স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৫, ০২:৩৬ এএম
আপডেট : ১৫ অক্টোবর ২০২৫, ০৭:২৭ এএম
অনলাইন সংস্করণ

হোয়াইটওয়াশ লজ্জায় বাংলাদেশ, একশও ছুঁতে পারলেন না মিরাজরা

ম্যাচের দৃশ্য। ছবি: সংগৃহীত
ম্যাচের দৃশ্য। ছবি: সংগৃহীত

আবুধাবির মরুভূমিতে শেষ পর্যন্ত মর্যাদা রক্ষা করতেও পারল না বাংলাদেশ। সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে আফগানিস্তানের বিপক্ষে ব্যাটে-বলে সম্পূর্ণ ব্যর্থতায় ২০০ রানের ব্যবধানে পরাজিত হয়ে হোয়াইটওয়াশের লজ্জা বরণ করল লাল-সবুজরা।

২৯৪ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ২৭.১ ওভার টিকতে পেরেছে বাংলাদেশ। ব্যাট হাতে লজ্জাজনকভাবে দল থেমেছে ৯৩ রানে। আগের ম্যাচে কোনোমতে ১০৯ রান তুলেছিল টাইগাররা—এবার সেটিও পারল না।

এক সাইফ হাসান ছাড়া বাকিদের ব্যাট ছিল নিস্তব্ধ। দলের একমাত্র উজ্জ্বল দিক তিনি। ওপেনিংয়ে নেমে ৫৪ বলে ৪৩ রান করেন সাইফ, যেখানে ছিল ৩ ছক্কা ও ২ চার। কিন্তু তার সঙ্গী বা পরের ব্যাটাররা কেউই দাঁড়াতে পারেননি রশিদ খান ও তরুণ পেসার বিলাল সামির তোপের মুখে।

মোহাম্মদ নাঈম (৭), নাজমুল হোসেন শান্ত (৩), তাওহীদ হৃদয় (৭), মিরাজ (৬), শামীম (০), সোহান (৪)—একজনও দুই অঙ্কের ঘরে যেতে পারেননি। টপ অর্ডারের ধসের পর টেলএন্ডাররা কোনোভাবে স্কোরকে ৯৩ রানে নিয়ে গেছেন, সেটিই ছিল সর্বোচ্চ সান্ত্বনা।

আফগানিস্তানের হয়ে দুর্দান্ত বোলিং করেন তরুণ বিলাল সামি। মাত্র ৩৩ রান খরচায় ৫ উইকেট তুলে নিয়ে বাংলাদেশের ব্যাটিং লাইন ধ্বংস করে দেন তিনি। রশিদ খানও ছিলেন আগের মতোই অপ্রতিরোধ্য—১২ রান খরচায় নেন ৩ উইকেট। আগের ম্যাচে ৫ উইকেট নেওয়ার পর এবার তিনিও ছুঁয়ে ফেলেছেন সিরিজে ১১ উইকেটের মাইলফলক।

এর আগে টসে জিতে ব্যাটিংয়ে নেমে ৫০ ওভারে ৯ উইকেটে ২৯৩ রান তোলে আফগানিস্তান। ইব্রাহিম জাদরান খেলেন ৯৫ রানের দারুণ ইনিংস, আর শেষ দিকে ঝড় তোলেন অভিজ্ঞ মোহাম্মদ নবী—৩৭ বলে ৬২ রানে অপরাজিত থাকেন তিনি। বাংলাদেশের হয়ে ৩ উইকেট নেন সাইফ হাসান, ২টি করে উইকেট তানভীর ইসলাম ও হাসান মাহমুদের ঝুলিতে।

এই জয়ে রানের ব্যবধানে নিজেদের ওয়ানডে ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ জয় পেল আফগানিস্তান—২০০ রানের বিশাল ব্যবধানে। বাংলাদেশের বিপক্ষে এটি তাদের সবচেয়ে বড় জয়ও বটে।

একই সঙ্গে টানা তৃতীয় ওয়ানডে সিরিজেও টাইগারদের হারাল আফগানরা। আগের দুই সিরিজে বাংলাদেশ এক ম্যাচ জিতে হোয়াইটওয়াশ এড়াতে পেরেছিল; কিন্তু এবারে লড়াইয়ের ছিটেফোঁটাও দেখা গেল না—ব্যাটিং ব্যর্থতা, আত্মবিশ্বাসের ঘাটতি আর কৌশলহীনতার এক নির্মম প্রতিচ্ছবি হয়ে রইল এই সিরিজ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৫৫ বছরে শহীদ জিয়া গবেষণা কেন্দ্র কেন হয়নি, প্রশ্ন মঈন খানের

আগামী ২০ বছর বিশ্ব ক্রিকেটকে শাসন করতে চান সূর্যবংশী

আল জাজিরা বিশ্লেষণ / ইরান যুদ্ধের ১০০তম দিন, কোথায় দাঁড়িয়ে মধ্যপ্রাচ্য?

কেন্দ্রীয় কমিটিকে অভিনন্দন জানিয়ে সাতক্ষীরায় জেলা যুবদলের শুভেচ্ছা মিছিল

এনসিটিবি ও ৪ শিক্ষা বোর্ডে নতুন চেয়ারম্যান 

নারী-শিশু নির্যাতন মামলা, হাইকোর্টে বিশেষ বেঞ্চের কার্যক্রম শুরু হচ্ছে

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির নতুন সভাপতি হলেন তামিম

মহিলা দল নেত্রীর অডিও ভাইরাল / ‘তুমি বেশি কমাইও না, ৬ হাজারের মধ্যে দিও’

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ‘এমটিবি ট্রেড এক্স’ চালু, মিলবে যে সুবিধা

শান্তি চুক্তি হলেও তাৎক্ষণিকভাবে মুক্ত হবে না ইরানের জব্দকৃত সম্পদ : ট্রাম্প

১০

পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রকে কড়া বার্তা উত্তর কোরিয়ার

১১

নিরাপদ খাদ্যে মুনাফা দেখলে চলবে না: এমপি রতন

১২

বিশ্বকাপের আগে ব্রাজিল শিবিরে দুঃসংবাদ, চোটে কাঁদলেন এই তারকা

১৩

রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় সরকারের অদক্ষতা জনগণকে হতাশ করেছে : হামিদুর রহমান

১৪

ডিসি কার্যালয়ে বিএনপি দুই নেতার হাতাহাতি

১৫

লেবাননের স্বাধীনতাকামী গোষ্ঠীর সদরদপ্তরে ইসরায়েলি হামলা

১৬

পরিবারের জন্য কেনাকাটা করে ফেরার পথে প্রবাসী নিহত

১৭

জার্সি পরা মিঠুন সাহার ছবিটি এআই জেনারেটেড

১৮

বিরতি ভেঙে নতুন গান নিয়ে ফিরছেন মেহরাব

১৯

অধ্যাপিকাকে হত্যা করতে ১৪০০ কিমি পাড়ি দিল দম্পতি

২০
X