বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ১৯ জুলাই ২০২৩, ০২:৫৯ পিএম
আপডেট : ১৯ জুলাই ২০২৩, ০৩:০৭ পিএম
অনলাইন সংস্করণ

জ্যোতিদের সামনে ভারতের চ্যালেঞ্জিং স্কোর

জেমিমাহর ইনিংসে ২২৮ রানের চ্যালেঞ্জিং স্কোর পায় ভারত। ছবি : সংগৃহীত
জেমিমাহর ইনিংসে ২২৮ রানের চ্যালেঞ্জিং স্কোর পায় ভারত। ছবি : সংগৃহীত

মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ-ভারত নারী দলের মধ্যকার সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে টস হেরে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেটে ২২৮ রান তুলেছে সফরকারীরা।

প্রথম ওয়ানডেতে হেরে দেয়ালে পিঠ ঠেকে যাওয়া ভারত নারী দল ঘুরে দাঁড়ায় বেশ ভালোভাবেই। মিরপুরের উইকেটে এই রান তাড়া করা বেশ কঠিন হবে জ্যোতিদের জন্য।

জিততে হলে ওয়ানডেতে নিজেদের সর্বোচ্চ রান তাড়ার রেকর্ড গড়ে জিততে হবে বাংলাদেশকে। ওয়ানডেতে এখন পর্যন্ত সর্বোচ্চ ২১০ রান তাড়া করে জিতেছিল বাংলাদেশ। ২০১৯ সালে পাকিস্তানের বিপক্ষে।

প্রথম ওয়ানডেতে ১২০-এর কমে গুটিয়ে যাওয়া ভারত এদিন নিজেদের স্বাভাবিক খেলা উপহার দিয়েছে। জেমিমাহ রদ্রিগেজ খেলেছেন ক্যারিয়ার সেরা ৭৮ বলে ৯ চারে ৮৬ রানের ইনিংস। তার ব্যাটেই বড় স্কোরের স্বপ্ন দেখে ভারত।

চতুর্থ উইকেটে অধিনায়ক হারমানপ্রিত কৌরের সঙ্গে ৭৩ রানের জুটি গড়েন জেমিমাহ। হারমানপ্রিত ৮৮ বলে ৩ চারে ৫২ রান করেন। পরে ২৫ রান করা হারলিন দেওলকে নিয়ে গড়েন আরও ৫৮ রানের জুটি।

এর আগে ওপেনার স্মৃতি মানধানা ৫৮ বলে ৩৬ রান করেন। বাংলাদেশের হয়ে সুলতানা খাতুন ও নাহিদা আকতার দুটি করে উইকেট নেন। রাবেয়া ও মারুফা নেন একটি করে উইকেট।

বৃষ্টি বিঘ্নিত প্রথম ওয়ানডে ৪০ রানে (ডি/এল) জিতে সিরিজে ১-০ তে এগিয়ে রয়েছে স্বাগতিকরা। ভারতের মেয়েদের বিপক্ষে ওয়ানডেতে সেটিই ছিল বাংলাদেশের প্রথম জয়।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১০

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

১১

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১২

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১৩

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

১৪

বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে অভিযাত্রিক ফাউন্ডেশনের খাদ্য সহায়তা

১৫

স্কালোনির পর আর্জেন্টিনার কোচ হতে পারেন যারা, আলোচনায় ৪ নাম

১৬

পাঁচ তারকা বিচারক নিয়ে শুরু হচ্ছে ‘ভয়েজ অব বাংলাদেশ’

১৭

টুঙ্গিপাড়ার পাশে সমাবেশ করে গেলেন হাসনাতরা

১৮

রাহুলকে কোথায় নেওয়া হয়েছে জানাচ্ছে না দিল্লি পুলিশ: কংগ্রেস

১৯

কসমেটিক সার্জারি করে নতুন লুকে ভিনি

২০
X