স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১২ মে ২০২৪, ১০:০৪ এএম
আপডেট : ১২ মে ২০২৪, ১১:৩৯ এএম
অনলাইন সংস্করণ

হোয়াইটওয়াশের মিশনে ব্যাটিংয়ে বাংলাদেশ

বাংলাদেশ-জিম্বাবুয়ের ম্যাচের টস। ছবি : সংগৃহীত
বাংলাদেশ-জিম্বাবুয়ের ম্যাচের টস। ছবি : সংগৃহীত

পাঁচ ম্যাচের সিরিজে প্রথম চারটি জিম্বাবুয়েকে হারিয়েছে বাংলাদেশ। রোববার (১২ মে) সিরিজের পঞ্চম ও শেষ ম্যাচের সফরকারীদের হোয়াইটওয়াশের সুযোগ নাজমুল হোসেন শান্তর দলের। এমন ম্যাচে টস হেরে ব্যাট করতে নেমেছে টাইগাররা।

তিন পরিবর্তনে শেষ ম্যাচের একাদশ সাজিয়েছে বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট। একাদশে ফিরেছেন অভিজ্ঞ মাহমুদউল্লাহ রিয়াদ, শেখ মেহেদী হাসান ও মোহাম্মদ সাইফউদ্দিন। এদের জায়গা করে দিয়ে বাদ পড়েছেন পেসার তাসকিন আহমেদ, তানজিম হাসান সাকিব ও তানভির ইসলাম।

এদিকে একটি পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে জিম্বাবুয়ে। পেসার রিচার্ড এনগারাভার পরিবর্তে একাদশে জায়গা পেয়েছেন অভিজ্ঞ শন উইলিয়ামস।

দুই দলের একাদশ বাংলাদেশ: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, তাওহীদ হৃদয়, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান, জাকের আলি অনিক (উইকেটকিপার), মোহাম্মদ সাইফউদ্দিন, রিশাদ হোসেন ও মোস্তাফিজুর রহমান।

জিম্বাবুয়ে: তাদিওয়ানাশে মারুমানি, ব্রায়ান বেনেট, সিকান্দার রাজা (অধিনায়ক), ক্লাইভ মাদান্দে (উইকেটকিপার), জোনাথন ক্যাম্পবেল, রায়ান বার্ল, লুক জঙ্গুয়ে, ফারাজ আকরাম, ওয়েলিংটন মাসাকাদজা ও ব্লেসিং মুজারাবানি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাগলা মসজিদে এবার মিলল ৪৩ বস্তা টাকা, চলছে গণনা

দুই গোলে এগিয়ে বেলজিয়াম, চাপের মুখে নিউজিল্যান্ড

ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিখোঁজ ৫১ হাজারের বেশি, খালি হাতে ধ্বংসস্তূপ সরাচ্ছেন স্বজনরা

২৭ জুন / আজকের নামাজের সময়সূচি

রূপকথার জন্ম দিল ‘ব্লু শার্কস’ খ্যাত কেপ ভার্দে, ফুটবল বিশ্বে তোলপাড়

শুরুতেই ইরানের জালে গোল দিয়ে এগিয়ে গেলো মিসর

নকআউটে কেপ ভার্দে, সহজ প্রতিপক্ষ পেল আর্জেন্টিনা

সকাল থেকে দেশের যেসব এলাকায় ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

রাশিয়া-ইউক্রেনের মধ্যে ১৬০ জন করে যুদ্ধবন্দি বিনিময়

মুসলেরার এক ভুলেই শেষ উরুগুয়ের বিশ্বজয়ের স্বপ্ন, গ্রুপসেরা হয়ে নকআউটে স্পেন

১০

নির্যাতনে গৃহবধূর মৃত্যু, লাশ মর্গে রেখে পালালেন স্বামী

১১

বিশ্বকাপ অভিষেকেই ইতিহাস, নকআউটে কেপ ভার্দে

১২

রাজধানীতে আজ কোথায় কী

১৩

ভেনেজুয়েলায় শক্তিশালী ২ ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৯২০

১৪

দুপুরের মধ্যে ৬ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কসংকেত

১৫

মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলার দাবি ইরানের

১৬

যুবলীগ নেতার ‘হাত কাটার’ প্রতিশোধ নিতে যুবককে হত্যা

১৭

২৭ জুন / ইতিহাসে এই দিনে আলোচিত যত ঘটনা

১৮

বিশ্বকাপের মাঝেই মেসিপ্রেমীদের জন্য বড় দুঃসংবাদ

১৯

পাশাপাশি কবরে চিরঘুমে লক্ষ্মীপুরের মা-মেয়েরা

২০
X