শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ১২ মে ২০২৪, ১০:১৫ এএম
আপডেট : ১২ মে ২০২৪, ১১:৫০ এএম
অনলাইন সংস্করণ

বিশ্বকাপের আগে চোটে তাসকিন

তাসকিন আহমেদ। ছবি : সংগৃহীত
তাসকিন আহমেদ। ছবি : সংগৃহীত

জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের শেষ ম্যাচের আগেই চোটে পড়েছেন ডানহাতি পেসার তাসকিন আহমেদ। ম্যাচের আগে গা গরমের অনুশীলনে চোট পান তিনি।

রোববার (১২ মে) দলের একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। বর্তমানে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) চিকিৎসকদের তত্ত্বাবধানে রয়েছেন তাসকিন।

বোর্ডের একটি সূত্র জানিয়েছে, পেশিতে টান লেগেছে তার। পরীক্ষা-নিরীক্ষার আগে জানা যাচ্ছে না তার চোট কতটুকু গুরুত্বর।

সিরিজের প্রথম চার ম্যাচেই একাদশে ছিলেন ডানহাতি এ ফাস্ট বোলার। তবে চোট থাকার কারণে এ ম্যাচে খেলা হচ্ছে না তার। যদিও টসের সময় অধিনায়ক নাজমুল হোসেন শান্ত তাসকিনকে একাদশে না রাখার ব্যাপারে কোনো ব্যাখ্যা দেননি।

তবে ডানহাতি এ পেসার না থাকায় একাদশে ফিরেছেন পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন। এদিকে বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী জানিয়েছেন, ম্যাচ শুরুর আগে সাইড স্ট্রেইনে চোট পেয়েছেন তাসকিন। গত বছর ভারতে হওয়া ওয়ানডে বিশ্বকাপ থেকে তাকে ভোগাচ্ছে কাঁধের ইনজুরি। সে সময় চোট নিয়েই খেলেছেন বিশ্বকাপের বেশ কয়েকটি ম্যাচ।

বিশ্বকাপের পর আড়াই মাস বিশ্রামে নিয়েছেন তিনি। ইনজুরি থেকে শুক্ত হতে ভালোভাবে শেষ করেন পুনর্বাসন পক্রিয়া। এ কারণে খেলতে পারেননি নিউজিল্যান্ড সিরিজ।

তবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) দিয়ে ম্যাচে ফেরেন তাসকিন। এরপর থেকে নিয়মিতভাবে খেলছিলেন তিনি। ঘরের মাঠে শ্রীলঙ্কা সিরিজের পর ঢাকা আবাহনীর হয়ে খেলেছেন ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল)।

এরপর জিম্বাবুয়ে সিরিজেও ছিলেন দুর্দান্ত। প্রথম চার ম্যাচে শিকার করেন ৮ উইকেট, যা এই সিরিজের সর্বোচ্চ উইকেট।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গভীর সংকটে ব্রাজিলের ফুটবল, সংস্কারের দাবি পেলেকন্যার

তিন দিন ডুবন্ত ট্রলার আঁকড়ে মৃত্যুর সঙ্গে লড়াই / ফিরে এসে আল আমিন বললেন, ‘আমার সহকর্মীরা বেঁচে থাকতে পারে’

অস্ত্রের মুখে ব্র্যাক কর্মীদের জিম্মি, ব্যাগভর্তি টাকা লুট

টানা বর্ষণে মনপুরার ১০ গ্রাম প্লাবিত, পানিবন্দি ১৫ হাজার মানুষ

পটুয়াখালীতে ভারী বর্ষণে ভেসে গেছে কয়েক কোটি টাকার মাছ

সেমিফাইনালে কোন শক্তিধরের মুখোমুখি ফ্রান্স?

মেসিকে ছাড়িয়ে যেভাবে গোল্ডেন বুটের লড়াইয়ে এগিয়ে এমবাপ্পে

চবিতে ছাত্রদল নেতার বিরুদ্ধে শিক্ষার্থীকে হুমকি

ঘণ্টায় ২০০ কিমি বেগে তাণ্ডব চালাবে ‘সুপার টাইফুন’, অঞ্চলজুড়ে সতর্কতা

নাপিত ডেকে শিক্ষার্থীদের চুল কাটালেন সভাপতি, অভিভাবকদের সঙ্গে হাতাহাতি

১০

টানা বর্ষণের পূর্বাভাস, ১৪ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির সতর্কতা

১১

দারিদ্র্যের কাছে হার মানলেন বাবা-মা

১২

সাঙ্গু নদে তলিয়ে গেল যুবদল কর্মী

১৩

১০ জুলাই / ইতিহাসের এই দিনে

১৪

কোম্পানিগঞ্জ থানার ওসি প্রত্যাহার

১৫

ভিডিও কাঁপিয়েছিল দেশ, বছর পার হলেও শুরু হয়নি বিচার

১৬

মানিলন্ডারিং মামলায় কারাগারে ব্যাংক কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ

১৭

শুক্রবার ছুটির দিনে বন্ধ থাকবে যেসব মার্কেট

১৮

অশ্রু, শোক আর ভালোবাসায় চিরনিদ্রায় শায়িত হলেন আয়াতুল্লাহ আলি খামেনি 

১৯

সেতু গড়তে নদীর গলায় বাঁধের ফাঁস

২০
X