কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩১ জানুয়ারি ২০২৪, ০৮:৩৯ পিএম
আপডেট : ৩১ জানুয়ারি ২০২৪, ০৮:৫০ পিএম
অনলাইন সংস্করণ

সেমিফাইনালের লড়াইয়ে টিকে রইল টাইগার যুবারা

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

রোহানাত দোলা বর্ষণের বোলিং তাণ্ডবে ১৬৯ রানে গুটিয়ে যায় নেপাল অনূর্ধ্ব-১৯ দল। রান তাড়া করতে নেমে জিসান আলম ও আরিফুলের ইসলামের অপরাজিত ৫৯ রানের ইনিংসে ৫ উইকেটের জয় পেয়েছে বাংলাদেশের যুবারা। দাপুটে এই জয়ে টুর্নামেন্টের সেমিফাইনালের আশা টিকে রইল।

বুধবার (৩১ জানুয়ারি) ব্লুমফন্টেইনের মাংগুয়াং ওভালে ৪৯.৫ ওভারে ১৬৯ রানে অলআউট হয় নেপাল অনূর্ধ্ব-১৯ দল। জবাবে ২৫.২ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৭০ রান তোলে বাংলাদেশ।

১৭০ রানের জবাবে শুরুতেই দুর্দান্ত সূচনা পায় বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। ৭০ বলে ৬৭ রানের উদ্বোধনী জুটি গড়েন শিবলী ও জিসান। ১৬ রানে আউট হন ডনহাতি ওপেনার শিবলী। আরেক ওপেনার জিসান আলম রানের গতি সচল রাখেন। ৪৩ বলে ৬ চার ও ২ ছয়ে ৫৫ রান করেন জিসান। ৯৩ রানের মধ্যে সাজঘরে ফিরে যান রিজওয়ানও। তবে আরিফুলের ৫৯ রানের ঝোড়ো ইনিংসে সহজেই জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ।

এর আগে টস হেরে বোলিং করতে নামে বাংলাদেশের যুবারা। প্রথম পাওয়ার প্লেতে ২৯ রানে নেপাল অনূর্ধ্ব-১৯ দলের ৩ উইকেট তুলে নেয় জুনিয়র টাইগাররা। চতুর্থ উইকেটে ৬২ রানের জুটিতে নেপালকে ম্যাচে ফেরান অধিনায়ক দেব খানাল ও বিশাল বিক্রম কেসি। দলীয় ৯১ রানের মাথায় ব্যাক্তিগত ৩৫ রানে আউট হন নেপাল অধিনায়ক। ১২১ রানের মাথায় পঞ্চম উইকেট হারায় নেপাল।

বিশাল বিক্রম ও সুবাশ বান্দারি ছাড়া বাকি সবাই ব্যর্থ হন। বর্ষন ও শেখ জীবনের বোলিং তোপে ১৪২ রানে নবম উইকেট হারিয়ে ১৫০ রানের মধ্যে গুটিয়ে যাওয়ার সমুক্ষীণ হয়ে নেপাল। কিন্তু শেষ জুটিতে মূল্যবান ২৭ রান যোগ করেন সুবাশ বান্দারি ও দূর্গেশ গুপ্ত। বান্দারির ব্যাট থেকে আসে অপরাজিত ১৮ রান এবং গুপ্ত ৯ রান করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পর্তুগালকে সমতায় ফেরালেন রোনালদো

অবিশ্বাস্য রেকর্ড গড়লেন রোনালদো

ইউক্রেনে রাশিয়ার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ২৭

ঝুট ব্যবসাকে কেন্দ্র করে অস্ত্রের মহড়া, বিএনপি নেতাকে বহিষ্কার

ইতালিতে ট্রিপল মার্ডারের একমাত্র সাক্ষী আমিরের জবানবন্দি

শেষ ষোলোর টিকিট কেটে যে রেকর্ড গড়ল স্পেন

সাঁতার শিখতে গিয়ে প্রাণ গেল চতুর্থ শ্রেণির ছাত্রের

অস্ট্রিয়াকে উড়িয়ে শেষ ষোলোতে স্পেন

শ্রমিক নেতাকে হত্যা, ছাত্রদলের ২ নেতা বহিষ্কার

নরওয়ে ম্যাচের আগে ব্রাজিল শিবিরে বড় সুসংবাদ

১০

বিএনপি নেতার মাদক সেবনের ভিডিও ভাইরাল

১১

কেন বাতিল হলো কুকুরেয়ার গোল?

১২

মুক্তিপণের আদায়ে অপহরণ, পুলিশের অভিযানে বাঁচল যুবক

১৩

পর্তুগাল-ক্রোয়েশিয়া ম্যাচ কে জিতবে, জানাল সুপার কম্পিউটার

১৪

অস্ট্রিয়ার বিপক্ষে এগিয়ে থেকেই বিরতিতে গেল স্পেন

১৫

আশুলিয়ায় ডিবির অভিযানে গাঁজাসহ ২ মাদককারবারি গ্রেপ্তার

১৬

কলাবাগানে নিয়ে মাকে হত্যা, ঘাতক ছেলে গ্রেপ্তার

১৭

স্বপ্নভঙ্গের খতিয়ান: বাল্যবিয়ের বিষ-ছোবলে লাখো ছাত্রী

১৮

আনোয়ার ইস্পাতের আয়োজনে বুয়েটে প্রীতি ফুটবল ম্যাচ

১৯

স্থানীয় সরকারে ভোট দিতে ভোটার হওয়ার শেষ সময় ৩১ জুলাই

২০
X