স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৮ নভেম্বর ২০২৪, ০৮:৩৩ পিএম
আপডেট : ০৮ নভেম্বর ২০২৪, ০৯:০৮ পিএম
অনলাইন সংস্করণ
যুব এশিয়া কাপ

শিরোপা ধরে রাখার মিশনে বাংলাদেশের প্রতিপক্ষ কারা?

এশিয়া কাপের ট্রফি হাতে বাংলাদেশ যুব দল। ছবি : সংগৃহীত
এশিয়া কাপের ট্রফি হাতে বাংলাদেশ যুব দল। ছবি : সংগৃহীত

আসন্ন অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ৫০ ওভারের আসরের সূচি প্রকাশিত হয়েছে। ২৯ নভেম্বর বাংলাদেশ যুব দল ও আফগানিস্তান যুব দলের মধ্যকার ম্যাচ দিয় শুরু হবে আসরটি। ৮ দলের আসরের ফাইনাল অনুষ্ঠিত হবে ৮ ডিসেম্বর।

সর্বশেষ আসরে চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ। এবার যুব এশিয়া কাপে দুই গ্রুপে বিভক্ত হয়ে খেলবে দলগুলো। ‘বি’ গ্রুপে বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ ছাড়াও রয়েছে শ্রীলঙ্কা, আফগানিস্তান এবং নেপাল। ‘এ’ গ্রুপে খেলবে ভারত, পাকিস্তান, সংযুক্ত আরব আমিরাত এবং জাপান। দুবাই ও শারজাহর ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এই টুর্নামেন্টের সব ম্যাচ।

গ্রুপ পর্বে বাংলাদেশ প্রথম ম্যাচ খেলবে ২৯ নভেম্বর আফগানিস্তানের বিপক্ষে। দ্বিতীয় ম্যাচে ১ ডিসেম্বর নেপালের সঙ্গে এবং ৩ ডিসেম্বর শ্রীলঙ্কার বিপক্ষে লড়াই করবে টাইগার যুবারা। বাংলাদেশের তিনটি ম্যাচই অনুষ্ঠিত হবে দুবাইয়ে। এছাড়া, ৩০ নভেম্বর দুবাইয়ে আয়োজিত হবে ভারত-পাকিস্তানের হাই-ভোল্টেজ ম্যাচ।

প্রতিটি গ্রুপ থেকে শীর্ষ দুইটি দল সেমিফাইনালে উন্নীত হবে। প্রথম সেমিফাইনাল অনুষ্ঠিত হবে ৬ ডিসেম্বর দুবাইয়ে, এবং দ্বিতীয়টি হবে শারজাহতে। সেমিফাইনালের বিজয়ী দুই দল ৮ ডিসেম্বর দুবাইয়ে অনুষ্ঠিতব্য ফাইনালে মুখোমুখি হবে।

৫০ ওভারের ফরম্যাটে আয়োজিত এই টুর্নামেন্টে বাংলাদেশের লক্ষ্য এবার শিরোপা ধরে রাখা। ২০২১ সালের আসরে সংযুক্ত আরব আমিরাতকে হারিয়ে প্রথমবারের মতো যুব এশিয়া কাপ চ্যাম্পিয়ন হয়েছিল টাইগার যুবারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাতামুহুরীতে বন্যাদুর্গত মানুষের পাশে সেনাবাহিনী

জনগণের জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার: আবদুল আউয়াল মিন্টু

রাবিপ্রবি ছাত্রদলের ৩ যুগ্ম আহ্বায়ক বহিষ্কার, সদস্য সচিবের পদ স্থগিত

কালবেলার অনুসন্ধানে বদলে গেল বিউটি রানীর ভিডিও বিতর্ক, তদন্ত থেকেও সরে এলো শিক্ষা বিভাগ

জুলাইয়ে সম্মিলিত চেতনা দেশের রাজনৈতিক ইতিহাসে এক মূল্যবান সম্পদ: রিজভী

কাউন্সিলর একরামুল হত্যা, সেনাবাহিনীর কাস্টডিতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ

৪৫ দিন পর আজ খুলছে আদ্-দ্বীন হাসপাতাল, মিলবে সব ধরনের চিকিৎসাসেবা 

ছাত্রলীগ করলেই মারধর গ্রহণযোগ্য নয়: অধ্যাপক মামুন

ইনকিলাব মঞ্চের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা, জায়গা পেলেন ওসমান হাদিও

পলিথিনের ব্যবহার বন্ধে জনসচেতনতা ও আইনের কঠোর প্রয়োগ জরুরি: পরিবেশ প্রতিমন্ত্রী

১০

জয়পুরহাটে সৎ মাকে হত্যায় ৩ জনের যাবজ্জীবন

১১

ঠাকুরগাঁও জেলা ছাত্রদলের আংশিক নতুন কমিটি ঘোষণা

১২

‘আন্তর্জাতিক ক্রিকেটে সব রেকর্ড চুরমার করবে সূর্যবংশী’

১৩

ভোলায় সাপের কামড়ে জেলের মৃত্যু

১৪

বাধ্যতামূলক অবসরে যাওয়া ’১৮ সালের সেই ৩২ ডিসি কারা

১৫

কাভানের বুটে তিন দেশের পতাকা, বাংলাদেশ ছাড়া বাকি দুই দেশ কারা?

১৬

শ্লীলতাহানি থেকে হত্যাচেষ্টার অভিযোগ, সংবাদ সম্মেলনে অভিনেত্রী

১৭

মাভাবিপ্রবির ইসলামী ছাত্রশিবিরের নেতৃত্বে রাহাদুল ও জাহিদুল

১৮

ক্ষুদ্র উদ্যোক্তাদের আন্তর্জাতিক মেলায় বুথ ভাড়া মওকুফের ঘোষণা

১৯

আগামী ১২ আগস্ট শুরু হচ্ছে ‘রিহ্যাব সামার ফেয়ার’

২০
X