স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৯ মার্চ ২০২৪, ০৩:০১ পিএম
আপডেট : ২৯ মার্চ ২০২৪, ০৩:০৩ পিএম
অনলাইন সংস্করণ

যুক্তরাষ্ট্রের জার্সিতে খেলবেন সাবেক কিউই তারকা

কোরি অ্যান্ডারসন। পুরোনো ছবি
কোরি অ্যান্ডারসন। পুরোনো ছবি

একসময় নিউজিল্যান্ডের অন্যতম ভরসা ছিলেন অলরাউন্ডার কোরি অ্যান্ডারসন। কিউইদের অনেক ম্যাচ জয়ের নায়কও তিনি। কিন্তু ইনজুরির কারণে ছিটকে যান দল থেকে। এরপর আর জায়গা হয়নি কিউইদের জাতীয় দলে। সেই অ্যান্ডারসন খেলবেন মার্কিন যুক্তরাষ্ট্রের জার্সিতে।

আগামী মাসে কানাডার সঙ্গে টি-টোয়েন্টি সিরিজ রয়েছে যুক্তরাষ্ট্রে। ৫ ম্যাচের সেই সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে তারা। ঘোষিত স্কোয়াডে জায়গা পেয়েছেন কোরি অ্যান্ডারসন।

নিউজিল্যান্ডের জার্সিতে ২০১২ সালে অভিষেক হয়েছিল তার। ২০১৮ পর্যন্ত কিউইদের হয়ে ১৩ টেস্ট, ৪৯ ওয়ানডে এবং ৩১ টি-টোয়েন্টি খেলেছেন এই অলরাউন্ডার। ২০১৯ সালে ওয়ানডে স্ট্যাটাস পায় যুক্তরাষ্ট্র। ২০২৩ সালের বিশ্বকাপে খেলার ইচ্ছে ছিল দেশটির।

তবে ভারতে হওয়া সেই বিশ্বকাপে খেলা হয়নি তাদের। তবে তখন থেকে দল গঠন প্রক্রিয়া শুরু করে তারা। বিশ্বের নানা প্রান্ত থেকে আন্তর্জাতিক ক্রিকেট খেলা ক্রিকেটারদের স্কোয়াডে ভেড়াতে শুরু করে যুক্তরাষ্ট্র।

নিউজিল্যান্ডে সুযোগ না পাওয়ায় যুক্তরাষ্ট্রে পাড়ি জমান কোরি অ্যান্ডারসন। তার স্ত্রী মেরি মার্গারেট যুক্তরাষ্ট্রের নাগরিক। ফলে সহজে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পান তিনি। এতে সুযোগ হয় জাতীয় দলে খেলার। এই সুযোগে যুক্তরাষ্ট্রের জাতীয় দলে ডাক পেয়েছেন তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বৈশ্বিক অপরাধ মোকাবেলায় সমন্বিত নিরাপত্তা ব্যবস্থা গড়তে চায় পুলিশ

সংকট পেরিয়ে আঞ্চলিক হাব হওয়ার পথে চট্টগ্রাম বন্দর

ভিসা খুলতেই বাড়বে যোগাযোগ: ভারত-বাংলাদেশ সম্পর্কের নতুন গতি

জাপান-ব্রাজিল ম্যাচে ‘বিতর্কিত পেনাল্টি’ দেওয়া সেই রেফারি

ইরান-যুক্তরাষ্ট্রের পরবর্তী বৈঠকের দিনক্ষণ জানালেন ট্রাম্প

চীন সফরের পর বাংলাদেশ নতুন কূটনীতির পরীক্ষায়

ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু

জাপানের বিপক্ষে ব্রাজিলের সম্ভাব্য একাদশ

পাঠদানের মধ্যেই খুলে পড়ল ফ্যান, প্রাণে বাঁচল শিক্ষার্থীরা

জাপানের বিপক্ষেও নেইমারকে নিয়ে নেই স্বস্তির খবর 

১০

অল্প বয়সে চুল পেকে যাওয়ার প্রধান ৪ কারণ

১১

ময়মনসিংহে মন্দিরে তালা ভেঙে প্রতিমা ভাঙচুর

১২

পলাশ হত্যা মামলায় দুজনের যাবজ্জীবন কারাদণ্ড

১৩

শিশুশ্রম নিজের ঘর থেকে বন্ধ করতে হবে: শ্রমমন্ত্রী

১৪

অস্ত্রসহ দুই যুবক গ্রেপ্তার

১৫

জামিন পেলেন ‘গরিবের ডাক্তার’ মিশু

১৬

এ সপ্তাহে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকের পরিকল্পনা নেই ইরানের 

১৭

ধূমপান ও তামাকমুক্ত পরিবেশ নিশ্চিতে ডিএনসিসি বদ্ধপরিকর

১৮

চলমান তাপপ্রবাহ কমবে কি না, জানাল আবহাওয়া অফিস

১৯

‘সুখকর নয়’ জাপানের সঙ্গে ব্রাজিলের শেষবারের স্মৃতি

২০
X