বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৪ জুলাই ২০২৩, ১০:২৬ এএম
আপডেট : ২৪ জুলাই ২০২৩, ১১:২৫ এএম
অনলাইন সংস্করণ

শেষ টেস্টে হারলেও অ্যাশেজ অস্ট্রেলিয়ার

জয়ের কাছাকাছি থেকেও বৃষ্টির কাছে হার মানতে হলো ইংলিশদের। ছবি : সংগৃহীত
জয়ের কাছাকাছি থেকেও বৃষ্টির কাছে হার মানতে হলো ইংলিশদের। ছবি : সংগৃহীত

ম্যানচেস্টারের এই টেস্টে অস্ট্রেলিয়ার সঙ্গে ইংল্যান্ডের প্রতিপক্ষ ছিল প্রকৃতিও। প্রথম ইনিংসে দুর্দান্ত বোলিং ও ব্যাটিংয়ের পর দ্বিতীয় ইনিংসে অজিদের চাপে রাখে ইংলিশরা। কিন্তু প্রকৃতির সঙ্গে আর পেড়ে উঠেনি বেন স্টোকসের দল। বৃষ্টিতে ভেসে যায় ওল্ড ট্রাফোর্ড টেস্টের পঞ্চম ও শেষ দিনের খেলা।

ফলে চতুর্থ টেস্টের ফল ড্র। অ্যাশেজ সিরিজের চতুর্থ টেস্ট শেষে ২-১ ব্যবধানে এগিয়ে অস্ট্রেলিয়া। তার মানে হচ্ছে ছাইভস্ম হারাচ্ছে না পেট কামিন্সের দল। ফলে ওভারে শেষ টেস্টে নামার আগেই অ্যাশেজ ধরে রাখাও নিশ্চিত হয়েছে অস্ট্রেলিয়ার।

তবে এতে সন্তুষ্ট নন অজি অধিনায়ক প্যাট কামিন্স, ‘এটি বড়ই অদ্ভুত ব্যাপার। অ্যাশেজ ধরে রাখতে পেরে দল হিসেবে গর্বিত আমরা। কিন্তু মনে রাখতে হবে এই সপ্তাহ আমাদের জন্য ভালো ছিল না। অ্যাশেজ জেতাতে ভালো লাগছে। তবে এভাবে ধরে রাখাতে খারাপও লাগছে। আমাদের বেশকিছু কাজ করতে হবে, যাতে পরের সপ্তাহে আরও উন্নতি করতে পারি।’

২০১৯ সালে হেডিংলিতে তৃতীয় টেস্টে জিতে অ্যাশেজে টিকে ছিল ইংল্যান্ড। তবে এই ওল্ড ট্রাফোর্ডে হেরে আশা শেষ হয়ে গিয়েছিল তাদের। ২০১৫ সালের পর থেকে অ্যাশেজ জয়ের অপেক্ষা তাই আরেকটু দীর্ঘ হলো ইংলিশদের। এতে হতাশ ইংলিশ অধিনায়ক, বেন স্টোকস বলেন, ‘আক্ষরিক অর্থে সম্ভাব্য সবকিছু করেছি আমরা। কেবল আবহাওয়া আমাদের সাহায্য করেনি। আর চাইলেও এটি পরিবর্তন করা যায় না। পুরো ম্যাচে প্রভাব থাকার পরও এমন ফলাফল হতাশার।’

বৃষ্টির দিন আগের দিন খেলা হয়েছিল মাত্র ৩০ ওভার। পরদিন রাতভর বৃষ্টি অব্যাহত থাকে সকালেও। সব মিলিয়ে ৯৮ ওভার খেলা হওয়ার কথা থাকলেও নির্ধারিত সময়ে শুরু করা যায়নি খেলা। দুপুরে খেলা হওয়ার সম্ভাবনা তৈরি হলেও আবার বৃষ্টি শুরু হয়। এতে শেষ হয়ে যায় ইংলিশদের আশা। ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক বলেন, ‘প্রথম দুই ম্যাচে অস্ট্রেলিয়া আমাদের চেয়ে ভালো করেছে। আমাদের সুযোগ ছিল খুবই কম। আর এই ম্যাচটিতে তাদের সুযোগ খুবই কম ছিল। কিন্তু প্রকৃতির ওপর তো আর কারো হাত নেই।’

পরে বৃষ্টি থামলেও খেলার শুরুর সম্ভাবনা শেষ হয়ে যায়। অবশেষে স্থানীয় সময় বিকেলে ম্যাচ পরিত্যক্তের আনুষ্ঠানিক ঘোষণা আসে। নিশ্চিত হয় অস্ট্রেলিয়ার অ্যাশেজ ধরে রাখাও। তবে সব ভুলে ভবিষ্যতে নজর রাখছেন অজি অধিনায়ক, ‘আগে কী হয়েছে, সেটা আমাদের ভুলে যেতে হবে। পরের সপ্তাহে আমাদের ভালো করতে হবে। ট্রফি আমাদের থাকলেও আমরা জিততে চাই। তাই জেতার জন্য সবকিছু করব আমরা।’

আগামী ২৭ জুলাই ওভালে হবে অ্যাশেজ সিরিজে শেষ টেস্ট। সেই ম্যাচে ইংল্যান্ড জিতলেও অ্যাশেজের ট্রফি থেকে যাবে অস্ট্রেলিয়ার কাছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

১০

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১১

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

১২

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১৩

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১৪

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

১৫

বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে অভিযাত্রিক ফাউন্ডেশনের খাদ্য সহায়তা

১৬

স্কালোনির পর আর্জেন্টিনার কোচ হতে পারেন যারা, আলোচনায় ৪ নাম

১৭

পাঁচ তারকা বিচারক নিয়ে শুরু হচ্ছে ‘ভয়েজ অব বাংলাদেশ’

১৮

টুঙ্গিপাড়ার পাশে সমাবেশ করে গেলেন হাসনাতরা

১৯

রাহুলকে কোথায় নেওয়া হয়েছে জানাচ্ছে না দিল্লি পুলিশ: কংগ্রেস

২০
X