শনিবার, ০৪ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩৩
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৩ মে ২০২৪, ১০:৪৫ পিএম
আপডেট : ২৩ মে ২০২৪, ১০:৫৫ পিএম
অনলাইন সংস্করণ

সিরিজে টিকে থাকতে টাইগারদের লক্ষ্য ১৪৫ রান

বাংলাদেশকে ১৪৫ রানের লক্ষ্য দিল যুক্তরাষ্ট্র। ছবি : সংগৃহীত
বাংলাদেশকে ১৪৫ রানের লক্ষ্য দিল যুক্তরাষ্ট্র। ছবি : সংগৃহীত

আইসিসি টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে ১০ ধাফ পিছিয়ে থাকা যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজ বাঁচাতে লড়ছে বাংলাদেশ দল। সিরিজের দ্বিতীয় ম্যাচে জয়ের জন্য টাইগারদের ১৪৫ রানের টার্গেট দিয়েছে স্বাগতিকরা।

বৃহস্পতিবার (২৩ মে) হিউস্টনের প্রেইরি ভিউ ক্রিকেট কমপ্লেক্সে টস হেরে আগে ব্যাট করতে নেমে ৬ উইকেটে ১৪৪ রান করে যুক্তরাষ্ট্র।

এমন ম্যাচে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন টাইগার দলপতি নাজমুল হোসেন শান্ত। একাদশে দুই পরিবর্তন। লিটন দাসের পরিবর্তে তানজিদ হাসান তামিম আর শেখ মেহেদী হাসানের বদলে একাদশে ফেরেন তানজিম হাসান সাকিব।

টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা ভালো করেন যুক্তরাষ্ট্রের দুই ওপেনার স্টিভেন টেইলর ও মোনাঙ্ক প্যাটেল। পাওয়ার প্লের ৬ ওভারে কোনো উইকেট না হারিয়ে ওপেনিং জুটিতে ৪৪ রান তোলেন এই দুই ব্যাটার।

নিজের প্রথম ও ইনিংসের সপ্তম ওভারে টেইলর (৩১) এবং আন্দ্রিস গাউসকে (০) আউট করে হ্যাটট্রিকের সম্ভাবনা জাগিয়েছিলেন রিশাদ হোসেন। তবে তা রুখে দেন জোন্স। অধিনায়ক প্যাটেলকে নিয়ে ৫৬ বলে ৬০ রানের জুটি গড়েন তিনি।

জোন্স ৩৫ ও প্যাটেল ৪২ রানে আউট হন। মোস্তাফিজ, শরীফুল ও রিশাদ নেন ২টি করে উইকেট। বল হাতে নিষ্প্রভ ছিলেন অভিজ্ঞ সাকিব। ৪ ওভারে ৩৫ রানে উইকেট শূন্য থাকেন তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রথমবার নকআউটে নেমেই বাজিমাত, অস্ট্রেলিয়াকে হারিয়ে নতুন ইতিহাস গড়ল মিসর

দেশে সংখ্যালঘু বলতে কিছু নেই, আমরা সবাই বাংলাদেশি: এমপি তাহসিনা রুশদীর

কেপ ভার্দের বিপক্ষে আর্জেন্টিনার একাদশ ঘোষণা

অস্ট্রেলিয়ার স্বপ্ন ভেঙে চুরমার করে প্রথমবার শেষ ষোলোতে মিসর

আর্জেন্টিনা ম্যাচের আগেই বিশ্বকাপ জয়ের ঘোষণা কেপ ভার্দের

চট্টগ্রামে অসহায় ও অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সহায়তা দিলেন প্রতিমন্ত্রী মীর হেলাল

বদলে গেল ইংল্যান্ড-মেক্সিকো ম্যাচের সময়!

মিসরের বিপক্ষে আত্মঘাতী গোলে সমতায় ফিরল অস্ট্রেলিয়া

আলি খামেনির জানাজায় ইউরোপীয় দেশগুলোকে আমন্ত্রণ জানায়নি ইরান 

পুরো কেপ ভার্দে স্কোয়াডের বাজারমূল্য শুধু আলভারেজেরই অর্ধেক

১০

যুক্তরাজ্যের আর্কাইভে মিলল যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ঘোষণাপত্রের বিরল কপি

১১

খামেনির জানাজার আগে ট্রাম্প-নেতানিয়াহুর ফোনালাপ

১২

আর্জেন্টিনা–কেপ ভার্দে ম্যাচের কয়েক ঘণ্টা আগে বড় সতর্কবার্তা

১৩

নিত্যপণ্যের মূল্য নিয়ন্ত্রণে আসছে এআই প্রযুক্তি: সিলেটে বাণিজ্যমন্ত্রী

১৪

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে বহনকারী ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, নাকি অন্য কিছু

১৫

সিলেটে কালবেলার সাংবাদিককে শ্বাসরোধে হত্যাচেষ্টা, থানায় অভিযোগ

১৬

ছাত্রদল নেতা সামির আটকের পরদিন ‘বাড়ি দখলের চেষ্টা’, হামলা-লুটপাটের অভিযোগ

১৭

১৯৯০-এর ‘ক্যামেরুন ট্র্যাজেডি’ কি ফেরাবে কেপ ভার্দে?

১৮

খুলনায় র‍্যাবের অভিযানে অস্ত্র-গুলি উদ্ধার, জলদস্যু আজহারুল গ্রেপ্তার

১৯

তিস্তা সেচ ক্যানেলের পাশে মানুষের কঙ্কাল উদ্ধার, এলাকায় চাঞ্চল্য

২০
X