স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০২ জানুয়ারি ২০২৬, ১০:১৩ পিএম
অনলাইন সংস্করণ

সাকিবকে পিছনে ফেলে নতুন উচ্চতায় মুস্তাফিজ

সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমান। ছবি: সংগৃহীত
সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমান। ছবি: সংগৃহীত

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দিনের দ্বিতীয় ম্যাচেই ইতিহাসে নাম লেখালেন মুস্তাফিজুর রহমান। নিজের প্রথম ওভারেই সিলেট টাইটান্সের অধিনায়ক মেহেদী হাসান মিরাজকে ফিরিয়ে দিয়ে টি–টোয়েন্টি ক্রিকেটে অনন্য এক মাইলফলক স্পর্শ করেন কাটার মাস্টার। সব ধরনের টি–টোয়েন্টি মিলিয়ে বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে দ্রুততম ৪০০ উইকেট নেওয়ার কীর্তি এখন মুস্তাফিজের।

এই মাইলফলকে পৌঁছাতে মুস্তাফিজ খেলেছেন ৩১৫টি ম্যাচ, যা তাঁকে এই তালিকায় দেশের অন্য সবার চেয়ে এগিয়ে রেখেছে। এর আগে প্রথম বাংলাদেশি হিসেবে টি–টোয়েন্টিতে ৪০০ উইকেটের গণ্ডি পেরিয়েছিলেন সাকিব আল হাসান। তবে ম্যাচসংখ্যার হিসেবে দ্রুততম কীর্তির মালিক এখন মুস্তাফিজই।

যদিও সামগ্রিকভাবে টি–টোয়েন্টিতে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ উইকেট এখনও সাকিবের দখলে—৪৬৮ ম্যাচে ৫০৭ উইকেট। আন্তর্জাতিক ও ফ্র্যাঞ্চাইজি মিলিয়ে টি–টোয়েন্টি ইতিহাসের সর্বোচ্চ উইকেটশিকারিদের তালিকায় সাকিব আছেন পাঁচ নম্বরে, আর মুস্তাফিজ ইতোমধ্যেই শীর্ষ দশে জায়গা করে নিয়েছেন।

বিশ্ব টি–টোয়েন্টির উইকেট তালিকায় শীর্ষে রয়েছেন আফগানিস্তানের রশিদ খান—৫০৭ ম্যাচে ৬৮৫ উইকেট। তাঁর পরেই আছেন ক্যারিবীয় তারকা ডোয়াইন ব্রাভো (৬৩১ উইকেট)। তৃতীয় স্থানে সুনীল নারিন (৬০৮) এবং চতুর্থ স্থানে প্রোটিয়া লেগ–স্পিনার ইমরান তাহির (৫৭০)।

সব মিলিয়ে ধারাবাহিকতা, বৈচিত্র্য আর বড় মঞ্চে কার্যকারিতার সমন্বয়ে মুস্তাফিজ আবারও প্রমাণ করলেন—টি–টোয়েন্টিতে তিনি বাংলাদেশের সবচেয়ে নির্ভরযোগ্য ম্যাচ–উইনারদের একজন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’ এর স্মৃতি ফেরাল জার্মানি

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

৫–১ গোলে এগিয়ে গেল জার্মানি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

১০

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

১১

এমপি মনিরুল হকের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত: সর্ব মিত্র চাকমা

১২

বেড়িবাঁধকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ, আহত ২০

১৩

ইসলামী ব্যাংকে নতুন প্রশাসক নিয়োগ

১৪

লেবাননে ইসরায়েলের হামলা উচিত হয়নি : ট্রাম্প  

১৫

রিজার্ভ বেড়ে ৩৫.৬৩ বিলিয়ন ডলার, ৪৩ মাসে সর্বোচ্চ

১৬

ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ সব পরিচালককে অপসারণ

১৭

সিরিজসেরা মোসাদ্দেক, হৃদয় পেলেন ‘চেরি’ ব্র্যান্ডের গাড়ি

১৮

সিলেটে অপরাধ দমনে আসছে আধুনিক প্রযুক্তিনির্ভর নজরদারি ব্যবস্থা : সিসিক প্রশাসক

১৯

কবে ও কীভাবে ফেরানো হবে বেনজীরকে?

২০
X