স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৪ ফেব্রুয়ারি ২০২৪, ১১:৩৯ এএম
আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২৪, ১১:৫১ এএম
অনলাইন সংস্করণ

জিন ভর করেছিল সাকিবের ওপর?

খুলনার বিপক্ষে ব্যাট করছেন সাকিব আল হাসান। ছবি : সংগৃহীত
খুলনার বিপক্ষে ব্যাট করছেন সাকিব আল হাসান। ছবি : সংগৃহীত

চোখে সমস্যা, ব্যাটিং পারে না, আনফিট, দলের বোঝা, চমশা পরা সাকিবকে দেখে কতশত তকমাই না দিয়ে দিয়েছিলেন সমালোচকরা। তাদের জবাবটা দিতেই যেন মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) খুলনার বিপক্ষের ম্যাচটাকেই বেছে নিলেন সাকিব আল-হাসান। রীতিমতো টর্নেডো তুলে ফেললেন চট্টগ্রামের মাঠে।

অনেকে মজার ছলে বলছেন, শুধু ম্যাক্সওয়েল না সাকিবের ওপরও ভর করেছিল জিন। তাইতো নাসুমকে একপ্রকার কাঁদিয়ে এক ওভাবেই তুলে নেন ২৬ রান। যার সবই এসেছে বাউন্ডারি থেকে।

খুলনা টাইগার্সের বিপক্ষে তার চিত্তাকর্ষক ব্যাটিং ভক্তদের এনে দিয়েছে আনন্দের উপলক্ষ। ৩১ বলে পাঁচ চার ও তিন ছয়ে ৬৯ রান করেন সাকিব। ২০ বলে করেছেন হাফ সেঞ্চুরি, যা এই বিপিএলে সবচেয়ে দ্রুততম।

গত ২২ জানুয়ারি ফরচুন বরিশালের বিপক্ষে এভিন লুইসের ২১ বলে ফিফটি ছিল এই আসরের দ্রুততম। কাকতালীয় ব্যাপার, ওয়েস্ট ইন্ডিজ ব্যাটারের সামনেই এই রেকর্ড গড়েছেন সাকিব।

অবশ্য শুরুর ৩-৪ বল একটু দেখে খেলেন। তারপর শুরু হয় বা হাতের খেল, নিজের ব্যাটটাকে তলোয়ার বানিয়ে কচু কাটা করতে থাকেন বোলারদের। নাসুমকে তুলোধুনো করার আগেই ১০ বলে তুলে ফেলেন ২০ রান। এরপর যেন শিয়ালের ফাঁদে মুরগি পড়ার মতোই অবস্থা নাসুমের। ফলে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ২১৯ রান করে রংপুর।

পরে বল হাতেও এদিন দুর্দান্ত সাকিবকে পেয়েছে রংপুর রাইডার্স। ৩ ওভারে ২ বল করে তুলে নেন ২ উইকেট। তবে এ জন্য খরচ করতে ৩০ রান। এমন পারফর্মের দিতে অবশ্য ম্যাচ সেরা হতে পারেননি সাকিব। তার এই অর্জনের পালকে ভাগ বসিয়েনে ইমরান তাহির। ৪ ওভারে ২৬ রান খরচ করে ৫ উইকেট তুলে নেন দক্ষিণ আফ্রিকান এই স্পিনার। শেষ পর্যন্ত ১৮.২ ওভারে ১৪১ রানে অলআউট হয়ে যায় খুলনা। ফলে ৭৮ রানে জয় নিয়ে মাঠ ছাড়ে রংপুর রাইডার্স।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

তিন কিশোরের প্রেমপত্র পেয়ে বহিষ্কার ২ ছাত্রী! 

প্রযুক্তিনির্ভর ব্যাংকিংয়ে এগিয়ে পূবালী ব্যাংক, ২০২৫ সালে শক্তিশালী আর্থিক অর্জন

এমজিআইর সিরামিক কারখানায় টেকসই উৎপাদন কার্যক্রম পরিদর্শন আন্তর্জাতিক শিক্ষার্থীদের

মেসিই সর্বকালের সেরা, এটা মেনে নেওয়া উচিত : রোনালদো

ঘরের চারপাশ থেকে ‘শত রাউন্ড গুলি ছুড়ে’ হত্যা, নেপথ্যে কী

প্রবাসীদের আকামা নিয়ে জরুরি নির্দেশনা, না মানলেই শাস্তি

আমরাই মেসিকে সুযোগ করে দিয়েছি: আলজেরিয়া কোচ

সাবেক এমপি খালেদা রাব্বানীর বাসায় প্রধানমন্ত্রী তারেক রহমান

বিশ্বকাপ জয়ের স্বপ্ন নিয়ে আজ মাঠে নামছেন রোনালদো

নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে জগন্নাথপুরে পল্লী বিদ্যুৎ অফিস ঘেরাও

১০

ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচের আগে ইংল্যান্ড দলের তথ্য ফাঁস!

১১

ফ্যামিলি কার্ড সক্ষমতার প্রতীক হয়ে উঠবে : ডিসি ফরিদা খানম 

১২

বিশ্বকাপের মাঝেই যে কীর্তিতে কোহলিকে ছাড়িয়ে গেলেন গিল

১৩

পুলিশ দম্পতির বিরুদ্ধে গৃহকর্মী নির্যাতনের অভিযোগ

১৪

আক্কেলপুরে ২০০ বছরের পুরোনো লাঠি খেলার আয়োজন

১৫

জামালপুরে সীমান্তের শূন্যরেখায় অবস্থান করা সেই যুবক নিখোঁজ

১৬

‘যদি কোনো চালাকি করস তাহলে ছেলেকে আর খুঁজলেও পাবি না’

১৭

নবম পে-স্কেলে মূল বেতনে সমন্বয় হবে বিশেষ সুবিধা

১৮

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা স্মারকের খসড়া ফাঁস, কী আছে চুক্তিতে

১৯

হামের টিকায় গাফিলতি মিললে কঠোর ব্যবস্থা : সংসদে প্রধানমন্ত্রী

২০
X