রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৯ জানুয়ারি ২০২৪, ১১:২৬ এএম
অনলাইন সংস্করণ
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ

কবে নামবে বাংলাদেশের যুবারা!

যুব বিশ্বকাপে অংশগ্রহণকারী দলের অধিনায়করা। ছবি : সংগৃহীত
যুব বিশ্বকাপে অংশগ্রহণকারী দলের অধিনায়করা। ছবি : সংগৃহীত

২০২০ সালে দক্ষিণ আফিকায় ক্রিকেট ইতিহাসের সবচেয়ে গর্বের অধ্যায় লিখেছিল বাংলাদেশ। ভারতকে হারিয়ে যুব বিশ্বকাপের শিরোপা জিতেছিল বাংলার যুবারা। এর চার বছর পর সেই দক্ষিণ আফ্রিকাতেই শুরু হচ্ছে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের মাঠের লড়াই।

মূলত এবারের আসর হওয়ার কথা ছিল শ্রীলঙ্কায়। প্রথমে সেখানকার কন্ডিশন ঘিরেই পরিকল্পনা সাজিয়েছিল বাংলাদেশ যুব দল। কিন্তু সরকারি হস্তক্ষেপের কারণে লঙ্কান ক্রিকেট বোর্ডকে নিষিদ্ধ করে আইসিসি। পরে যুব বিশ্বকাপটি দক্ষিণ আফ্রিকায় স্থানান্তর করে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা।

ফলে শেষ তিনবারের দ্বিতীয়বার প্রোটিয়া মাটিতে হতে যাচ্ছে এ টুর্নামেন্ট। ১৬ দলের অংশগ্রহণে ১৯ জানুয়ারি শুরু হবে যুব বিশ্বকাপের ফাইনাল হবে ১১ ফেব্রুয়ারি। সর্বমোট ম্যাচ হবে ৪১টি।

এমনিতে দুই বছর পর পর হয় অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ। ২০২০ সালে জেতা ট্রফিটা পরের আসরে ধরে রাখতে পারেনি বাংলাদেশ। ২০২২ সালে ভারতের কাছে হেরেই কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নেয় যুব দল। এবার সেই ভারতের গ্রুপেই আছে বাংলাদেশ।

শনিবার নিজেদের প্রথম ম্যাচে জুনিয়র টাইগারদের প্রতিপক্ষও ভারত। গ্রুপ-এ-তে বাংলাদেশ-ভারতের সঙ্গে আয়ারল্যান্ড ও যুক্তরাষ্ট্র। ১৬ দলের বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে রয়েছে দুটি ম্যাচ। স্বাগতিক দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে ওয়েস্ট ইন্ডিজ। আর আরেক ম্যাচে আয়ারল্যান্ডের প্রতিপক্ষ যুক্তরাষ্ট্র।

ওয়ানডে ফরম্যাটের টুর্নামেন্টে অংশ নিচ্ছে ১৬ দল। চার গ্রুপে ভাগ হয়ে খেলবে দলগুলো। প্রতিটি গ্রুপের পয়েন্ট টেবিলের শীর্ষ তিনটি করে মোট ১২টি উঠবে সুপার সিক্সে। সেখানে ছয়টি করে দুই গ্রুপে ভাগ হবে সুপার সিক্সে জায়গা পাওয়া দলগুলো।

সুপার সিক্সের দুই গ্রুপের একটিতে থাকবে এ ও ডি গ্রুপের দল। অন্যটিতে থাকবে বি ও সি গ্রুপের দ। এতে করে প্রথম পর্বে একই গ্রুপে থাকা দলগুলো সুপার সিক্সে পরস্পরের মুখোমুখি হবে না।

উদাহরণস্বরূপ বলা যায়, বাংলাদেশ যদি সুপার সিক্সে জায়গা পায়, তাহলে ভারত, যুক্তরাষ্ট্র বা আয়ারল্যান্ডের সঙ্গে ম্যাচ খেলবে না। তারা খেলবে ডি-গ্রুপ থেকে আসা দলগুলোর বিপক্ষে।

ফলে প্রথম পর্বে পাওয়া পয়েন্ট যোগ হবে সুপার সিক্সে। ধরা যাক, বাংলাদেশ প্রথম রাউন্ডে আয়ারল্যান্ড ও যুক্তরাষ্ট্রকে হারিয়ে সুপার সিক্স নিশ্চিত করে। কিন্ত হেরে যায় ভারতের সঙ্গে। পরের রাউন্ডে এই গ্রুপ থেকে বাংলাদেশের সঙ্গী ভারত ও আয়ারল্যান্ড।

সে ক্ষেত্রে সুপার সিক্সে বাংলাদেশের সঙ্গে শুধু একটি জয় থেকে পাওয়া পয়েন্ট যোগ হবে। সুপার সিক্সের দুই গ্রুপ থেকে চারটি দল উঠবে সেমিফাইনালে। আগামী ১১ ফেব্রুয়ারি হবে ফাইনাল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বাস্থ্যের পরিচালককে নিয়ে বরিশাল ড্যাবের প্রকাশ্যে গ্রুপিং, স্বাস্থ্য বিভাগে অস্থিরতা 

এক ঘণ্টায় হাজারো রুটি, কেরানীগঞ্জ কারাগারে অত্যাধুনিক মেশিনের চমক

আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার আন্তোনিও রাট্টিন মারা গেছেন

ছোট ছোট ভুল অভ্যাসই বাড়াচ্ছে ডায়াবেটিস ও হৃদরোগের ঝুঁকি: ড. মজিবুল হক

সাবেক রাষ্ট্রপতি ও স্পিকার জমির উদ্দিন অসুস্থ, খোঁজ নিলেন ডেপুটি স্পিকার

বেদনার আকাশ

বন্যায় চট্টগ্রামে মাছের ক্ষতি শত কোটি টাকা

গুলশানে বৈঠকে বিএনপির স্থায়ী কমিটি

রোববার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সব পরীক্ষা স্থগিত, ক্লাস চলবে

প্রবাস ফেরত হাবিব ক্যানসার থেকে বাঁচতে চান

১০

মেসির দুই মিসের পর আর্জেন্টিনার পেনাল্টি নেবেন কে?

১১

এআই নিয়ে গবেষণার পরিবেশ সৃষ্টিতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে: আইসিটি মন্ত্রী

১২

পদ্মায় ধরা পড়ল ৪০ কেজির বিশাল কাতলা

১৩

মাদকসহ দুই যুবক আটক, বাঁশে ঝুলিয়ে পুলিশে দিলো গ্রামবাসী

১৪

র‌্যাঙ্কিংয়ে পেছাল আর্জেন্টিনা, বিদায় নিলেও সুখবর মিলল ব্রাজিল সমর্থকদের

১৫

সাইরেন বাজার আগেই ইউক্রেনে রুশ ক্ষেপণাস্ত্রের আঘাত, বহু হতাহত

১৬

বন্যাদুর্গতদের চিকিৎসাসেবায় ছাত্রদলের মেডিকেল টিম গঠন

১৭

ফার্টিলাইজার অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান মোশারফ, অর্থ-সম্পাদক আলাউদ্দিন

১৮

আর্জেন্টিনা-সুইজারল্যান্ড লাইভ ম্যাচ, মোবাইলে দেখবেন যেভাবে

১৯

খামেনির জানাজাস্থলের পাশে হামলা, দুই ইরানি সেনা নিহত

২০
X