স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৭ জুন ২০২৪, ০১:৫৯ এএম
আপডেট : ০৭ জুন ২০২৪, ০৭:২১ এএম
অনলাইন সংস্করণ

আসরের প্রথম অঘটন, সুপার ওভারে পাকিস্তান বধে আমেরিকার ইতিহাস

ইতিহাস গড়া জয়ের পর যুক্তরাষ্ট্রের ক্রিকেটারদের উল্লাস। ছবি : সংগৃহীত
ইতিহাস গড়া জয়ের পর যুক্তরাষ্ট্রের ক্রিকেটারদের উল্লাস। ছবি : সংগৃহীত

টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসরে প্রথম অঘটনের শিকার পাকিস্তান। যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিশ্বকাপ মিশন শুরু বাবর আজমদের।

টস জয়ের পর যুক্তরাষ্ট্রের অধিনায়ক মোনাঙ্ক প্যাটেল বলেছেন, এ মাঠে রান তাড়া করা সহজ। উদ্বোধনী ম্যাচে কানাডার ১৯৫ রানের টার্গেটে সহজে জয় পায় তারা।

সেই আত্মবিশ্বাসে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় যুক্তরাষ্ট্র। আর বৃহস্পতিবার (৬ জুন) আগে ব্যাট করে ৭ উইকেটে ১৫৯ রান করে পাকিস্তান। টসের সময় বলা কথাকে কাজে পরিণত করলেন মোনাঙ্ক। তার অনবদ্য অর্ধশতকে গত আসরের রানার্স আপদের বিপক্ষে ৩ উইকেটে ১৫৯ রান তোলে যুক্তরাষ্ট্র। শেষ পর্যন্ত রোমাঞ্চকর সুপার ওভারে ম্যাচটি জিতে নেয় স্বাগতিকরা। বিশ্ব আসরে টানা দুই জয়ে ইতিহাস গড়ল আয়োজকরা।

বিশ্বকাপের অভিষেকে কানাডার বিপক্ষে রেকর্ড জয়ে উজ্জীবিত যুক্তরাষ্ট্র। এ ম্যাচ দিয়ে বিশ্বকাপ শুরু করা পাকিস্তানের বিপক্ষেও ধরে রাখে আগের রেশ। ২৬ রান তুলতেই সাজঘরে ফেরেন টপ অর্ডারের ৩ ব্যাটার মোহাম্মদ রিজওয়ান (৯), উসমান খান (৩) ও ফখর জামান (১১)।

এরপর অধিনায়ক বাবর আজম, শাদাব খান ও শাহিন আফ্রিদির ব্যাটিংয়ে চ্যালেঞ্জিং স্কোর পায় পাকিস্তান। দ্রুত তিন উইকেট হারানোর বাবর ও শাদাবের ব্যাটে ঘুরে দাঁড়ায় সাবেক বিশ্বচ্যাম্পিয়নরা। চতুর্থ জুটিতে দুজনে গড়েন ৭২ রানের জুটি। ২৫ বলে ৩ ছয় ও ১ চারে ৪০ রান আসে শাদাবের ব্যাট থেকে।

৩ ছক্কা ও ১ চারে ২৫ বলে ৪০ রান করে আউট হন শাদাব। ৪৩ বলে ৪৪ রান করে সাজঘরে ফেরেন বাবর আজম। শেষ দিকে শাহিন শাহ আফ্রিদির ১৬ বলে ২৩ রানের ক্যামিওতে ১৫৯ রানের পুঁজি পায় পাকিস্তান।

জবাবে দ্রুত উইকেট হারালেও অ্যান্ড্রিস গাউসকে নিয়ে ৪৮ বলে ৬৮ রানের জুটি গড়েন মোনাঙ্ক। গাউস ৩৫ রান করে আউট হন। পরে আগের ম্যাচের নায়ককে অ্যারন জোন্সকে নিয়ে দলকে লড়াইয়ে রাখেন মোনাঙ্ক। অর্ধশতক করে আউট হন তিনি।

হারিস রউফের করা ২০তম ওভারে জয়ের জন্য ১৫ রান দরকার ছিল স্বাগতিকদের। দুই ব্যাটার মিলে ১৪ রান তুললে ম্যাচ গড়ায় সুপার ওভারে। মোহাম্মদ আমিরের করা সুপার ওভারে ১৯ রান তুলে যুক্তরাষ্ট্র। জবাবে সৌরভ নেত্রাভালকা রুখে দেন পাকিস্তানের ব্যাটারদের। ফলে রোমাঞ্চকর জয়ে পাকিস্তান বধের কাব্য রচিত করে যুক্তরাষ্ট্র।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এফএসআরইউতে ত্রুটি / জাতীয় গ্রিডে কমেছে গ্যাস সরবরাহ

স্থানীয় সরকার নির্বাচন ও তপশিলের সম্ভাব্য সময় জানালেন ইসি আনোয়ারুল

বেনাপোল কাস্টমসের রাজস্ব লক্ষ্যমাত্রা ১০ হাজার ৫৮৮ কোটি

সাইদুর রহমানের নতুন দায়িত্ব বাংলাদেশের জনকূটনীতির নতুন সম্ভাবনা

কমছে বাংলাদেশি পাসপোর্টের সক্ষমতা, ভিসা সুবিধায় উগান্ডার চেয়ে অনেক পিছিয়ে

ইস্তাম্বুলের অলিগলিতে আধুনিকতার ছোঁয়া: মেট্রো পাল্টে দিয়েছে শহরের চিত্র

আর্জেন্টিনাকে স্পেনের হারানোর ম্যাচটি দেখেছেন ৬৩ মিলিয়ন মানুষ

গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না, ব্যাখ্যা দিলেন শিশির মনির

জামায়াতের যুদ্ধাপরাধের বিষয়টি বহুল আলোচিত ও সুপ্রতিষ্ঠিত: চরমোনাই পীর  

আন্তঃজেলা চোর চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

১০

শিশু ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

১১

মোটরসাইকেল-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে পরীক্ষার্থী নিহত

১২

রজার্সকে কিনতে ট্রান্সফার ফির যে রেকর্ড ভাঙল চেলসি

১৩

ইরানের ৪ ড্রোন ভূপাতিত করল জর্ডান

১৪

মাদ্রাসাছাত্রকে রড দিয়ে পিটিয়ে নির্যাতন, শিক্ষক আটক

১৫

বিশ্বমঞ্চে লাল-সবুজের কণ্ঠ খুঁজছে ‘ভয়েস অব বাংলাদেশ’

১৬

জাবি মেডিকেলে ওষুধ কারচুপি ও অব্যবস্থাপনার তদন্তের দাবিতে মানববন্ধন

১৭

পারমাণবিক স্থাপনায় হামলা হলে যুক্তরাষ্ট্রকে শক্তিশালী জবাব দেওয়ার হুঁশিয়ারি ইরানের

১৮

চট্টগ্রাম বন্দরের নিরাপত্তা নিয়ে শঙ্কা, মন্ত্রীর হস্তক্ষেপ চাইল চিটাগং চেম্বার

১৯

বিদ্যুৎ বিতরণ বেসরকারি খাতে ছেড়ে দেওয়ার পরিকল্পনা সরকারের

২০
X