মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৯ এপ্রিল ২০২৪, ০৩:১৯ পিএম
আপডেট : ০৯ এপ্রিল ২০২৪, ০৪:১৪ পিএম
অনলাইন সংস্করণ

দর্শকদের চোখে স্টার্কের চেয়ে এগিয়ে মুস্তাফিজ 

মুস্তাফিজুর রহমান। ছবি : সংগৃহীত
মুস্তাফিজুর রহমান। ছবি : সংগৃহীত

আইপিএলের এবারেরে আসরের নিলামের আগে ক্রিকেট বোদ্ধারা অনেকটাই নিশ্চিত ছিল, বাংলাদেশের একমাত্র প্রতিনিধি মুস্তাফিজুর রহমান চেন্নাই দলে জায়গা পেলেও একাদশে সুযোগ পাবেন না। ফর্মহীন এই পেসারকে দলে ভেড়ালেও না খেলানোর সম্ভাবনাই ছিল বেশি। তবে চিপকের ধীরগতির উইকেটে মুস্তাফিজ ট্রাম্প কার্ড হতে পারে ভেবে বলতে গেলে ঝুঁকি নিয়েই ফিজকে শুরুর একাদশে খেলায় ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। সেই ঝুঁকি যে অমূলক ছিল না তার প্রতিদান প্রতিটি ম্যাচেই দলকে দিচ্ছেন কাটার মাস্টার। এখন পর্যন্ত চলতি আসরের সর্বোচ্চ উইকেটশিকারিও তিনিই।

আইপিএলের গত আসরে ব্যর্থ এই পেসার এবার চেন্নাই সুপার কিংসের অন্যতম প্রধান বোলিং ভরসা। সহচাত কাটার আর স্লোয়ারে ‘দ্য ফিজ’ চেন্নাইয়ের প্রতিপক্ষদের ভেলকি দেখাচ্ছেন।

যুক্তরাষ্ট্রের ভিসার জন্য দেশে ফিরতে বাধ্য হওয়ায় একটি ম্যাচ বাদে প্রতিটি ম্যাচেই মুস্তাফিজ ছিলেন চেন্নাইয়ের শুরুর একাদশে। দলটির সমর্থকদেরও পছন্দের খেলোয়াড়ের তালিকায় চলে এসেছে এই পেসার।

অন্যদিকে এবারের আইপিএলে রেকর্ড দামে কলকাতা নাইট রাইডার্স দলে যোগ দিয়েছেন সদ্য বিশ্বকাপ জয় করা অস্ট্রেলিয়ার পেসার মিচেল স্টার্ক। ৮ বছর পর ফিরে এসেই আইপিএলের ইতিহাসেই সবচেয়ে দামি খেলোয়াড় হয়েছেন স্টার্ক। যেখানে মুস্তাফিজ করছেন মুগ্ধ, সেখানে স্টার্ক পায় মাত্র ২ উইকেট।

ইতিহাস গড়া এই পেসারের দলের বিপক্ষেই মাঠে নামেন ফিজ। সোমবার (৮ মার্চ) এম চিদাম্বরম স্টেডিয়ামে কলকাতা বনাম চেন্নাই ম্যাচে ৭ উইকেটের সহজ জয় পেয়েছে মুস্তাফিজের দল। আর দলের সঙ্গে সঙ্গে স্টার্কের বিপক্ষে মুখোমুখি লড়াইয়ও জিতে নিয়েছেন মুস্তাফিজ। বল হাতে দারুণ নৈপুণ্য দেখিয়ে নিয়ে নিয়েছেন ২ উইকেট বিপরীতে স্টার্কের দিনটি ছিল ভুলে যাওয়ার মতো।

গতকালের ম্যাচ চলার সময় ফিজ এবং স্টার্কের সাম্প্রতিক পারফরম্যান্সের ওপর ভিত্তি করেই সাজানো হয়েছিল গতকালের আইপিএল ফ্যানপোল। সেখানে প্রশ্ন রাখা হয়, কোন বাঁহাতি পেসার বেশি উইকেট পাবেন? তাতে উত্তর দেওয়ার সুযোগ ছিল স্টার্ক এবং ফিজকে নিয়ে। দুজনের ক্রিকেট ক্যারিয়ার বিবেচনায় স্টার্ক বেশ অনেকটাই এগিয়ে দুজনের মধ্যে।

