স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৪ মে ২০২৪, ০৫:০৭ পিএম
আপডেট : ২৪ মে ২০২৪, ০৫:০৮ পিএম
অনলাইন সংস্করণ

যুক্তরাষ্ট্রের কাছে সিরিজ হারে ইমরুলের খোঁচা  

সিরিজ হারে ইমরুল কায়েসের রহস্যময় পোস্ট। ছবি : সংগৃহীত
সিরিজ হারে ইমরুল কায়েসের রহস্যময় পোস্ট। ছবি : সংগৃহীত

এই রকম কালো দিন বাংলাদেশের ক্রিকেট খুব বেশি দেখেনি। এর আগেও অনেক সিরিজ হেরেছে বাংলাদেশ দল তবে আইসিসির সহযোগী কোন দেশের কাছে সিরিজ হারের লজ্জা এবারই প্রথম পেল টিম টাইগার্স। ‍

যুক্তরাষ্ট্রের সাথে তিন ম্যাচের প্রথমটিতেই হারের পর তুমুল সমালোচনা হয় টাইগারদের নিয়ে। তবে বৃহস্পতিবার (২৪ মে) সিরিজ হারের পর নাজমুল হোসেন শান্তদের নিয়ে সামাজিক মাধ্যমে যথারীতি ব্যঙ্গ-বিদ্রুপ শুরু হয়। তাতে যোগ দিয়েছেন বাংলাদেশ জাতীয় দল থেকে অনেকদিন ধরে ব্রাত্য ক্রিকেটার ইমরুল কায়েসও।

গতকাল বাংলাদেশ সময় রাতে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে টাইগারদের কাছে সুযোগ ছিল সমতায় ফেরার। তবে সমতায় ফেরা দূরে থাক উল্টো যুক্তরাষ্ট্রের দেওয়া ১৪৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে অবিশ্বাস্যভাবে ম্যাচটি হারে বাংলাদেশ। শান্তদের এমন হার স্বাভাবিক ভাবেই হতাশ করেছে বাংলাদেশের ক্রিকেট ভক্ত-সমর্থকসহ ইমরুলকেও।

ম্যাচে বাংলাদেশের পরাজয় নিশ্চিত হওয়ার পরপরই নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে রহস্যময় এক পোস্ট দেন ইমরুল। কোনো লেখার জায়গায় কয়েকটি ইমোজির মাধ্যমে নিজের মনোভাব বুঝিয়েছেন বাংলাদেশের এই সাবেক ওপেনিং ব্যাটার। দিয়েছেন চুপ থাকা ও ক্ষমা প্রকাশের ইমোজি।

এছাড়াও যুক্তরাষ্ট্রের কাছে হেরে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে প্রথম দল হিসেবে হারের সেঞ্চুরিও পূর্ণ করলো বাংলাদেশ। বাংলাদেশের সামনে এখন যুক্তরাষ্ট্রের বিপক্ষে লজ্জার হোয়াইটওয়াশ এড়ানোর চ্যালেঞ্জ।

আর মাত্র কয়েকদিন পরই শুরু হওয়া বিশ্বকাপের আগে এমন হার নিশ্চয়ই হতাশা ভর করবে দলের উপর। তবে বিশ্বকাপের আগে বাংলাদেশের এই হারের মানসিকতা থেকে বের হওয়া জরুরী দরকার।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাহ্মণবাড়িয়ায় তুমুল সংঘর্ষ, ওসিসহ আহত ২৫

বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে আইনমন্ত্রীর শোক

অনার্স ২য় বর্ষের ফরম পূরণের তারিখ জানাল জাতীয় বিশ্ববিদ্যালয় 

মেলায় ঘুরতে গিয়ে নিখোঁজ, ফোনে ‘লাশের অবস্থান’ জানাল কর্মচারী

চার বছর পর রিজার্ভ ছাড়াল ৩৭ বিলিয়ন ডলার

ব্রাজিলকে হারাতে পারলে ইতিহাস গড়বে জাপান

সংসদে ভোট দিতে গিয়ে স্পিকারের বাধায় থামলেন প্রতিমন্ত্রী আমিনুল

পুলিশে চাকরি পেলেন রাঙ্গুনিয়ার ৮ তরুণ-তরুণী, মেধার জয়ে থানায় ফুলেল অভ্যর্থনা

চার পরিবর্তনে জাপানের চমক, ব্রাজিলের একাদশ ঘোষণা

তিন বাংলাদেশি হত্যা : ইতালীয় গণমাধ্যমে উঠে এলো অভিযুক্তের পরিচয়

১০

৫ ব্যাংকের গ্রাহকদের টাকা ফেরত নিয়ে বড় ঘোষণা

১১

নেইমারকে ছাড়াই মাঠে নামছে ব্রাজিল

১২

আধুনিক ডেন্টাল চিকিৎসায় ডা. শৈলীর মানবিক স্পর্শ

১৩

সংসদে আমির হামজা / খুচরার অভাবে ৮০ পয়সা বেশিতে সিগারেট কিনতে হচ্ছে

১৪

রংপুরে ৪৮ ঘণ্টায় সাতজনের মরদেহ উদ্ধার

১৫

যৌন নিপীড়ন মামলায় হেরে গেলেন ট্রাম্প, গুনতে হবে ৫০ লাখ ডলার জরিমানা 

১৬

ইয়াবাসহ আটক আর্জেন্টাইন সমর্থককে এআই দিয়ে ব্রাজিলের জার্সি পরাল পুলিশ!

১৭

প্রধানমন্ত্রীর সঙ্গে বিরোধীদলীয় নেতা ও এমপিদের কুশল বিনিময়

১৮

সীমান্তে বিএসএফের আরও একটি পুশইনচেষ্টা ভেস্তে দিল বিজিবি

১৯

সন্তান হত্যায় মায়ের ১৩ বছরের কারাদণ্ড

২০
X