স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০১ মে ২০২৪, ০৪:৫৩ পিএম
আপডেট : ০১ মে ২০২৪, ০৫:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজে ম্যাচ অফিসিয়াল যারা

গাজী সোহেল (বাঁয়ে) , শরফুদ্দৌলা ইবনে সৈকত (মধ্যে) ও মাসুদুর রহমান মুকুল (ডানে)। ছবি : সংগৃহীত
গাজী সোহেল (বাঁয়ে) , শরফুদ্দৌলা ইবনে সৈকত (মধ্যে) ও মাসুদুর রহমান মুকুল (ডানে)। ছবি : সংগৃহীত

চলতি বছরের জুনের টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। আগামী শুক্রবার (৩ মে) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে পাঁচ ম্যাচ সিরিজের প্রথমটিতে মাঠে নামবে বাংলাদেশ ও জিম্বাবুয়ে। এরই মধ্যে সিকান্দার রাজার নেতৃত্বে জিম্বাবুয়ে দল চট্টগ্রামে পৌঁছেছে। বাংলাদেশের বিশ্বকাপ প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ এই সিরিজের জন্য বুধবার (০১ মে) ম্যাচ অফিসিয়ালদের তালিকা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

চট্টগ্রাম ও ঢাকা মিলে অনুষ্ঠিত হওয়া এই সিরিজের জন্য মোট ৫ বাংলাদেশি আম্পায়ার কাজ করবে। সেখানে প্রথম ম্যাচ বাদে বাকি সব ম্যাচেই অন-ফিল্ড আম্পায়ারের দায়িত্ব পালন করবেন আইসিসির এলিট প্যানেলে থাকা একমাত্র বাংলাদেশি আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে সৈকত।

চট্টগ্রামের প্রথম ম্যাচে সৈকত টিভি আম্পায়ার থাকবেন। ৩ তারিখের ওই ম্যাচে অন-ফিল্ড আম্পায়ার হিসেবে থাকবেন মাসুদুর রহমান মুকুল এবং তানভীর আহমেদ। এ ছাড়া মোহাম্মদ মোর্শেদ আলী খান থাকবেন চতুর্থ আম্পায়ার হিসেবে।

চট্টগ্রামের দ্বিতীয় ম্যাচে সৈকতের সঙ্গে মুকুল থাকবেন অন-ফিল্ড আম্পায়ার হিসেবে। মোর্শেদ আলীকে দেখা যাবে তৃতীয় আম্পায়ার হিসেবে। এ ছাড়া চতুর্থ আম্পায়ার থাকবেন তানভীর আহমেদ। তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে অন-ফিল্ড আম্পায়ারিংয়ে সৈকতের সঙ্গী মোর্শেদ আলী।

এ ছাড়া ঢাকায় হওয়া সিরিজের শেষ দুই টি-টোয়েন্টিতেও অন-ফিল্ড আম্পায়ারিংয়ে থাকছেন দেশ সেরা এই আম্পায়ার। সঙ্গী হিসেবে পাবেন গাজী সোহেল ও তানভীর আহমেদকে। তৃতীয় আম্পায়ার হিসেবে চতুর্থ ম্যাচে থাকবেন তানভীর ও শেষ ম্যাচে সোহেল। দুই ম্যাচেই চতুর্থ আম্পায়ার থাকবেন মুকুল। প্রতিটি ম্যাচেই ম্যাচ রেফারির দায়িত্ব পালন করবেন শ্রীলঙ্কার রঞ্জন মদুগালে।

পাঁচ ম্যাচ সিরিজের প্রথম তিনটি ম্যাচ হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। বাকি দুটি হবে মিরপুর শের-ই-বাংলায়। আগামী ৩ মে শুরু হবে দুই দলের মাঠের লড়াই। চট্টগ্রামে বাকি দুই ম্যাচ হবে ৫ ও ৭ মে। মিরপুরে সিরিজের শেষ দুই টি-টোয়েন্টি হবে ১০ ও ১২ মে।

চলতি বছরের জুনের টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। আগামী শুক্রবার (৩ মে) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে পাঁচ ম্যাচ সিরিজের প্রথমটিতে মাঠে নামবে বাংলাদেশ ও জিম্বাবুয়ে। এরই মধ্যে সিকান্দার রাজার নেতৃত্বে জিম্বাবুয়ে দল চট্টগ্রামে পৌঁছেছে। বাংলাদেশের বিশ্বকাপ প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ এই সিরিজের জন্য বুধবার (০১ মে) ম্যাচ অফিসিয়ালদের তালিকা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

চট্টগ্রাম ও ঢাকা মিলে অনুষ্ঠিত হওয়া এই সিরিজের জন্য মোট ৫ বাংলাদেশি আম্পায়ার কাজ করবে। সেখানে প্রথম ম্যাচ বাদে বাকি সব ম্যাচেই অন-ফিল্ড আম্পায়ারের দায়িত্ব পালন করবেন আইসিসির এলিট প্যানেলে থাকা একমাত্র বাংলাদেশী আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে সৈকত।

