স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২১ এপ্রিল ২০২৪, ০৩:৪০ পিএম
অনলাইন সংস্করণ

বাবর-কোহলিকে পিছনে ফেলে রিজওয়ানের নতুন রেকর্ড

মোহাম্মদ রিজওয়ান। ছবি : সংগৃহীত
মোহাম্মদ রিজওয়ান। ছবি : সংগৃহীত

আন্তর্জাতিক ক্রিকেটের নব্য সংস্করণ টি-টোয়েন্টির বয়স বেশি নয়। দুই দশকের কম সময় ধরে খেলা ক্রিকেটের এই সংস্করণ এরই মধ্যে দেখেছে অনেক রেকর্ড। আরো নতুন নতুন রেকর্ড প্রতিনিয়ত লেখা হচ্ছে ক্রিকেটের সংক্ষিপ্ততম সংস্করণের রেকর্ড পাতায়। তেমনি এক রেকর্ডের সাক্ষী হল পাকিস্তান ও নিউজিল্যান্ডের মধ্যকার দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ। এতদিন আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে তিন হাজার রানের মাইলফলক ছোঁয়ায় দ্রুততম ছিলেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম ও ভারতের সাবেক অধিনায়ক বিরাট কোহলি। এবার তাদেরকে পেছনে ফেললেন পাকিস্তানের উইকেটকিপার ব্যাটার মোহাম্মদ রিজওয়ান। নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে এই মাইলফলক ছুঁয়েছেন তিনি।

৩১ বছর বয়সী এই ব্যাটার শনিবার (২০ এপ্রিল) নিজের খাাততায় ১৯ রান যোগ করে এই মাইলফলক স্পর্শ করেন। শেষ পর্যন্ত পাকিস্তানের তুমূল জনপ্রিয় এই ব্যাটার ৪৫ রান করে অপরাজিত ছিলেন। আর এর মধ্য দিয়েই তিনি টি-টোয়েন্টির ইতিহাসে দ্রুততম তিন হাজার রানের রেকর্ড গড়েন। রিজওয়ান টি-টোয়েন্টিতে ৭৯ ইনিংস খেলে ৪৯.৬১ গড়ে ৩০২৬ রান করেন। এর আগে যৌথভাবে রেকর্ডটি দখলে ছিলো বাবর ও কোহলির। ভারত ও পাকিস্তানের অন্যতম সেরা দুই ব্যাটারের তিন হাজার রানের মাইলফলক স্পর্শ করতে লেগেছিল মোট ৮১ ইনিংস।

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১০৪ ইনিংস খেলে বাবর আজমের সংগ্রহ ৩৭১২ রান। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সেরা রানসংগ্রাহকের তালিকায় তার অবস্থান তিন নম্বরে। তালিকার শীর্ষ দুই স্থান দখল করে আছেন দুই ভারতীয় ব্যাটার বিরাট কোহলি ও রোহিত শর্মা। ১০৯টি টি-টোয়েন্টি ইনিংসে কোহলি ৪০৩৭ এবং ভারতীয় অধিনায়ক রোহিত ১৪৩ ইনিংসে ৩৯৭৪ রান করেছেন। ৩০২৬ রান নিয়ে ফরম্যাটটিতে সেরা রানসংগ্রাহকদের তালিকায় রিজওয়ানের অবস্থান বর্তমাসে আট নম্বরে।

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে রিজওয়ানের পথচলা শুরু ২০১৫ সালে বাংলাদেশের বিপক্ষে ম্যাচ দিয়ে। ২০১৯ বিশ্বকাপের পর থেকে তিনি পাকিস্তান জাতীয় দলের প্রায় নিয়মিত সদস্য। তবে সংক্ষিপ্ত ফরম্যাটে তার ক্যারিয়ারের শুরুটা ঠিক ভালো ছিল না। টি-টোয়েন্টি ক্যারিয়ারের প্রথম ১৭ ইনিংসে মোহাম্মদ রিজওয়ানের সর্বোচ্চ রানের ইনিংস ছিল অপরাজিত ৩৩। এরপর ২০২০ সালের ডিসেম্বরে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে ওপেনিংয়ে সুযোগ পেয়ে ৮৯ রানের ইনিংস খেলেছিলেন। সেই রিজওয়ান এবার দ্রুততম তিন হাজার রান করলেন।