তবে সবাইকে অবাক করে দিয়ে দর্শকরা বেছে নিয়েছেন ফিজের নামটাই। ৮৩ শতাংশ মানুষের বিশ্বাস স্টার্কের তুলনায় বেশি উইকেট পাবেন বাংলাদেশের পেসার। ১৭ শতাংশ ভোট গিয়েছে স্টার্কের নামের পাশে।

এদিকে এক ম্যাচের বিরতির পর কলকাতার বিপক্ষে মাঠে নেমেই মুগ্ধ করেছেন মুস্তাফিজ। বল হাতে ৪ ওভার হাত ঘুরিয়ে সংগ্রহ করেছেন ২ উইকেট। নিজের ৮ম আর ৯ম উইকেট নেওয়ার পর আবারও পার্পল ক্যাপ ফিরে পেয়েছেন মুস্তাফিজুর রহমান। আবারও দখল করেছেন আইপিএলের সর্বোচ্চ উইকেটশিকারির এই ক্যাপ।

সোমবার দলের পঞ্চম ও নিজের চতুর্থ ম্যাচ খেলতে নেমে দারুণ বোলিং করেছেন ফিজ। ৪ ওভারে ২২ রান খরচায় তুলে নিয়েছেন ২ উইকেট ইকোনমি রেট ৮.৮।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রথমার্ধে পিছিয়ে থেকেও জয়, ২৪ বছর পর ইতিহাসের পুনরাবৃত্তি ব্রাজিলের

সমতা না ফিরলে ৬০ মিনিটেই নামতেন নেইমার!

১২ বছরের জুজু কাটিয়েই শেষ ১৬-তে ব্রাজিল

প্রথমার্ধে হলুদ কার্ড, দ্বিতীয়ার্ধে গোল করে ম্যাচের ‘নায়ক’ কাসেমিরো

পুরোনো শত্রু নরওয়ে নাকি চেনা আইভরি কোস্ট: শেষ ষোলোতে কার মুখোমুখি ব্রাজিল?

অবিশ্বাস্য প্রর্ত্যাবর্তন ব্রাজিলের, আনচেলত্তির ‘জাদু’ দেখল ফুটবল দুনিয়া

জাপানের স্বপ্ন ভেঙে চুরমার করে শেষ ষোলতে ব্রাজিল

জীবনের প্রথম গোলটাই বিশ্বকাপের নকআউটে, ব্রাজিলের বিপক্ষে

কাসেমিরোর গোলে সমতায় ফিরল ব্রাজিল

এক গোলে পিছিয়ে থেকে বিরতিতে ব্রাজিল

১০

দুর্নীতির সংবাদ করায় এনায়েত শাওনকে বিটিআরসি কর্মকর্তার হুমকি

১১

ব্রাজিলের জালে জাপানের গোল

১২

ব্রাহ্মণবাড়িয়ায় তুমুল সংঘর্ষ, ওসিসহ আহত ২৫

১৩

বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে আইনমন্ত্রীর শোক

১৪

অনার্স ২য় বর্ষের ফরম পূরণের তারিখ জানাল জাতীয় বিশ্ববিদ্যালয় 

১৫

মেলায় ঘুরতে গিয়ে নিখোঁজ, ফোনে ‘লাশের অবস্থান’ জানাল কর্মচারী

১৬

চার বছর পর রিজার্ভ ছাড়াল ৩৭ বিলিয়ন ডলার

১৭

ব্রাজিলকে হারাতে পারলে ইতিহাস গড়বে জাপান

১৮

সংসদে ভোট দিতে গিয়ে স্পিকারের বাধায় থামলেন প্রতিমন্ত্রী আমিনুল

১৯

পুলিশে চাকরি পেলেন রাঙ্গুনিয়ার ৮ তরুণ-তরুণী, মেধার জয়ে থানায় ফুলেল অভ্যর্থনা

২০
X