চট্টগ্রামের প্রথম ম্যাচে সৈকত টিভি আম্পায়ার থাকবেন। ৩ তারিখের ওই ম্যাচে অন-ফিল্ড আম্পায়ার হিসেবে থাকবেন মাসুদুর রহমান মুকুল এবং তানভীর আহমেদ। এছাড়া মোহাম্মদ মোর্শেদ আলী খান থাকবেন চতুর্থ আম্পায়ার হিসেবে।

চট্টগ্রামের দ্বিতীয় ম্যাচে সৈকতের সঙ্গে মুকুল থাকবেন অন-ফিল্ড আম্পায়ার হিসেবে। মোর্শেদ আলীকে দেখা যাবে তৃতীয় আম্পায়ার হিসেবে। এছাড়া চতুর্থ আম্পায়ার থাকবেন তানভীর আহমেদ। তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে অন-ফিল্ড আম্পায়ারিংয়ে সৈকতের সঙ্গী মোর্শেদ আলী।

এছাড়া ঢাকায় হওয়া সিরিজের শেষ দুই টি-টোয়েন্টিতেও অন-ফিল্ড আম্পায়ারিংয়ে থাকছেন দেশ সেরা এই আম্পায়ার। সঙ্গী হিসেবে পাবেন গাজী সোহেল ও তানভীর আহমেদকে। তৃতীয় আম্পায়ার হিসেবে চতুর্থ ম্যাচে থাকবেন তানভীর ও শেষ ম্যাচে সোহেল। দুই ম্যাচেই চতুর্থ আম্পায়ার থাকবেন মুকুল। প্রতিটি ম্যাচেই ম্যাচ রেফারির দায়িত্ব পালন করবেন শ্রীলঙ্কার রঞ্জন মদুগালে।

পাঁচ ম্যাচ সিরিজের প্রথম তিনটি ম্যাচ হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। বাকি দুটি হবে মিরপুর শের-ই-বাংলায়। আগামী ৩ মে শুরু হবে দুই দলের মাঠের লড়াই। চট্টগ্রামে বাকি দুই ম্যাচ হবে ৫ ও ৭ মে। মিরপুরে সিরিজের শেষ দুই টি-টোয়েন্টি হবে ১০ ও ১২ মে।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৬ জেলায় চাকরি দিচ্ছে পল্লী বিকাশ, বেতন ৪৫ হাজার

‘ধুম ৪’ গুঞ্জনে রণবীরের সরাসরি না

শাপলা চত্বর হত্যা মামলা / হাসিনা-আজিজ-বেনজীরসহ পলাতকদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

কমেছে বৃষ্টিপাত, সুনামগঞ্জে সব নদ-নদীর পানি বিপৎসীমার নিচে

জামায়াত গণতান্ত্রিক দল কি না, আমিরকেই বিবেচনা করতে বললেন মির্জা ফখরুল

অর্থমন্ত্রীর অনুষ্ঠানে ইসলামী ব্যাংকের চাকরিচ্যুত কর্মীদের বিক্ষোভ

কালবেলায় সংবাদ প্রকাশ / করতোয়ার ভাঙন ঠেকাতে জিও ব্যাগ ডাম্পিং শুরু

মালদ্বীপের স্বাধীনতা দিবসের প্যারেডে অংশ নিলেন পররাষ্ট্রমন্ত্রী

খুবির গবেষণা / জলবায়ুর প্রভাবে উপকূলে জীবিকা, পানি ও স্যানিটেশনে ভয়াবহ সংকট

শাপলা চত্বর হত্যা মামলা / ৪১ আসামির তালিকায় সাংবাদিক ফারজানা রুপা ও মোজাম্মেল বাবু

১০

ছেলের ক্যানসার-বাবার ব্রেন টিউমার, অর্থাভাবে থমকে আছে চিকিৎসা

১১

যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা থামায় তেলের দামে বড় পতন

১২

সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ, যেভাবে মিলবে

১৩

এফআইসিসিআই এফডিআই সম্মেলনে বিসিএসআইআরের সঙ্গে যৌথ উদ্ভাবন তুলে ধরল নেসলে বাংলাদেশ

১৪

অস্ট্রেলিয়াজুড়ে মোবাইলে বেজে উঠল নতুন জাতীয় জরুরি সতর্কবার্তা

১৫

দুঃস্বপ্ন কাটিয়ে ক্লাসরুমে ওয়াসিফা, ভালোবাসায় বরণ করল বন্ধুরা

১৬

ইরানে হামলা বন্ধের ‘আসল কারণ’ জানালেন মার্কিন রাষ্ট্রদূত

১৭

দেশের বাজারে ফের বাড়ল স্বর্ণের দাম

১৮

পাহাড়িয়াপাড়ার মাটির স্কুল, কাদা পেরিয়ে স্বপ্নের পাঠশালা

১৯

শাপলা চত্বর হত্যাকাণ্ডের মামলা / হাসিনা-বেনজীর-আজিজসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল

২০
X