স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৮ এপ্রিল ২০২৪, ০৮:৪৯ পিএম
আপডেট : ২৮ এপ্রিল ২০২৪, ০৯:১২ পিএম
অনলাইন সংস্করণ
টি-টোয়েন্টি দল ঘোষণা

১৮ মাস পর আবার জাতীয় দলে সাইফউদ্দিন

দেড় বছর পর দলে ফিরলেন সাইফউদ্দিন। ছবি : সংগৃহীত
দেড় বছর পর দলে ফিরলেন সাইফউদ্দিন। ছবি : সংগৃহীত

চোটে পড়ার আগে বাংলাদেশ জাতীয় দলের নিয়মিত মুখ ছিলেন পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন। মারাত্মক এক চোটে প্রায় দেড় বছর ধরে জাতীয় দলের বাইরে তিনি। তবে লম্বা বিরতির পর তিনি বিপিএল দিয়ে ক্রিকেটে ফিরেছেন। বিপিএলে ভালো পারফরম্যান্সের পুরস্কারও পেলেন তিনি। ১৮ মাস পর আবার ডাক পেয়েছেন জাতীয় দলে।

জিম্বাবুয়ের বিপক্ষে আসন্ন পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম তিন ম্যাচের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সেই দলে রয়েছেন মোহাম্মদ সাইফউদ্দিন। ১৫ সদস্যের এই দলে সাইফউদ্দিন ছাড়াও ফিরেছেন আফিফ হোসেন। এই মিডল অর্ডার ব্যাটার মূলত অফ ফর্মের কারণে বাদ পড়েছিলেন। তবে সম্প্রতি ডিপিএলে ভালো করায় তাকে দলে ফিরিয়েছে টিম ম্যানেজমেন্ট।

ডিপিএলে ভালো পারফরম্যান্সের পুরস্কার পেয়েছেন পারভেজ হোসেন ইমনও। তরুণ ওপেনার ডিপিএলে ধারাবাহিক রান পাওয়ায় জাতীয় দলে আবারও ডাক পেয়েছেন। তবে তারা ছাড়াও প্রথমবারের মতো টি-টোয়েন্টি দলে ডাক পেয়েছেন তানজিদ হাসান তামিম। তবে প্রথম তিন ম্যাচের দলে নেই মোস্তাফিজুর রহমান ও সাকিব আল হাসান।

মে মাসের ৩ তারিখ থেকে শুরু হওয়া পাঁচ ম্যাচের এই সিরিজের প্রথম তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। বাকি দুটি হবে মিরপুর শেরেবাংলায়। চট্টগ্রামে বাকি দুই ম্যাচ হবে ৫ ও ৭ মে। মিরপুরে সিরিজের শেষ দুটি-টোয়েন্টি হবে ১০ ও ১২ মে।

বাংলাদেশ স্কোয়াড- নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), লিটন দাস, তানজিদ হাসান, তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলী, মোসাদ্দেক হোসেন সৈকত, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, পারভেজ হোসাইন ইমন, তানভির ইসলাম, আফিফ হোসাইন ও মোহাম্মদ সাইফউদ্দিন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চীনা স্বামীর টাকা নিয়ে পালালেন বাংলাদেশি স্ত্রী 

আলোচিত কৃষক কবির হোসেনের দাফন সম্পন্ন

বরিশালে ৩০ যাত্রী নিয়ে খাদে পড়ল বাস

নাভানা গ্রুপের সাজেদুলসহ ৪ জনের জামিন মঞ্জুর

পারমাণবিক অস্ত্রভাণ্ডার দ্রুত গতিতে বাড়াচ্ছেন কিম জং উন

স্বর্ণের দামে বড় পতন

হত্যা মামলার আসামির গরু বিক্রি করে দিলেন বিএনপি নেতা

সীমান্তে ৯ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধা 

তেলের দাম আরও কমেছে, বাজারে স্বস্তি

ডিআর কঙ্গোকে হারিয়ে নকআউট পর্বে কলম্বিয়া

১০

স্কুল-কলেজের পরীক্ষার নতুন তারিখ ঘোষণা

১১

ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্ল্যানারি সেশনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

১২

ইরানের প্রতিরক্ষা নিয়ে কথা বলার সুযোগ নেই: পেজেশকিয়ান

১৩

হত্যা মামলার আসামি গ্রেপ্তার

১৪

বিশ্বকাপে মেসির মুখোমুখি হওয়া দারুণ হবে: রোনালদো

১৫

এরবিলের নতুন আকর্ষণ ‘হ্যাঙ্গিং গার্ডেনস অব ব্যাবিলন’

১৬

শীর্ষ সন্ত্রাসী যুবলীগ নেতা ‘টাইগার সোহেল’ গ্রেপ্তার

১৭

প্রকৃতি মাতানো অনিন্দ্যসুন্দর প্রজাপতি ‘ডোরাকাটা বাঘ’

১৮

পে-স্কেল নিয়ে বসছে সভা, আসতে পারে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত

১৯

সেতুর অভাবে দুর্ভোগে ১০ গ্রামের মানুষ, অর্ধশতক ধরে নৌকাই ভরসা

২০
X