বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৪ মে ২০২৪, ০২:২০ পিএম
আপডেট : ২৪ মে ২০২৪, ০২:৫১ পিএম
অনলাইন সংস্করণ

যুক্তরাষ্ট্রের কাছে সিরিজ হারে বাংলাদেশের লজ্জার রেকর্ড

বাংলাদেশ ক্রিকেট দল। ছবি : সংগৃহীত
বাংলাদেশ ক্রিকেট দল। ছবি : সংগৃহীত

টি-টোয়েন্টি ক্রিকেটে বাংলাদেশ ঠিক নতুন নয়। সেই ২০০৬ সাল থেকে ক্রিকেটের সংক্ষিপ্ততম ফরম্যাটে বিচরণ টিম টাইগার্সের। তবে প্রায় ১৮ বছর ধরে খেলেও ক্রিকেটের সবচেয়ে জনপ্রিয় ফরম্যাটটিকে আয়ত্তে আনতে পারেনি বাংলাদেশের টাইগাররা। যার প্রমাণস্বরূপ দশ ধাপ পিছিয়ে থাকা দল যুক্তরাষ্ট্রের বিপক্ষে লজ্জার সিরিজ হার। লজ্জাজনক এই সিরিজ হারের পাশাপাশি আরও বিব্রতকর এক রেকর্ড নিজেদের করে নিয়েছে বাংলাদেশ।

বৃহস্পতিবার (২৩ মে) যুক্তরাষ্ট্রের হিউস্টনে প্রেইরি ভিউ ক্রিকেট কমপ্লেক্সে স্বাগতিক দলের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে ৬ রানে হেরে সিরিজ খুইয়েছে বাংলাদেশ। আর এতে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে প্রথম দল হিসেবে একশ ম্যাচ হারের লজ্জার রেকর্ড গড়ল টিম টাইগার্স।

প্রথম দল হিসেবে লজ্জার এই রেকর্ডটিতে নাম লেখাতে ত্রিমুখী লড়াই চলছিল ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কা ও বাংলাদেশের মধ্যে। তবে আইসিসির সহযোগী এই দেশের বিপক্ষে টানা দুই হারে আগেভাগেই লজ্জার রেকর্ডটা নিজেদের করে নিল বাংলাদেশ।

টি-টোয়েন্টিতে বাংলাদেশের ইতিহাস শুরু ২০০৬ সালের নভেম্বরে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ দিয়ে। মাসের শুরুতে ঘরের মাটিতে একই দলের বিপক্ষে পাঁচ ম্যাচের সিরিজের শেষে সেই সংখ্যাটা দাঁড়ায় ১৬৬তে। তখন বাংলাদেশের ফলাফল ছিল ৬৪ জয় ও ৯৮ হার। আর চারটি ম্যাচে আসেনি কোনো ফল।

তবে লজ্জার ব্যাপার হলো র‌্যাঙ্কিংয়ের বাংলাদেশের চেয়ে দশ ধাপ পিছিয়ে থাকা দল যুক্তরাষ্ট্র যাদের ক্রিকেট কাঠামো না থাকার মতোই। তাদের মতো দলের বিপক্ষে টানা দুই ম্যাচে হারে পরাজয়ের সেঞ্চুরি পূরণ করল টাইগাররা। জয়ের সংখ্যা না বাড়লেও ১৬৮ ম্যাচ শেষে বাংলাদেশের হার এখন ১০০।

অথচ লজ্জার রেকর্ডটি নিজেদের করে নেওয়ার দ্বারপ্রান্তে ছিল ওয়েস্ট ইন্ডিজ। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ শুরু হওয়ার আগে মোট ১৯৩ টি-টোয়েন্টিতে খেলে ৯৯টিতে হার দুই বারের টি-টোয়েন্টি বিশ্বচ্যাম্পিয়নদের। কাছাকাছি ছিল শ্রীলঙ্কাও। এশিয়ার দ্বীপরাষ্ট্রের দেশটি ১৮৯ ম্যাচ খেলে ৯৮টি ম্যাচে হেরেছে। এ তালিকার চতুর্থ স্থানে আছে জিম্বাবুয়ে। ১৪৫ ম্যাচ খেলে ৯৫ হার তাদের। ২১৬ ম্যাচ খেলে ৯০ হার নিয়ে পাঁচে আছে নিউজিল্যান্ড।

অন্যদিকে টি-টোয়েন্টিতে ১০০ বা তার বেশি ম্যাচ জয়ের রেকর্ড আছে ভারত, অস্ট্রেলিয়া, পাকিস্তান ও নিউজিল্যান্ডের। সর্বোচ্চ ১৪০ জয়ে যৌথভাবে শীর্ষে আছে ভারত ও পাকিস্তান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিশরের গোল বাতিল, সালাহর পেনাল্টি ও ভিএআর নিয়ে তোলপাড়

দুই বাসের সংঘর্ষে চালকসহ নিহত ২

বাংলাদেশ-পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীদের বৈঠক, নিরাপত্তা সহযোগিতার ওপর জোর

চবির সব ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা

বিপৎসীমার কাছাকাছি তিস্তার পানি, বন্যার শঙ্কা

কাঁথা-বালিশ নিয়ে বিএনপির কার্যালয়ে আশ্রয় নিলেন স্বেচ্ছাসেবক দল নেতা

সাঙ্গু-মাতামুহুরী নদীর পানি বৃদ্ধি, নিম্নাঞ্চল প্লাবিত

তিন দেশের সঙ্গে ইউক্রেনের নতুন ড্রোন চুক্তি

মেসির আর্জেন্টিনাকে সুবিধা দিতে ‘কারচুপি’? যা বলছেন ফুটবল বিশ্লেষকরা

‘গণভোটের রায় ও সংস্কার বাস্তবায়ন না হলে দেশে কোনো পরিবর্তন হবে না’

১০

মধ্যপ্রাচ্য উত্তেজনায় স্বর্ণের দামে অস্থিরতা

১১

শাহ আমানতে স্বাভাবিক বিমান চলাচল

১২

যুক্তরাষ্ট্র দলের দুই কর্মকর্তাকে বরখাস্ত করল ফিফা

১৩

মিরপুরে স্বেচ্ছাসেবক দল নেতাকে গুলি, অস্ত্রসহ এক হামলাকারী আটক

১৪

আর্জেন্টিনা সমর্থকদের মারধরে ব্রাজিল সমর্থক নিহত

১৫

চীনে ভূমিধসে নিহত ২১

১৬

কমার পর আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

১৭

রাঙামাটিতে পাহাড় ধস, খোলা হয়েছে ২১২ আশ্রয়কেন্দ্র 

১৮

১৯ জেলায় বজ্রসহ ঝড়-বৃষ্টির সম্ভাবনা

১৯

ফ্রান্স ম্যাচের আগে মরক্কো শিবিরে দুঃসংবাদ

২০
X