স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৬ জানুয়ারি ২০২৪, ১১:২৫ এএম
অনলাইন সংস্করণ

ওয়ার্নারের বিদায়ী টেস্টে ধবলধোলাই পাকিস্তান

ক্যারিয়ারের শেষ টেস্ট ইনিংস খেললেন ওয়ার্নার। ছবি : সংগৃহীত
ক্যারিয়ারের শেষ টেস্ট ইনিংস খেললেন ওয়ার্নার। ছবি : সংগৃহীত

পাকিস্তানকে ৮ উইকেটে হারিয়ে ধবলধোলাই করেছে অস্ট্রেলিয়া। ক্যারিয়ারের শেষ টেস্ট ম্যাচটিকে ফিফটি এবং জয় দিয়ে রাঙালেন ডেভিড ওয়ার্নার। নিজের শেষ ইনিংসে ৫৭ রানের দায়িত্বশীল ব্যাটিং উপহার দেন অজি ওপেনার। সাদা পোশাকে হয়তো এমন বিদায়ই প্রত্যাশা করেছিলেন বাঁহাতি ওপেনার।

শনিবার (৬ জানুয়ারি) সিডনিতে অস্ট্রেলিয়ার বোলিং তোপে দ্বিতীয় ইনিংসে মাত্র ১১৫ রানে অলআউট হয় পাকিস্তান। জয়ের জন্য ১৩০ রানের লক্ষ্যে ব্যাটিং করতে নেমে ওয়ার্নার ও লাবুশেনের ফিফটিতে ৮ উইকেটে জয় পায় স্বাগতিকরা।

১৩০ রানের স্বল্প লক্ষ্যে ব্যাটিং নেমে শূন্য রানে উসমান খাজাকে হারায় অস্ট্রেলিয়া। দ্বিতীয় উইকেটে ১১৯ রানের জুটি গড়েন ওয়ার্নার-লাবুশেন। তবে জয় থেকে ১১ রান দূরে থাকতে সাজিদ খানের বলে বিদায় নেন অজি ওপেনার। নিজের শেষ ইনিংসে ৭৫ বলে ৫৭ রানের ঝকঝকে ইনিংস খেলেন সিডনির ঘরের ছেলে ওয়ার্নার। সাজিদ খানের বলে আউট হয়ে মাঠ ছাড়ার সময় সিডনি ক্রিকেট গ্রাউন্ডের (এসসিজি) দর্শকরা দাঁড়িয়ে করতালিতে বিদায় জানান ইতিহাসের অন্যতম সেরা এই ওপেনারকে। বাকি পথটুকু পাড়ি দেন লাবুশেন। ৬২ রানে অপরাজিত থাকেন ডানহাতি ব্যাটার।

এর আগে ৭ উইকেটে ৬৮ রান নিয়ে চতুর্থ দিনের খেলা শুরু করে পাকিস্তান। আজ বেশি দূর এগোতে পারেনি সফরকারীরা। মাত্র ১১৫ রানেই অলআউট হয় শান মাসুদের দল। পরপর দুই ওভারে মোহাম্মদ রিজওয়ান ও আমের জামাল বিদায় নিলে আর বেশিক্ষণ টেকেনি পাকিস্তানের দ্বিতীয় ইনিংস। অস্ট্রেলিয়ার হয়ে ১৬ রানে ৪ উইকেট শিকার করেন জশ হ্যাজেলউড। এছাড়া নাথান লায়ন ৩ উইকেট নেন।

প্রথম ইনিংসে ৮২ রান ও ৬ উইকেট নিয়ে ম্যাচসেরার পুরস্কার জিতেছেন পাকিস্তানের আমের জামাল। আর সিরিজসেরার পুরস্কার জেতেন অজি অধিনায়ক প্যাট কামিন্স।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের ৬ জেলায় সন্ধ্যার মধ্যে ঝড়সহ বজ্রবৃষ্টির আশঙ্কা

বিশ্বকাপে নকআউটের টিকিট কাটল যারা, বাদ পড়ল কারা

সামান্য ভুলেই বাতিল হতে পারে ভারতীয় ট্যুরিস্ট ভিসার আবেদন

ধর্ম নিয়ে ব্যবসা নয়, সম্প্রীতির বাংলাদেশ চাই: সংসদে ফজলুর রহমান

পূর্ব শত্রুতার জেরে গৃহবধূকে পিটিয়ে হত্যা

‘হৃদপিণ্ড ধুকধুক করে কাঁপছিল’

আশুরার দিন এশিয়ার দেশে ভূমিকম্প, কেঁপে উঠল বিস্তীর্ণ এলাকা

ঐতিহাসিক হোসেনি দালান থেকে তাজিয়া মিছিল শুরু

বিসিবিতে অর্থায়ন স্থগিত চান বুলবুল, আইসিসিতে দিলেন ১৪ পৃষ্ঠার চিঠি

প্যারাগুয়ের জালে কোনো গোল না দিয়েও নকআউটে অস্ট্রেলিয়া

১০

বিশ্ব মাদকবিরোধী দিবস: টঙ্গীতে ছাত্রশিবিরের সাইকেল র‍্যালি

১১

প্রথমার্ধে তুরস্কের বিপক্ষে ২-১ গোলে পিছিয়ে যুক্তরাষ্ট্র

১২

শেষ মুহূর্তের গোলে তুরস্কের জয়, হেরেও নকআউটে যুক্তরাষ্ট্র

১৩

পবিত্র আশুরা উপলক্ষে মালদ্বীপে দোয়া-মিলাদ মাহফিল

১৪

ব্রাজিল ম্যাচের আগে আর্জেন্টিনাকে বিশ্বকাপের সেরা বললেন জাপান কোচ

১৫

উন্নয়ন তহবিল থেকে ১০ শতাংশ কমিশন দাবি ইউপি সচিবের

১৬

চীনের প্রেসিডেন্টের সঙ্গে শুভেচ্ছা বিনিময় নিয়ে তারেক রহমানের পোস্ট

১৭

যুদ্ধের আবহে ইরান ও লেবাননে শোক ও প্রার্থনায় পবিত্র আশুরা পালন

১৮

ভেনেজুয়েলায় ধসে পড়ল বিলাসবহুল হোটেল, ভেতরে ছিলেন খেলোয়াড়দের স্বজনরা

১৯

বিমানবন্দরে ছেলেকে বিদায় দিয়ে বাসায় ফিরে বাবার মৃত্যু

২০
X