স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২০ মে ২০২৪, ০৯:০৬ এএম
আপডেট : ২০ মে ২০২৪, ০৯:২৫ এএম
অনলাইন সংস্করণ

আইপিএলে প্লে-অফে কে কার বিরুদ্ধে লড়বে?

দুই দলের অধিনায়ক। প্রতীকী ছবি
দুই দলের অধিনায়ক। প্রতীকী ছবি

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) গ্রুপপর্বের শেষ দিন বদলে গেল চিত্র।আসরজুড়ে দীর্ঘদিন ধরে তিন-চারে ঘুরতে থাকা হায়দরাবাদ শীর্ষ দুয়ে থেকে গ্রুপপর্ব শেষ করে । ফলে ফাইনালে খেলতে অন্তত দুটি সুযোগ পাচ্ছে তারা।

এদিকে টানা হার আর বৃষ্টিতে কপাল পুড়েছে রাজস্থানের। গুয়াহাটিতে রাজস্থান-কলকাতার গ্রুপপর্বের শেষ ম্যাচে বৃষ্টিতে পরিত্যক্ত হয় ম্যাচ। এতে পয়েন্ট ভাগাভাগি করে দুদল। ফলে পয়েন্ট শীর্ষে থেকে গ্রুপপর্ব শেষ করে কলকাতা। এতে প্লে অফের প্রথম কোয়ালিফায়ারে মুখোমুখি হবে কলকাতা-হায়দরাবাদ।

আগামী ২১ মে আহমেদাবাদে হবে প্রথম কোয়ারিফায়ার। জয়ী দল সরাসরি জায়গা পাবে ফাইনালে। ২৬ মের ফাইনালে লড়তে দ্বিতীয় কোয়ারিফায়ারের জয়ী দলের অপেক্ষায় থাকতে হবে তাদের।

এদিকে এলিমিনেটর ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে খেলবে রাজস্থান। আহমেদাবাদে ২২ মে হবে ম্যাচটি। আইপিএলের চলতি আসর দুর্দান্ত শুরু করেছিল রাজস্থান। ৯ ম্যাচে আটটিতে জেতে তারা।

হঠাৎই ছন্দপতন হয় তাদের। টানা চার হারে পয়েন্ট টেবিলের তিন নেমে গেছে সাঞ্জু সামসনের দল। আর অন্যদিকে শেষ ৬ ম্যাচ জিতে অবিশ্বাস্য এক প্রত্যাবর্তনের গল্প লিখে প্লে-অফে জায়গা করে নেয় বেঙ্গালুরু।

এ ম্যাচের জয়ী দল ও প্রথম কোয়ারিফায়ারের পরাজিত দল খেলবে দ্বিতীয় কোয়ারিফায়ারে। ২৪ মে চেন্নাইয়ে হবে এ ম্যাচ। এরপর ২৬ মে হবে চেন্নাইয়ে আইপিএলের ১৭তম আসরের ফাইনাল। এবার গ্রুপপর্ব থেকে ছিটকে গেছে গত আসরের দুই ফাইনালাস্টি চেন্নাই ও গুজরাট।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকা দক্ষিণ ও উত্তরে ভিটামিন ‘এ’ ক্যাপসুল পাবে ৬ লাখ শিশু

নতুন নিয়মে ভারতের ট্যুরিস্ট ভিসার আবেদন করবেন যেভাবে

সাক্ষীকে জেরা করতে চাইলেন পলক, ট্রাইব্যুনালের অনুমতি মেলেনি

রংপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল দুজনের

টরন্টোতে ‘বাংলা মেইল কবি ইকবাল হাসান সাহিত্য পুরস্কার’ প্রবর্তন

বিশ্বকাপে ম্যাচসেরার ভোট কারা দেন, কীভাবে দেন

নোয়াখালীতে আবাসিক হোটেলে অভিযান, আটক ১৪

লাইসেন্সবিহীন ওয়াকি-টকির বিরুদ্ধে অভিযান, কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি

হাইকোর্টে একদিনে ৩৪০৯ পুরোনো মামলা নিষ্পত্তি

দুর্নীতিকে প্রমোট করতেই সারোয়ার আলমকে সরানো হয়েছে: জামায়াতের এমপি

১০

শ্রমিকের মৃত্যুর জেরে ৪ কারখানায় হামলা-ভাঙচুর

১১

ভেনেজুয়েলায় ভূমিকম্পের আগে সতর্কবার্তা পাঠিয়েছিল গুগল, বেঁচে যায় হাজারো প্রাণ

১২

ভারতীয় ভিসার আবেদন প্রাথমিকভাবে কোন কোন জায়গা থেকে করা যাবে

১৩

কৌশলের দাবার বোর্ডে আনচেলত্তির ‘চেকমেট’

১৪

নতুন পে-স্কেলে কোন কোন ভাতা কমছে?

১৫

বাসন্তী বিন্দু শর্মিলা দোয়ারকা প্রসাদ স্কুলের ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

১৬

উদ্ধার সহায়তায় ভেনেজুয়েলায় সেনা পাঠাচ্ছে স্পেন ও নেদারল্যান্ডস

১৭

চবির সিনেট সদস্য হলেন ৫ এমপি

১৮

বিশ্বকাপের মাঝেই ফুটবলকে বিদায় জানালেন তারকা গোলরক্ষক

১৯

নিজের বায়োপিক দিয়েই পর্দায় ফিরতে চান পপি

২০
X