ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ০৫ মে ২০২৪, ০১:১৮ পিএম
আপডেট : ০৫ মে ২০২৪, ০২:৩২ পিএম
অনলাইন সংস্করণ

বিশ্বকাপ ট্রফি গেল গণভবনে 

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

১০ বছর পর দ্বিতীয়বারের মতো নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগামী সেপ্টেম্বর-অক্টোবর থেকে হতে যাওয়া টুর্নামেন্টটি সামনে রেখে আজ (৫ মে) রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে সূচি ঘোষণা করতে যাচ্ছে বিসিবি। তার আগে টুর্নামেন্টের ট্রফি নেওয়া হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবনে।

বিসিবির একটি সূত্র জানিয়েছে, দুপুর ১২টার দিকে ট্রফি নেওয়া হয় গণভবনে। সেখানে ফটোসেশন শেষে আনা হবে সূচি ও ট্রফি উন্মোচন অনুষ্ঠানে।

গত শুক্রবার বিশেষ বিমানে ঢাকায় এসে পৌঁছেছিল নারীদের বিশ্বকাপ ট্রফি। গতকাল সূচি প্রকাশ নিয়ে এক বিবৃতিতে বিসিবি জানিয়েছে, আজ দুপুর ১২টায় ঢাকার একটি পাঁচ তারকা হোটেলে বিশ্বকাপের সূচি ঘোষণা করা হবে। যেখানে উপস্থিত থাকবেন ক্রীড়ামন্ত্রী ও বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন এবং আইসিসির প্রধান নির্বাহী (সিইও) জিওফ অ্যালার্ডিস।

অনুষ্ঠানে আরও উপস্থিত থাকবেন বাংলাদেশ নারী দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ও ভারত নারী দলের অধিনায়ক হারনমানপ্রীত কৌর। পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে বর্তমানে বাংলাদেশে আছেন ভারতীয় অধিনায়ক।

বিসিবির একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, টুর্নামেন্ট শুরুর সম্ভাব্য তারিখ ৩ অক্টোবর রাখা হয়েছে, যা শেষ হবে ২০ অক্টোবর। বিশ্বকাপে অংশ নিতে অবশ্য ২৬ সেপ্টেম্বরের মধ্যে বাংলাদেশে চলে আসতে হবে প্রতিযোগী দলগুলোকে। টু্র্নামেন্ট শুরুর আগে দুটি করে প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ পাবে দলগুলো

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পর্তুগালকে সমতায় ফেরালেন রোনালদো

অবিশ্বাস্য রেকর্ড গড়লেন রোনালদো

ইউক্রেনে রাশিয়ার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ২৭

ঝুট ব্যবসাকে কেন্দ্র করে অস্ত্রের মহড়া, বিএনপি নেতাকে বহিষ্কার

ইতালিতে ট্রিপল মার্ডারের একমাত্র সাক্ষী আমিরের জবানবন্দি

শেষ ষোলোর টিকিট কেটে যে রেকর্ড গড়ল স্পেন

সাঁতার শিখতে গিয়ে প্রাণ গেল চতুর্থ শ্রেণির ছাত্রের

অস্ট্রিয়াকে উড়িয়ে শেষ ষোলোতে স্পেন

শ্রমিক নেতাকে হত্যা, ছাত্রদলের ২ নেতা বহিষ্কার

নরওয়ে ম্যাচের আগে ব্রাজিল শিবিরে বড় সুসংবাদ

১০

বিএনপি নেতার মাদক সেবনের ভিডিও ভাইরাল

১১

কেন বাতিল হলো কুকুরেয়ার গোল?

১২

মুক্তিপণের আদায়ে অপহরণ, পুলিশের অভিযানে বাঁচল যুবক

১৩

পর্তুগাল-ক্রোয়েশিয়া ম্যাচ কে জিতবে, জানাল সুপার কম্পিউটার

১৪

অস্ট্রিয়ার বিপক্ষে এগিয়ে থেকেই বিরতিতে গেল স্পেন

১৫

আশুলিয়ায় ডিবির অভিযানে গাঁজাসহ ২ মাদককারবারি গ্রেপ্তার

১৬

কলাবাগানে নিয়ে মাকে হত্যা, ঘাতক ছেলে গ্রেপ্তার

১৭

স্বপ্নভঙ্গের খতিয়ান: বাল্যবিয়ের বিষ-ছোবলে লাখো ছাত্রী

১৮

আনোয়ার ইস্পাতের আয়োজনে বুয়েটে প্রীতি ফুটবল ম্যাচ

১৯

স্থানীয় সরকারে ভোট দিতে ভোটার হওয়ার শেষ সময় ৩১ জুলাই

২০
X