স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৭ জুন ২০২৪, ০৩:৩২ পিএম
অনলাইন সংস্করণ

পাকিস্তানকে হারিয়ে আমেরিকানদের কৌতুক

অবিশ্বাস্য এক জয়ই তুলে নিয়েছে যুক্তরাষ্ট্র। ছবি : সংগৃহীত
অবিশ্বাস্য এক জয়ই তুলে নিয়েছে যুক্তরাষ্ট্র। ছবি : সংগৃহীত

বৃহস্পতিবার (০৬ জুন) টি-টোয়েন্টি বিশ্বকাপে এক ঐতিহাসিক ও অবিশ্বাস্য ঘটনার সাক্ষী হয়েছে ক্রিকেট বিশ্ব। বিশ্ব ক্রিকেটের নবীন দল যুক্তরাষ্ট্র হারিয়ে দিয়েছে শক্তিশালী পাকিস্তান দলকে।

ওয়েস্ট ইন্ডিজের সাথে যৌথভাবে টুর্নামেন্টের আয়োজক যুক্তরাষ্ট্রের জয়ের সম্ভাবনা ম্যাচের আগে ১০ শতাংশেরও কম দেখছিলেন বাজিকররা। কিন্তু তারা যা করেছে তা ক্রিকেট ইতিহাসের অন্যতম বড় বিস্ময় বলে অভিহিত হচ্ছে এবং এখন দেশটি সুপার ৮ পর্যায়ের যোগ্যতা অর্জনের জন্য বেশ এগিয়ে আছে।

প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রতিদ্বন্দ্বিতা করা যুক্তরাষ্ট্র দলের বিজয়টি এসেছে নাটকীয় সুপার ওভারের মাধ্যমে, যখন প্রথম ২০ ওভারে দুই দলকে আলাদা করা যায় নি। যুক্তরাষ্ট্রের এই জয়ে দেশটির মানুষের মধ্যে তুমূল প্রতিক্রিয়া দেখা যায়। যেখানে অর্ধেকের বেশি মানুষ ওভার ও সুপার ওভার কি তা জানে না। অনেক আমেরিকান ব্যাপারটিকে মজার চোখে দেখলেও অনেকের কাছে এটি অনেক বড় কিছু। তার মধ্যে একজন যুক্তরাষ্ট্রের অধিনায়ক মোনাঙ্ক প্যাটেল।

ম্যাচ সেরা এই ক্রিকেটার দলের পারফরম্যান্সে তার গর্ব প্রকাশ করেছেন। প্যাটেল বলেন, “প্রথম বল থেকে শেষ বল পর্যন্ত এটি ছিল সম্পূর্ণ দলগত প্রচেষ্টা।”

ব্রিটিশ-পাকিস্তানি কৌতুকাভিনেতা ও ক্রিকেট ধারাভাষ্যকার আতিফ নাওয়াজ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ তার বিস্ময় প্রকাশ করে বলেন, “এই ম্যাচটি দেখা তো দূরের কথা, এমন ফলাফল কখনো কল্পনাও করিনি।”

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কোয়ার্টার ফাইনাল নিশ্চিত হলো যাদের, অপেক্ষায় কারা

দুমকীতে ৭১ শতাংশ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক

মোবাইলে আর্জেন্টিনা-মিশর ম্যাচ দেখবেন যেভাবে

ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে চুক্তিতে আনতে চীনকে টানছে নরওয়ে

কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক স্মার্ট প্রশাসন গড়তে তথ্যপ্রযুক্তিমন্ত্রীর সহযোগিতার আশ্বাস

চিকিৎসকের কাছে যাওয়ার পথে প্রাণ গেল মা-ছেলের

খাল খননের মজুরি চাওয়ায় নারী শ্রমিকদের হেনস্তার অভিযোগ

ওলামা দলের নেতাসহ ২১ জনের বিরুদ্ধে মামলা

সরকারি চাকরিজীবীর বেতন ১০০% বাড়তে পারে, অগ্রাধিকার পাচ্ছেন যারা

ঢাকার বাতাস আজ ‘সহনীয়’

১০

নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন / তুরস্ককে এফ-৩৫ যুদ্ধবিমান কর্মসূচিতে ফেরাতে প্রস্তুত ট্রাম্প

১১

দূষিত শহরের তালিকায় শীর্ষে জাকার্তা, ঢাকার অবস্থান কত

১২

‘খালেদা জিয়া বেতনের ১ টাকা রেখে বাকিটা এতিমখানায় দান করতেন’

১৩

মানত পূরণে সাঁতরে নদী পার হতে গিয়ে গৃহবধূর মৃত্যু

১৪

আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

১৫

এনসিপির সমাবেশে ককটেল হামলার নিন্দা জামায়াতের

১৬

৪ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগ 

১৭

৭ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১৮

সৌদিতে বাংলাদেশিদের জন্য দূতাবাসের জরুরি সতর্কবার্তা

১৯

৭৫ হাজার টাকার জাল নোটসহ আটক ১

২০
X