স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৪ জানুয়ারি ২০২৬, ১০:১৭ পিএম
আপডেট : ১৪ জানুয়ারি ২০২৬, ১০:৩১ পিএম
অনলাইন সংস্করণ

বিসিবি পরিচালক পদত্যাগ না করলে ক্রিকেট বর্জনের আলটিমেটাম

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

জাতীয় দলের ক্রিকেটারদের নিয়ে সাম্প্রতিক সময়ে বিতর্কিত মন্তব্য করে আবারও সমালোচনার কেন্দ্রে উঠে এসেছেন বিসিবির পরিচালক ও অর্থ কমিটির চেয়ারম্যান এম নাজমুল ইসলাম। এর আগেও সাবেক অধিনায়ক তামিম ইকবালকে ঘিরে কুরুচিপূর্ণ বক্তব্য দিয়ে আলোচনায় এসেছিলেন তিনি। সর্বশেষ মন্তব্যের পর বিষয়টি নিয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বোর্ডের পক্ষ থেকে জানানো হয়, কোনো ব্যক্তির ব্যক্তিগত মন্তব্যের দায় বিসিবি নেবে না। তবে ক্রিকেটারদের প্রতি অবমাননাকর আচরণ কিংবা দেশের ক্রিকেটের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করে বোর্ড।

এ ঘটনার পরপরই কড়া অবস্থান নেয় বাংলাদেশ ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। সংগঠনটির সভাপতি মোহাম্মদ মিঠুন ওই বিসিবি পরিচালকের অবিলম্বে পদত্যাগ দাবি করেন। দাবি মানা না হলে দেশের সর্বস্তরের ক্রিকেট কার্যক্রম বন্ধ করে দেওয়ার কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেন তিনি।

এক ভিডিও বার্তায় ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (কোয়াব) প্রেসিডেন্ট মোহাম্মদ মিঠুন জানান, আগামীকাল (১৫ জানুয়ারি) বিপিএলের ম্যাচের আগে এম নাজমুল পদত্যাগ না করলে সবধরনের ক্রিকেট বর্জন করবেন তারা

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ আজ

আ.লীগ ও জামায়াত একই জিনিস, আমাদের সতর্ক থাকতে হবে : ইশরাক

আজও নেই বৃষ্টির সম্ভাবনা

দেশে ফিরলেন পররাষ্ট্রমন্ত্রী

আর্জেন্টিনাকে ‘সতর্কবার্তা’ দিল আলজেরিয়া

সরকারি খাল খনন প্রকল্পে অনিয়মের অভিযোগ

১৪ বছর বয়সী কিশোরী হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা

ইসরায়েল-লেবানন যুদ্ধবিরতিতে সম্মতি, ইরান চুক্তির আশা জোরালো

রামিসা হত্যা মামলায় যুক্তিতর্ক শুনানি আজ

বিকাশে ভুল নম্বরে পাঠানো টাকা ফেরত আনতে গিয়ে প্রাণ গেল যুবকের

১০

দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড় হতে পারে

১১

লাম্পি রোগে বাড়ছে গরুর মৃত্যু, ডিমলায় আতঙ্কে খামারিরা

১২

গাজায় ইসরায়েলি বিমান হামলায় নিহত ৮

১৩

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৪

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৫

কালবেলায় সংবাদ প্রকাশের পর বাঁকখালী নদী পরিদর্শনে ইউএনও

১৬

ইউএনজিএর সভাপতি হিসেবে কী দায়িত্ব ও মর্যাদা পাবেন খলিলুর রহমান

১৭

‘সম্পাদক পরিষদ’ গঠন হয় কীভাবে, জানালেন সাবেক এক সদস্য

১৮

মির্জা ফখরুলকে সারজিসের প্রশ্ন

১৯

৩০ বছর পর দখলমুক্ত সরকারি রাস্তা

২০
X