স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২১ জুলাই ২০২৩, ০৫:৫০ পিএম
আপডেট : ২১ জুলাই ২০২৩, ০৫:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

সাকিব-লিটন ও তাসকিন-মুশফিকের খেলা দেখবেন যেভাবে

আজ রাতে মাঠে নামবে চার টাইগার ক্রিকেটার। ছবি : সংগৃহীত
আজ রাতে মাঠে নামবে চার টাইগার ক্রিকেটার। ছবি : সংগৃহীত

জাতীয় দলের খেলা না থাকায় বিশ্বের বিভিন্ন দেশের লিগে খেলছেন জাতীয় দলের ক্রিকেটাররা। টাইগারদের দুই অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিম ও তাসকিন আহমেদ খেলছেন জিম্বাবুয়ের জিম আফ্রো টি-টেন লিগে। অন্যদিকে, কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি লিগে খেলছেন দুই বাংলাদেশি তারকা সাকিব আল হাসান ও লিটন দাস।

আজ শুক্রবার (২১ জুলাই) রাতে একে অপরের বিপক্ষে মাঠে নামছেন টাইগারদের এই চার তারকা।

তাসকিনের বুলাওয়েও ব্রেভসের বিপক্ষে মাঠে নামবে মুশফিকের জোবার্গ বাফেলোজ। জমজমাট এই লড়াই দেখার অপেক্ষায় দেশের ক্রিকেটপ্রেমীরা।

বৃহস্পতিবার টুর্নামেন্ট শুরু হলেও ফ্লাডলাইটের সমস্যার কারণে প্রথম ম্যাচে মাঠে নামেননি পেসার তাসকিন আহমেদ। তবে মুশফিকদের বিপক্ষে ম্যাচের আগে আজ সন্ধ্যা ৭টায় দ্বিতীয় ম্যাচে হারারে হারিকেন্সের বিপক্ষে মাঠে নামবেন তাসকিন। এরপরই রাত ১১টায় খেলবেন মুশফিকদের বিপক্ষে ম্যাচ।

টুর্নামেন্টে মোট ম্যাচ হবে ২৪টি। গ্রুপ পর্বে প্রতিটি দল একে অপরের বিপক্ষে লড়বে দুবার করে। প্রতিটি ম্যাচ হবে ১০ ওভারের। সেখান থেকে শীর্ষ চার দল যাবে প্লে অফে। টুর্নামেন্টের সব ম্যাচই অনুষ্ঠিত হবে হারারেতে। জিম আফ্রো টি-টেন লিগের উদ্বোধনী ম্যাচটিসহ পুরো টুর্নামেন্ট সরাসরি সম্প্রচার করবে নাগরিক টিভি।

অন্যদিকে, কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি লিগে আজ রাতে মুখোমুখি হচ্ছেন দুই বাংলাদেশি তারকা সাকিব আল হাসান ও লিটন দাস। মন্ট্রিয়েল টাইগার্সের অধিনায়ক হিসেবে সাকিব এবং সারে জাগুয়ার্সের সহঅধিনায়ক হিসেবে খেলবেন লিটন। রাত দেড়টায় শুরু হবে এই ম্যাচটি। এই খেলাটি সরাসরি দেখা যাবে স্টার স্পোর্টস-২ চ্যানেলে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিচার না পেয়ে সিলেট থেকে পায়ে হেঁটে প্রধানমন্ত্রীর দ্বারে বৃদ্ধ ফুকন মিয়া

বেড়ায় স্কুল ফিডিংয়ে ভয়াবহ অনিয়মের অভিযোগ

দখল-লিজে বিলীন চকরিয়া-সুন্দরবন

ফকিরহাটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ

কর্মস্থল ঢাকায়, বেতন শান্তিগঞ্জে: ‘কর্তৃপক্ষের’ কলমের খোঁচায় সেবা বঞ্চিত রোগীরা

ভাইরাসের আক্রমণে ক্ষেতেই পচছে আখ, লোকসানের শঙ্কায় টাঙ্গাইলের কৃষক

অনিয়মের অভিযোগে সড়ক নির্মাণের কাজ বন্ধ করে দিলেন এলাকাবাসী

বাবার অসুস্থতার কথা বলে ৭ বছরের শিশুকে অপহরণ, চাচাসহ গ্রেপ্তার ৩

আমরা চলছিলাম মদিনার দিকে, হঠাৎ দেখি কাফেলা যাচ্ছে আমেরিকার দিকে: মুফতি ফয়জুল করিম

হাতিয়ায় অস্বাভাবিক জোয়ারে ক্ষতিগ্রস্ত ৮০০ মিটার বেড়িবাঁধ, আতঙ্কে উপকূলবাসী

১০

নির্মাণের এক মাস না যেতেই সড়কে গর্ত, নিম্নমানের কাজের অভিযোগ

১১

নাচোলে টিসিবির গুদামে আগুন, নেভাতে গিয়ে ভ্যানচালকের মৃত্যু

১২

মসজিদে নামাজরত ছোট ভাইকে কুপিয়ে হত্যা: এক মাস পর নোয়াখালী থেকে গ্রেপ্তার বড় ভাই

১৩

প্রবাসীরা চাইলে বাড়ি পাহারায় মিলবে আনসার সদস্য: সিলেটের ডিসি

১৪

সিলেটে অভিযানে তিন হাসপাতালে জরিমানা, একটি সিলগালা

১৫

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

১৬

হবিগঞ্জে র‍্যাবের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতাসহ ৭ জন গ্রেফতার

১৭

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

১৮

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

১৯

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

২০
X