ষ্যটা নাগালের মধ্যে থাকায় সেটা ছুতে বেগ পেতে হয়নি কিউইদের।

যে কোনো কন্ডিশনের টি-টোয়েন্টি ম্যাচেই এত অল্প রানের পুঁজি নিয়ে জেতা অসম্ভব। তবে বাংলাদেশ দলের বোলাররা অবশ্য সেই অসম্ভব কিছু করে দেখানোর চেষ্টাই করেছিলেন। শরীফুল-মেহেদীরা ৪৯ রানে নিউজিল্যান্ডের ৫ উইকেট তুলে নিয়ে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচটায় ফিরিয়ে এনেছিলেন রোমাঞ্চ।

শেষ পর্যন্ত কিউইরা ডিএলএস আইনে ১৭ রানে জিতলেও প্রশংসিত হয়েছে বাংলাদেশ দলের বোলারদের পারফরম্যান্স। ম্যাচ শেষে বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্তও পুরস্কার মঞ্চে এসে শরীফুল ইসলাম-মুস্তাফিজুর রহমানদের পারফরম্যান্স নিয়ে বললেন, ‘আজ আমাদের বোলাররা খুব ভালো করেছে। তবে ব্যাটাররা যথেষ্ট রান করেনি।’

ম্যাচের ভাগ্য আসলে নির্ধারণ হয়ে গেছে বাংলাদেশ দলের ব্যাটিং ব্যর্থতায়। নাজমুলের হতাশার কারণ এটাই, ‘হ্যাঁ (খুব বেশি উইকেট পড়েছে শুরুতে)। টি-টোয়েন্টিতে শুরুটা খুব গুরুত্বপূর্ণ। আমাদের ব্যাটাররা আজ শুরু করেছে, কিন্তু ১৫ থেকে ১৭ রানের বেশি করতে পারেনি। কিন্তু কেউই ম্যাচটাকে গভীরে নেয়নি। এই ভুলটা আজ আমরা করেছি।’

নিউজিল্যান্ড শেষ ম্যাচটা জিতলেও তাদের সিরিজ জিততে দেয়নি বাংলাদেশ দল। নেপিয়ারে প্রথম ম্যাচে কিউইদের হারানোর পর মাউন্ট মঙ্গানুইয়ের দ্বিতীয় ম্যাচটি বৃষ্টিতে পরিত্যক্ত হয়। আজ একই ভেন্যুতে শেষ ম্যাচটা নিউজিল্যান্ড জেতায় সিরিজ হয়েছে ড্র। এটি নিউজিল্যান্ডের মাটিতে যে কোনো সংস্করণ প্রথম সিরিজ ড্র বাংলাদেশের।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বরাষ্ট্রমন্ত্রীর পক্ষে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ডা. জনির ত্রাণ বিতরণ

বাড়ির উঠানে খেলার সময় পানিতে ডুবে শিশুর মৃত্যু

প্রধানমন্ত্রীর বরিশাল সফরের কর্মসূচি

রাষ্ট্রায়ত্ত ৯ ব্যাংকের খেলাপি ঋণ প্রায় ২ লাখ কোটি টাকা

১০ বছরের খুদে ফুটবলার রওশন যেন আরেক মেসি!

মাদকের টাকা না পেয়ে হত্যার চেষ্টা, ছেলেকে পুলিশের হাতে দিলেন মা

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য জরুরি নির্দেশনা

লোকালয়ে ঢুকে শিয়ালের কামড়, শিশু ও নারীসহ আহত ১৪

ঢাবিতে জলাবদ্ধতা, বিদ্যুৎহীন দুই ছাত্রী হল

বিশ্বকাপে কোন দল কী পরিমাণ অর্থ পাচ্ছে?

১০

অথৈ পানির দিকে অবুঝ দৃষ্টি, মৃত্যুঝুঁকিতে বন্যাকবলিত এলাকার শিশুরা

১১

উত্তরা ব্যাংকের দ্বিতীয় আঞ্চলিক প্রধান সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত

১২

স্ত্রীর স্বীকৃতি চাইতে গিয়ে মারধরে অন্তঃসত্ত্বার গর্ভের সন্তান নষ্টের অভিযোগ

১৩

বাখরাবাদ গ্যাসের সাবেক কর্মকর্তার ৮ বছরের কারাদণ্ড

১৪

প্রধানমন্ত্রীর নির্দেশে সন্দ্বীপে ত্রাণ দিচ্ছেন বিএনপি নেতা মিল্টন

১৫

রাঙামাটিতে বন্যা পরিস্থিতি ভয়াবহ, পানিবন্দি ৪৫ হাজার মানুষ

১৬

সাতকানিয়ায় পানিবন্দি মানুষের পাশে ছাত্রদল নেতা তৌহিদুল

১৭

চকরিয়ায় বন্যার পানিতে দুজনের মৃত্যু, ২৩ ঘণ্টা পর কিশোরের মরদেহ উদ্ধার

১৮

সিলেটে নদ-নদীর পানি বিপৎসীমার কাছাকাছি, আতঙ্কে বাসিন্দারা

১৯

বহর বাড়াতে ১৪ হাজার কোটি টাকা বিনিয়োগের পথে ইউএস-বাংলা

২০
X