বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৯ ফেব্রুয়ারি ২০২৪, ০৪:১৩ পিএম
অনলাইন সংস্করণ

যুবাদের বিশ্ব জয়ের চার বছর

বিশ্বকাপ জয়ের পর বাংলাদেশ যুব দলের ক্রিকেটাররা। ছবি : সংগৃহীত
বিশ্বকাপ জয়ের পর বাংলাদেশ যুব দলের ক্রিকেটাররা। ছবি : সংগৃহীত

বাংলাদেশের ক্রিকেট অঙ্গনে গুরুত্বপূর্ণ একটি দিন ২০২০ সালের ৯ ফেব্রুয়ারি। এ দিনে বৃষ্টি আইনে ভারতের বিপক্ষে ৩ উইকেটের রুদ্ধশ্বাস জয়ে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয় যুবা টাইগাররা। দক্ষিণ আফ্রিকার পচেফস্ট্রুমের সেনওয়েস পার্কে সেদিন উড়েছিল লাল-সবুজের পতাকা। আজ আকবর আলী-তানজিদ হাসান তামিমদের সেই বিশ্ব জয়ের ৪ বছর। প্রোটিয়াদের মাটিতে ভারতকে হারিয়ে প্রথমবার বিশ্বকাপ জয়ের কৃতিত্ব গড়েছিল বাংলাদেশ। সেদিনের রুদ্ধশ্বাস ফাইনালে টাইগারদের জয়ে সামনে থেকে নেতৃত্ব দেন অধিনায়ক আকবর আলী। বাঁহাতি স্পিনার রাকিবুল ইসলামকে নিয়ে দেশের ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে বড় আনন্দের উপলক্ষ এনে দিয়েছিলেন টাইগার দলপতি।

বৃষ্টি বিঘ্নিত ফাইনালে সেদিন পেন্ডুলামের দুলছিল বাংলাদেশের ভাগ্য। দুর্দান্ত সূচনার পরও রবি বিষ্ণয়ের লেগ স্পিনে হারের চোখ রাঙানি ছিল যুবা টাইগারদের সামনে। কিন্তু রকিবুল-আকবরের চেষ্টায় ভারতকে হারাতে সক্ষম হয় বাংলাদেশ। প্রথমবার বিশ্বকাপের ফাইনালে উঠেই বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে জুনিয়র টাইগাররা। ছেলেদের ক্রিকেটে এটাই এখন পর্যন্ত বাংলাদেশের প্রথম ও একমাত্র বিশ্বকাপ। ৪ বছর আগে পচেফস্ট্রুমের সেনওয়েস পার্কে ১৭৭ রানে অলআউট হয়েছিল ভারত দল। যশস্বী জসওয়াল সর্বোচ্চ ৮৮ রানের ইনিংস খেলেছিলেন। বাংলাদেশের অভিষেক দাস ৩টি উইকেট শিকার করেছিলেন। জবাব দিতে নেমে ৭ উইকেট হারিয়ে রোমাঞ্চকর জয় তুলে নেয় ভারত। অধিনায়ক আকবর আলী ৪৩ রানে অপরাজিত থেকে দেশকে প্রথমবার বিশ্বকাপ উপহার দেন।

সেই ফাইনালে খেলা শরীফুল ইসলাম, তানজিদ হাসান তামিম, তাওহীদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারী, মাহমুদুল হাসান জয় ও তানজিম হাসান সাকিবরা জাতীয় দলের জার্সিতে এরই মধ্যে আন্তর্জাতিক ক্রিকেট খেলছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্পেনের বিপক্ষে ফ্রান্সের একাদশ ঘোষণা

চট্টগ্রামে প্রাইম মুভার ওনার্স অ্যাসোসিয়েশনের ধর্মঘটের ডাক

কাতারের সাবেক আমিরের মৃত্যুতে বাংলাদেশে বৃহস্পতিবার অর্ধদিবস শোক

ফরাসি বিপ্লব: বাস্তিলের পতন থেকে আধুনিক গণতন্ত্রের জন্ম

জামানত ছাড়াই ৫ কোটি টাকা ঋণ পাবে তরুণ উদ্যোক্তারা : প্রধানমন্ত্রী

পরিবেশ মেলায় সিএজেএফ‘র শিশু চিত্রাঙ্কন প্রতিযোগিতা

ছাত্রলীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

গাইবান্ধায় ছাত্রদলের বৃক্ষরোপণ ও ক্রীড়া সামগ্রী বিতরণ

চেয়ারম্যান প্রার্থীর কাছে টাকা চেয়ে দুই ভুয়া ডিজিএফআই সদস্য গ্রেপ্তার

পদ্মা নদীতে ভাঙন, হুমকির মুখে নদী রক্ষা বেড়িবাঁধ ও বসতভিটা

১০

বাংলাদেশে ভারতের উন্নয়ন প্রকল্প বন্ধের গুঞ্জন নিয়ে নয়াদিল্লির প্রতিক্রিয়া

১১

বন্যায় শিক্ষার্থীদের কথা ভেবে পরীক্ষা পেছানোর আহ্বান রিজভীর

১২

ফ্রান্সের ‘ফ্যাব ফোর’ ঠেকাতে ভিন্ন পরিকল্পনা স্পেনের

১৩

নওগাঁয় নদ-নদীর পানি বৃদ্ধি, জেলেদের মাছ শিকারের ধুম

১৪

অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়ের ২১তম একাডেমিক কাউন্সিল সভা

১৫

প্রধানমন্ত্রী ৫ আগস্ট জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করবেন: স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

১২ মাসের বিল বকেয়া থাকায় বিদ্যালয়ের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

১৭

ইরানে আরও শক্তিশালী হামলা চালানো হবে: নেতানিয়াহু

১৮

সেতু বিভাগের সচিবের সঙ্গে নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

১৯

বাউবি’র এইচএসসি পরীক্ষা সুশৃঙ্খলভাবে অনুষ্ঠানের লক্ষ্যে প্রস্তুতিমূলক সমন্বয় সভা

২০
X