বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৬ জুলাই ২০২৩, ০৫:২৫ পিএম
আপডেট : ১৬ জুলাই ২০২৩, ০৭:২০ পিএম
অনলাইন সংস্করণ

ওয়ানডেতে ভারতের বিপক্ষে ঐতিহাসিক জয় মেয়েদের

প্রথম ওয়ানডেতে ভারতকে হারিয়েছে  বাংলাদেশ নারী ক্রিকেট দল। ছবি : সংগৃহীত
প্রথম ওয়ানডেতে ভারতকে হারিয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। ছবি : সংগৃহীত

প্রথম ওয়ানডে ম্যাচে শক্তিশালী ভারত নারী দলকে ৪০ রানে হারিয়ে শুভ সূচনা করেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। এশিয়ার পরাশক্তিদের বিপক্ষে প্রথম জয় তুলে নিয়েছে বাংলাদেশের বাঘিনীরা।

রোববার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে ৪৪ ওভারে নেমে ১৫২ রান সংগ্রহ করে বাংলাদেশ। ১৫৩ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে মারুফা আক্তারের বোলিং তোপে পড়ে মাত্র ১১৩ রানে অল আউট হয়ে যায় ভারত।

রান তাড়া করতে নামা ভারতকে শুরু থেকেই চাপে রাখে বাংলাদেশের বোলাররা। ওপেনার স্মৃতি মান্ধানাকে ফিরিয়ে প্রথম সাফল্য এনে দেন মারুফা আক্তার। দলীয় ৩০ রানের সময় প্রিয়া পুনিয়াকেও আউট করেন মারুফা।

ভারতের অধিনায়ক হারমনপ্রীত কৌর মাত্র ৫ রান করে ফিরে যান। কৌরের আউট হওয়ার ৭ রানের ব্যবধানে ইয়াস্তিকা ভাটিয়াও ফিরে যান রাবেয়ার শিকার হয়ে। ষষ্ঠ উইকেট জুটিতে আমানজত ও দীপ্তি শর্মা মিলে ৩০ রানের জুটি গড়ে। কিন্তু মারুফা টানা দুই বলে আমানজত এবং রানাকে আউট করে ভারতের জয়ের আশা ধূলিসাৎ করে দেন। ২০ রান করা দীপ্তি শর্মা ফিরিয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ উইকেটটি শিকার করেন রাবেয়া। আনুশকা রান আউট হলে ভারতের বিপক্ষে প্রথম জয় নিশ্চিত হয় বাংলাদেশের। মারুফা আক্তার ২৯ রানের বিনিময়ে ৪টি উইকেট শিকার করেন। এ ছাড়া রাবেয়া খান ৩টি উইকেট নেন।

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে রান তোলার জন্য রীতিমতো সংগ্রাম করেন দুই ওপেনার মুর্শিদা খাতুন এবং শারমিন আক্তার। নিজের ১৮তম বলে শূন্য রানেই ফিরতে হয়েছে শারমিন আক্তার সুপ্তাকে। পরের ওভারে দলীয় স্কোর ১৪-তে ফিরে যান আরেক ওপেনার মুর্শিদা ১৩ রান করে।

দুই ওপেনারে বিদায়ের পরে ৪৯ রানের জুটিতে ইনিংস মেরামতের কাজ শুরু করেন ফারজানা হক এবং অধিনায়ক নিগার সুলতানা। শুরুর বিপর্যয় কাটানোর স্বপ্ন দেখতে থাকে বাংলাদেশ। তবে দলীয় ৬৩ রানে ফারজানাকে সাজঘরে ফেরান আমানজত কৌর। ক্রিজে এসে মাত্র ৮ রানে ফিরে যান রিতু মনিও। ১০০ রানের আগেই টপ অর্ডারের চার ব্যাটার বিদায় নেন।

দলীয় ১০৩ রানে আমানজত কৌরের শিকারে পরিণত হন অধিনায়ক নিগার সুলতানা। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারায় বাংলাদেশ। শেষ দিকে ফাহিমার ১২ রান এবং ১৬ রানে দেড়শ পার করে বাংলাদেশের মেয়েরা। ভারতের পক্ষে আমানজত কৌর নিয়েছেন চারটি এবং দুটি উইকেট নেন দেবিকা বিদ্যা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

ডিএমপির দুই থানায় নতুন ওসি

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

১০

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

১১

বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর

১২

টানা বৃষ্টিতে মরিচের বাজারে আগুন

১৩

লোহিত সাগরে চলাচলকারী জাহাজে রেডিওতে সতর্কবার্তা দিচ্ছে হুতিরা

১৪

আধুনিক মেশিনে বদলে যাচ্ছে রামেক হাসপাতালের ল্যাব সেবা

১৫

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা

১৬

ফেনীতে আ.লীগের কার্যালয় গুঁড়িয়ে দিল প্রশাসন

১৭

মেসিদের নিয়ে অপপ্রচার, কঠোর আইনি ব্যবস্থা নিচ্ছে আর্জেন্টিনা

১৮

দেশে জ্বালানি তেলের সংকট নেই: পেট্রোল পাম্প মালিক সমিতি

১৯

যুক্তরাষ্ট্রের হামলার মধ্যেও ক্ষেপণাস্ত্র উৎপাদন করছে ইরান

২০
X