বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৩ ফেব্রুয়ারি ২০২৪, ০২:১৪ পিএম
আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২৪, ০২:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

সেমিতে যাওয়ার লড়াইয়ে ফিল্ডিংয়ে বাংলাদেশ

টসের দৃশ্য । ছবি: সংগৃহীত
টসের দৃশ্য । ছবি: সংগৃহীত

দক্ষিণ আফ্রিকায় চলমান যুব বিশ্বকাপে মহাগুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ও পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দল। কাগজে কলমে দুই দলের জন্য এটি সুপার সিক্সের ম্যাচ হলেও কার্যত এটি কোয়াটার ফাইনালই। এই ম্যাচের ফলাফলই নির্ধারণ করে দেবে এই গ্রুপ থেকে সেমিফাইনালে ভারতের সঙ্গী হবে কারা। মহাগুরুত্বপূর্ণ এই ম্যাচে অবশ্য টস ভাগ্য সহায় হয়েছে বাংলাদেশের। টসে জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক মাহফুজুর রহমান রাব্বি।

শনিবার (৩ ফেব্রুয়ারি) দক্ষিণ আফ্রিকার বেননিতে পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দলের সঙ্গে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলেন ম্যাচটি স্থানীয় সময় সকাল ১০টা অর্থাৎ বাংলাদেশ সময় দুপুর ২টায় শুরু হয়েছে । এই ম্যাচটি স্টার স্পোর্টস-১ সরাসরি সম্প্রচার করছে।

তবে টসের সাথে বাংলাদেশ যদি ম্যাচ জিতেও তবু নিশ্চিত বলা যাচ্ছে না তারা ফাইনাল খেলবে কি না। কারণ বাংলাদেশের সেমিতে যেতে হলে মেলাতে হবে অনেক যদি কিন্তুর হিসাব। জয়ের সঙ্গে নেট রান রেটেও পাকিস্তানেকে ছাড়িয়ে যেতে হবে জুনিয়র টাইগারদের। বর্তমানে বাংলাদেশের নেট রানরেট ০.৩৪৮। আর পাকিস্তানের ১.০৬৪। পাকিস্তানকে নেট রানরেটে ছাড়িয়ে যেতে হলে বাংলাদেশকে ৩৮ থেকে ৪০ ওভারের মধ্যে পাকিস্তানের দেওয়া লক্ষ্য টপকাতে হবে।

বাংলাদেশ একাদশ- মাহফুজুর রহমান রাব্বি, আশিকুর রহমান শিবলি, জিশান আলম, চৌধুরী মোহাম্মদ রিজওয়ান, আরিফুল ইসলাম, আহরার আমিন, শিহাব জেমস, শেখ পারভেজ জীবন, রোহানাত দৌলা বর্ষন, ইকবাল হোসেন ইমন, মারুফ মৃধা।

পাকিস্তান একাদশ- শামিল হুসেন, শাহজাইব খান, আজান আওয়াইস, সাদ বেগ, আহমেদ হাসান, হারুন আরশাদ, আরাফাত মিনহাস, উবায়েদ শাহ, মোহাম্মদ জিশান, আলী আসফান্দ, আলী রাজা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছাত্রলীগের প্রতি মায়াকান্না দেখানো সাংবাদিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেব: রাকসু ভিপি

যুক্তরাষ্ট্রের সড়কে ঝরে গেল বাংলাদেশি নবীন ডাক্তারের প্রাণ

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই সোকসাসের স্টুডিওর তালা ভাঙল ডিবেটিং ক্লাব

কাফরুলে যুবদলকর্মী হত্যাকাণ্ডে অংশ নিয়েছিল কালীগঞ্জের ৪ যুবক

বৃষ্টি হলেই ডুবে লক্ষ্মীপুর বাস টার্মিনাল, গর্ত-কাদায় চরম ভোগান্তি

শাহজালাল বিমানবন্দরে ৪৩২ গ্রাম স্বর্ণ উদ্ধার

দেশে ফেরা প্রসঙ্গে সাকিব / অনেকে ‘ভয় পায়’, এই কারণেই সুযোগটা হচ্ছে না

সংবিধান সংশোধন করে রাষ্ট্রপতি নির্বাচনের দাবি ইসলামী আন্দোলনের

আসছে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, দেখা যাবে যেসব দেশ থেকে

এনসিপির গাড়িবহরে হামলা, সার্কিট হাউসে আশ্রয় নিয়েছিলেন সারজিস

১০

ভারতে ফোনে কথা বলায় ব্যাঘাত, ৩ বছরের ছেলেকে শ্বাসরোধে হত্যা

১১

১১ দলীয় জোট থেকে লেবার পার্টির বহিষ্কার চান দেওনার পীর

১২

কাপ্তাই উপজেলা যুবলীগের সভাপতি গ্রেপ্তার

১৩

শাকিবের সঙ্গে রোমান্সে ছিল না কোনো অস্বস্তি, জানালেন সাবিলা নূর

১৪

রাকসু কার্যালয়ে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, ৬ দফা দাবি

১৫

ভারতে কারাভোগের পর দেশে ফিরলেন ৫ বাংলাদেশি নারী 

১৬

যমুনা নদীর বাঁধে ফের ভাঙন, আতঙ্কে নদীপাড়ের মানুষ

১৭

কুলাউড়া পৌর বিএনপির কমিটি স্থগিত

১৮

সারা অ্যাডভারটাইজিংয়ের এমডি আনোয়ার হোসেন মিন্টু আর নেই

১৯

লক্ষ্মীপুরে ১৬ নেতার পদত্যাগের পর যুবদলের কমিটি বিলুপ্ত 

২০
X