স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৪ মার্চ ২০২৪, ০৫:০৯ পিএম
আপডেট : ০৪ মার্চ ২০২৪, ০৫:৪৫ পিএম
অনলাইন সংস্করণ

লঙ্কানদের বিপক্ষে যেমন হতে পারে বাংলাদেশের একাদশ

বাংলাদেশ ক্রিকেট দল। ছবি : সংগৃহীত
বাংলাদেশ ক্রিকেট দল। ছবি : সংগৃহীত

পূর্ণাঙ্গ সিরিজ খেলতে শ্রীলঙ্কা ও বাংলাদেশ দুই দলই এখন সিলেটে। সিরিজের শুরুতেই তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে মাঠে নামবে দুই দল। সামনে টি-টোয়েন্টি বিশ্বকাপ থাকায় দুই দলের কাছেই এই সিরিজের গুরুত্ব অপরিসীম। তিন ম্যাচের প্রথমটিতে সোমবার (৪ মার্চ) সন্ধ্যা ৬টায় মাঠে নামবে দুই দল। গুরুত্বপূর্ণ এই ম্যাচে টাইগারদের একাদশ কেমন হতে পারে তা নিয়ে বেশ জল্পনা-কল্পনা চলছে।

এই সিরিজে অভিষেকের অপেক্ষায় থাকা আলিস আল ইসলাম ছিটকে যাওয়ায় টি-টোয়েন্টির এই সিরিজে দলে এসেছেন জাকের আলি অনিক। এছাড়াও একসময় ব্রাত্য হয়ে পড়া বাংলাদেশের অভিজ্ঞ ব্যাটার মাহমুদউল্লাহ রিয়াদও আছেন স্কোয়াডে। ধারণা প্রথম টি-টোয়েন্টিতে দুজনকেই একাদশে দেখা যাবে। সেক্ষেত্রে আজকের ম্যাচ দিয়ে জাতীয় দলে অভিষেক হতে পারে জাকেরের। এছাড়া নিয়মিতদের মধ্যে লিটন দাস, সৌম্য সরকার, তাওহীদ হৃদয়, তাসকিন আহমেদদের একাদশে দেখা যাওয়ার কথা।

বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে দুই দলের লড়াই। এর আগে বাংলাদেশ ও শ্রীলঙ্কার ১৩ ম্যাচে সবসময়ই দেখা গেছে রানের বন্যা। টি-টোয়েন্টিতে মুখোমুখি ম্যাচে দুই দলই ১৫০ এর নিচে স্কোর করেছে এমন ম্যাচ হয়েছে মোটে ৩টি।

চূড়ান্ত একাদশে বিপিএলে পারফর্ম যারা করেছে তাদেরই বেশি থাকার সম্ভাবনা রয়েছে।

একনজরে বাংলাদেশের সম্ভাব্য একাদশ :

বাংলাদেশ: লিটন দাস (উইকেটরক্ষক), সৌম্য সরকার/নাঈম শেখ, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাওহীদ হৃদয়, জাকের আলী অনিক, মাহমুদউল্লাহ রিয়াদ, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপ জিতবে কারা, শেষ ষোলোর আগে ভবিষ্যদ্বাণী অপটার

সড়কে প্রাণ গেল ২ জনের

এক যুগেরও বেশি সময় ধরে সংষ্কার হয়নি বেড়িবাঁধ, দুর্ভোগে কয়রাবাসী

ফ্রান্স দলে বড় ধাক্কা, ছিটকে গেলেন বড় তারকা

নরওয়েকে হারিয়েই ইউরোপের ‘অভিশাপ’ ঘুচাবে ব্রাজিল?

দেশের নয় জেলায় রাত ১২টার মধ্যে বজ্রবৃষ্টির আভাস

কবি সুফিয়া কামালের ছেলে শাহেদ কামাল মারা গেছেন

প্রধানমন্ত্রীর নির্দেশে জাতীয় চিড়িয়াখানায় গেল ‘বাদশা বাহাদুর’

গত বছরের প্রশ্নে পরীক্ষা দিলেন ১০০ শিক্ষার্থী!

মির্জা আব্বাসের সর্বশেষ অবস্থা জানালেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা

১০

ফুটফুটে কন্যাসন্তানের জন্ম দিলেন মানসিক ভারসাম্যহীন ভবঘুরে তরুণী

১১

রাশিয়ার অন্যতম বৃহৎ তেল টার্মিনালে ইউক্রেনের ড্রোন হামলা 

১২

মসজিদে খতমে নবুওয়ত আলোচনায় পুলিশি বাধার নিন্দা

১৩

সর্বোচ্চ তাপমাত্রায় পুড়ছে সিলেট, লোডশেডিংয়ে দুর্ভোগ চরমে

১৪

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সফল করবে সরকার: মির্জা ফখরুল

১৫

বিচারকের দায়িত্বটা ততটা সহজ নয়: মোশাররফ করিম

১৬

পাকেতা নেই, শঙ্কায় রাফিনহা, নরওয়ের বিপক্ষে ব্রাজিলের খেলবেন কারা?

১৭

অলাভজনক রাষ্ট্রায়ত্ত কলকারখানা দ্রুত চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

১৮

টেন্ডুলকারের রেকর্ড ভেঙে দিলেন ১৫ বছরের সূর্যবংশী

১৯

ইরান-যুক্তরাষ্ট্রের পরবর্তী বৈঠক ১১ জুলাই, থাকছে পরমাণু ইস্যু 

২০
X