খুবি প্রতিনিধি
প্রকাশ : ১৪ জানুয়ারি ২০২৬, ০৭:৩২ এএম
আপডেট : ১৪ জানুয়ারি ২০২৬, ০৭:৪১ এএম
অনলাইন সংস্করণ

গভীর রাতে উত্তাল খুলনা বিশ্ববিদ্যালয়

খুলনা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ। ছবি : কালবেলা
খুলনা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ। ছবি : কালবেলা

কোর্স রেজিস্ট্রেশন ফি কমানো, রেজিস্ট্রেশনের সময়সীমা বৃদ্ধি এবং ছাত্র প্রতিনিধি সিস্টেম বাতিলের দাবিতে মধ্যরাতে উত্তাল খুলনা বিশ্ববিদ্যালয় (খুবি)।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) গভীর রাতে বিশ্ববিদ্যালয়ের হাদি চত্বরে জড় হন শিক্ষার্থীরা। পরে মিছিল তারা নিয়ে বীরশ্রেষ্ঠ রুহুল আমীন, খান বাহাদূর আহছানউল্লা ও খান জাহান আলী হল প্রদক্ষিণ করে উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান করেন।

শিক্ষার্থীরা বলছেন, বর্তমানে নির্ধারিত কোর্স রেজিস্ট্রেশন ফি অনেক শিক্ষার্থীর জন্য আর্থিকভাবে চাপ সৃষ্টি করছে। এ ছাড়া স্বল্প সময়ের মধ্যে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে গিয়ে অনেকে ভোগান্তির শিকার হচ্ছেন। একই সঙ্গে ছাত্র প্রতিনিধি সিস্টেম বাতিল করে সরাসরি ও স্বচ্ছ প্রক্রিয়ায় সিদ্ধান্ত গ্রহণের দাবি জানান তারা। বিক্ষোভ চলাকালে শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দেন এবং প্রশাসনের প্রতি দ্রুত দাবি বাস্তবায়নের আহ্বান জানান।

ফার্মেসি ডিসিপ্লিনের আলিফ মাহমুদ বলেন, রেজিস্ট্রেশন ফি বৃদ্ধি করা হয়েছে কোনো ধরনের আলোচনা ছাড়া, শিক্ষার্থীদের কাছে এই টাকাটা অনেক বেশি। রেজিস্ট্রেশন ফি বাড়ানো আমরা মানি না, অযৌক্তিক ফি কমাতে হবে।

ইংরেজি ডিসিপ্লিনের রেজওয়ানুল হক রাদ বলেন, এটি একটি অরাজনৈতিক ক্যাম্পাস, এখানে শুরু থেকে কোনো রাজনীতি ছিল না। কিন্তু এতদিন যে কোনো বিষয়ে চতুর্থ বর্ষের শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নেওয়া হতো। শিক্ষার্থী প্রতিনিধি নামে ক্যাম্পাসে রাজনীতি ঢুকবে, শিক্ষকদের এজেন্ডা বাস্তবায়ন হবে। আমরা সাধারণ শিক্ষার্থীরা এই প্রতিনিধি নামক কোনো রাজনৈতিক বিষয় মেনে নেব না।

ব্যবসায় শিক্ষা ডিসিপ্লিনের তানভীর কবির বলেন, এক কর্মদিবসের মধ্যে রেজিস্ট্রেশন ফি আগের মতো করতে হবে, রেজিস্ট্রেশন সময়সীমা বাড়াতে হবে, ডিসিপ্লিন প্রতিনিধি বিলুপ্ত করতে হবে। আমাদের দাবি মানা না হলে কঠোর সিদ্ধান্ত নিতে বাধ্য হবো।

সহকারী ছাত্রবিষয়ক পরিচালক এহসান মাজিদ মোস্তফা বলেন, আমরা শিক্ষার্থীদের বক্তব্য শুনেছি। তাদের দাবিগুলো আমরা প্রশাসনকে জানাব, বাকি সিদ্ধান্ত প্রশাসন নেবে।

রেজিস্ট্রেশন বাড়ানোর বিষয়ে জানতে চাইলে খুলনা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. এস. এম. মাহবুবুর রহমান বলেন, রেজিস্ট্রেশন ফি বৃদ্ধির বিষয়ে প্রশাসন থেকে কোনো নোটিশ দেওয়া হয়নি। তাহলে কীভাবে বাড়ল! আইসিটি সেলের ত্রুটি বা যার তথ্য নিয়ে মেলানো হয়েছে তার অনেকগুলো রিটেক থাকতে পারে। রেজিস্ট্রেশন ফি বাড়ানো হয়নি।

উপ-উপাচার্য প্রফেসর ড. মো. হারুনর রশীদ খান বলেন, টেকনিক্যালি কোনো ঝামেলা হতে পারে। কিন্তু প্রশাসন কোনো রেজিস্ট্রেশন ফি বাড়ায়নি।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. রেজাউল করিম বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে অনেক ভুল তথ্য ছড়ানো হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিরাপদ থাকতে চাইলে আমাদের অঞ্চল থেকে চলে যাও, যুক্তরাষ্ট্রকে ইরান

ট্রেন উদ্ধারে যাওয়ার পথে রিলিফ ট্রেনও লাইনচ্যুত

আরও চার বিশ্ববিদ্যালয়ের ৫ প্রোভিসি নিয়োগ

সেনাকুঞ্জে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী

ফুটবল খেলে ঘরে ফেরা হলো না ২ শিশুর

সন্ধ্যার মধ্যে দেশের ১৭ জেলায় ঝড়ের আশঙ্কা

ইসরায়েল থামতে না থামতেই নতুন উত্তেজনা শুরু যুক্তরাষ্ট্র-ইরানের

দেশে স্বর্ণের বাজারে বড় পতন

পুশইন ঠেকাতে সীমান্তে সর্বোচ্চ সতর্কতায় ১৭ বিজিবি

আগুনে পুড়ল ৭ দোকান, ব্যাপক ক্ষয়ক্ষতি

১০

দেশে আজ স্বর্ণের বাজারদর

১১

ময়মনসিংহ-জামালপুর রেল যোগাযোগ বন্ধ

১২

এই না হলে মেসি? মাঠে নেমে গোল করেই জানিয়ে দিলেন বার্তা

১৩

বিএনপি নেতার মাথা ফাটালেন আরেক নেতা

১৪

হাউসবোট ও নৌ-শ্রমিকদের হাতাহাতি, নদীতে পড়ে যুবকের মৃত্যু

১৫

বাহরাইন ও জর্ডানে মার্কিন স্থাপনায় হামলার দাবি ইরানের

১৬

বিশ্বকাপ শুরুর একদিন আগেই বড় জয় আর্জেন্টিনার

১৭

মাঠে নেমেই মেসির ঝলক, পেনাল্টিতে এগিয়ে আর্জেন্টিনা

১৮

ঝড়ে লন্ডভন্ড ৩ গ্রাম

১৯

পাল্টা হামলা চালিয়ে যুক্তরাষ্ট্রকে কড়া জবাব দিল ইরান

২০
X