স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৯ এপ্রিল ২০২৪, ০২:০৩ এএম
অনলাইন সংস্করণ

মুস্তাফিজ ফিরল, চেন্নাইও জয় পেল   

ঋতুরাজের ব্যাটে সহজ লক্ষ্য আরো সহজে পার করেছে চেন্নাই। ছবি : সংগৃহীত
ঋতুরাজের ব্যাটে সহজ লক্ষ্য আরো সহজে পার করেছে চেন্নাই। ছবি : সংগৃহীত

এবারের আইপিএলে দারুণ শুরু করেছিল ডিফেন্ডিং চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস। টানা দুই জয়ে তারা যে এবারও শিরোপার জন্য ভালো ভাবে লড়াই করবে তা ভালো ভাবেই জানান দিয়েছিল। তবে পরের দুই ম্যাচে হেরে হোঁচট খায় পাঁচ বারের চ্যাম্পিয়নরা। একই সঙ্গে তাদের বোলিং আক্রমণের দুই সেরা অস্ত্র মাথিশা পাথিরানা ও মুস্তাফিজুর রহমানের অভাবটা হাড়ে হাড়ে টের পাচ্ছিল তারা। কলকাতার সঙ্গে ম্যাচে পাথিরানা না ফিরলেও দলে ফিরেছেন কাটার মাস্টার মুস্তাফিজ। আর ফিজের ফেরায় চেন্নাইয়ও জয়ে ফিরল।

সোমবার (৮ এপ্রিল) এম চিদাম্বরম স্টেডিয়ামে উড়তে থাকা কলকাতা নাইট রাইডার্সকে ৭ উইকেটে হারিয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস। প্রথমে ব্যাট করে কলকাতা নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৩৭ রানের সংগ্রহ পায়। জবাবে অধিনায়ক ঋতুরাজ গায়কোয়াড়ের অর্ধশতকে ভর করে ১৪ বল ও ৭ উইকেট হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছে যায় চেন্নাই।

কলকাতার দেওয়া সল্প রানের লক্ষ্যে চেন্নাই রাচিন রবীন্দ্রর কল্যানে ভালো শুরু পায়। দলীয় রান ২৭ এর সময় ১৫ রান করা রাচিন প্যাভিলিয়নে ফেরেন।

রাচিনের বিদায় নিলেও তৃতীয় উইকেট জুটিতে ৫৫ বলে ৭০ রান যোগ করে দলকে জয়ের কাছাকাছি নিয়ে যান চেন্নাই অধিনায়ক ঋতুরাজ ও ড্যারিল মিচেল। ২৫ রান করা মিচেল ফিরলেও দলকে জিতিয়ে ফেরেন ঋতুরাজ। শেষ দিকে সঙ্গী হিসেবে তার সঙ্গে ছিলেন মহেন্দ্র সিং ধোনি। গায়কোয়াড় শেষ পর্যন্ত ৫৮ বলে ৯ চারে ৬৭ রানে অপরাজিত থাকেন।

কলকাতার পক্ষে বৈভব অরোরা ৪ ওভারে ২৮ রান দিয়ে ২ উইকেট শিকার করেন। বাকি উইকেটটি পান সুনীল নারিন।

এর আগে ব্যাটিংয়ে নেমে চিপকের স্লো উইকেটে রবীন্দ্র জাদেজার বোলিং তোপে চাপে পড়ে কলকাতা। তার ৮ বলে ৩ উইকেটে রানের গতি কমে আসে কলকাতার। সেই সঙ্গে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে তারা।

মাঝে থিকসানা ও তুষার দেশপান্ডেও উইকেট নেওয়ার মিছিলে যোগ দেন। তবে তখনও উইকেটের দেখা পাচ্ছিলেন না মুস্তাফিজুর রহমান, ভালো বোলিং করেও।

অবশেষে নিজের ও দলের শেষ ওভার করতে এসে সাফল্য পান মুস্তাফিজ। সেই ওভারের প্রথম বলেই ফেরান কলকাতার অধিনায়ক শ্রেয়াস আইয়ারকে। ৩২ বলে ৩৪ রান করে জাদেজার ১০০তম ক্যাচে পরিণত হন তিনি। এরপর সেই ওভারের চতুর্থ বলে মিচেল স্টার্ককেও ফেরান মুস্তাফিজ।

কলকাতার পক্ষে ৪ ওভারে ১৮ রান দিয়ে ৩ উইকেট শিকার করেন জাদেজা। ৩৩ রান দিয়ে সমান উইকেট শিকার করেন দেশপান্ডেও। ৪ ওভারে ২২ রান দিয়ে ২ উইকেট শিকার করেন মুস্তাফিজ। বাকি উইকেটটি পান থিকসানা।

ম্যাচে নিজের অনবদ্য ফিল্ডিং ও বোলিংয়ের জন্য ম্যাচ সেরা হয়েছেন রবীন্দ্র জাদেজা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষার্থীকে শাসন করায় শিক্ষিকাকে মারধর: থানায় মামলা

জিনপিং-তারেক বৈঠক / চীনের সঙ্গে বাংলাদেশের ১৭ সমঝোতায় স্বাক্ষর

২০২৬ বিশ্বকাপের শেষ বত্রিশে যেসব দলের লাইন-আপ চূড়ান্ত

কাঁচাবাজারে অস্থিরতা, মাছ-মুরগির চড়া দাম

নতুন অস্ত্রের পরীক্ষা চালাল উত্তর কোরিয়া

লক্ষ্মীপুরে মা-তিন মেয়েকে হত্যা: ‘বাঁচাও বাঁচাও’ চিৎকার শুনে ছুটে যান প্রতিবেশী

ভেনেজুয়েলায় ভূমিকম্পে বহু হতাহতে প্রধানমন্ত্রীর শোক

দেশের ৬ জেলায় সন্ধ্যার মধ্যে ঝড়সহ বজ্রবৃষ্টির আশঙ্কা

বিশ্বকাপে নকআউটের টিকিট কাটল যারা, বাদ পড়ল কারা

সামান্য ভুলেই বাতিল হতে পারে ভারতীয় ট্যুরিস্ট ভিসার আবেদন

১০

ধর্ম নিয়ে ব্যবসা নয়, সম্প্রীতির বাংলাদেশ চাই: সংসদে ফজলুর রহমান

১১

পূর্ব শত্রুতার জেরে গৃহবধূকে পিটিয়ে হত্যা

১২

‘হৃদপিণ্ড ধুকধুক করে কাঁপছিল’

১৩

আশুরার দিন এশিয়ার দেশে ভূমিকম্প, কেঁপে উঠল বিস্তীর্ণ এলাকা

১৪

ঐতিহাসিক হোসেনি দালান থেকে তাজিয়া মিছিল শুরু

১৫

বিসিবিতে অর্থায়ন স্থগিত চান বুলবুল, আইসিসিতে দিলেন ১৪ পৃষ্ঠার চিঠি

১৬

প্যারাগুয়ের জালে কোনো গোল না দিয়েও নকআউটে অস্ট্রেলিয়া

১৭

বিশ্ব মাদকবিরোধী দিবস: টঙ্গীতে ছাত্রশিবিরের সাইকেল র‍্যালি

১৮

প্রথমার্ধে তুরস্কের বিপক্ষে ২-১ গোলে পিছিয়ে যুক্তরাষ্ট্র

১৯

শেষ মুহূর্তের গোলে তুরস্কের জয়, হেরেও নকআউটে যুক্তরাষ্ট্র

২০
X