ক্রিকেটের ক্ষুদ্রতম এই সংস্করণে রিজওয়ান, রোহিত, কোহলি এবং বাবর ছাড়া তিন হাজারি ক্লাবে আছেন আরও পাঁচ ক্রিকেটার। তারা হলেন - অস্ট্রেলিয়ার অ্যারন ফিঞ্চ, ডেভিড ওয়ার্নার, নিউজিল্যান্ডের মার্টিন গাপটিল, আয়ারল্যান্ডের পল স্টার্লিং।

রিজওয়ানের এমন রেকর্ডময় ম্যাচে নিউজিল্যান্ডকে ৭ উইকেটে হারিয়েছে পাকিস্তান। টসে হেরে নিউজিল্যান্ড ব্যাটিংয়ে নেমে পাকিস্তানি বোলারদের দুর্দান্ত বোলিংয়ে ১৮.১ ওভারে ৯০ রানেই গুটিয়ে যায়। রান তাড়ায় নেমে রিজওয়ানের ইনিংসে ভর করে ৪৭ বল আর ৭ উইকেট হাতে রেখে জিতে যায় পাকিস্তান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এনএসইউতে বিশ্বকাপ কুইজ: স্কুল-কলেজের হাজারো শিক্ষার্থীর মিলনমেলা

‘থ্রি ইডিয়টস’ সোনম ওয়াংচুকের জীবনীর ওপর বানানো হয়নি: আমির খান

এবার রংপুরে ট্রেনে কাটা পড়ে ২ নারীর মৃত্যু

দুই বছর কর্মস্থলে অনুপস্থিত থেকেও পদোন্নতি পেলেন আবু তৈয়ব

রাশিয়ার বিমানঘাঁটিতে হামলা চালিয়ে টু-৯৫ বোমারু বিমান ধ্বংস করল ইউক্রেন

সাংহাইতে ওয়ার্ল্ড এআই কনফারেন্সে তথ্যপ্রযুক্তিমন্ত্রী 

তানিন ফার্নিচারের হাফ ইয়ারলি বিজনেস কনফারেন্স ও ই-কমার্স ওয়েবসাইটের উদ্বোধন

মেডিকেল বর্জ্য সঠিকভাবে সংরক্ষণ-অপসারণের নির্দেশ ডিএনসিসি প্রশাসকের

২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি: সদরঘাটে কিরণের নেতৃত্বে সবুজ অভিযাত্রা

মহাবিপদের মুখে আর্জেন্টিনা, ফাইনাল ম্যাচে ৬ খেলোয়াড়কে নিষিদ্ধের দাবি!

১০

নদীর ভাঙনে নির্ঘুম রাত কাটছে সত্তরোর্ধ্ব জবিরণ বেওয়ার

১১

মাদকসেবীর ছুরিকাঘাতে এইচএসসি পরীক্ষার্থী নিহত

১২

আবু সাঈদসহ সব শহীদের স্মরণে খেলাফত মজলিসের দোয়া মাহফিল

১৩

জাইমা রহমানের উচ্ছ্বাসে ভাসল স্টেডিয়াম

১৪

রাষ্ট্রকে ব্যক্তিগত সম্পত্তি ভাবলে বারবার ফিরবে জুলাই: মঞ্জু 

১৫

বিজয় সরকার উৎখাতে ‘প্রজেক্ট মেঘালয়’, ষড়যন্ত্রে জড়িত ইউটিউবার, সাংবাদিক ও ১৫ বিধায়ক

১৬

জুলাই গণহত্যার বিচারের দাবিতে ঢাবিতে জাতীয় ছাত্রশক্তির কফিন মিছিল

১৭

মোবাইলে আর্জেন্টিনার খেলা দেখতে গিয়ে খালে পড়ে যুবকের মৃত্যু

১৮

‘যুক্তরাষ্ট্রে সমালোচকদের দমাতে মার্কিন করদাতাদের অর্থ ব্যবহার করছে ইসরায়েল’

১৯

বাঁশখালীর বন্যাদুর্গতদের পাশে হেফাজতে ইসলাম 

২০
X