স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৭ জুন ২০২৪, ০৯:৪১ পিএম
অনলাইন সংস্করণ

নীরবতা ভেঙে আফগান কোচের ক্ষোভ

কান্নারত রশিদ খানকে সান্ত্বনা দিচ্ছেন জনাথান ট্রট। ছবি : সংগৃহীত
কান্নারত রশিদ খানকে সান্ত্বনা দিচ্ছেন জনাথান ট্রট। ছবি : সংগৃহীত

আবারও উইকেট বিতর্ক। প্রশ্ন উঠল টি-টোয়েন্টি বিশ্বকাপে আরও একটি স্টেডিয়ামের উইকেট নিয়ে। প্রথম সেমিফাইনালের উইকেট নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন আফগানিস্তানের কোচ জোনাথন ট্রট।

ত্রিনিদাদের ব্রায়ান লারা ক্রিকেট একাডেমির স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে মাত্র ৫৬ রানে অল আউট হয় আফগানিস্তান। নিজেদের ইতিহাসের সর্বনিম্ন রানের রেকর্ড এটি। এ ছাড়া আইসিসির বৈশ্বিক আসরের নকআউটের সর্বনিম্ন স্কোরও।

মাত্র ১ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় দক্ষিণ আফ্রিকা। এতে ফাইনালে ওঠে প্রোটিয়ারা। সেমিফাইনাল থেকে বিদায় নেয় আফগানরা। তবে জয়-পরাজয় ছাপিয়ে এখন আলোচনায় ত্রিনিদাদের ব্রায়ান লারা ক্রিকেট একাডেমির স্টেডিয়ামের উইকেট।

ম্যাচ শেষে আফগান ইংলিশ কোচ বলেন, খুব বেশি অভিযোগ করে নিজেকে বিপদে ফেলতে চাইছি না। কিন্তু একটা কথা বলতে চাই- বিশ্বকাপের সেমিফাইনালে এ ধরনের উইকেট করা উচিত নয়। দু’দলের কাছেই সমান সুবিধা থাকা উচিত।

এ সময় তিনি আরও বলেন, আমি বলছি না, একেবারে ফ্লাট উইকেট করা উচিত। কিন্তু এমন পিচে খেলানো উচিত যেখানে সামনের পায়ে খেলতে গিয়ে ব্যাটারকে ভাবতে হয় না যে বল মাথার ওপর দিয়ে বেরিয়ে যাবে। ব্যাটারদের একটু হলেও আত্মবিশ্বাস দেওয়া উচিত।

টি-টোয়েন্টিতে এ ধরনের উইকেট ব্যবহার করা উচিত নয় বলে মনে করেন সাবেক ইংলিশ ব্যাটার, টি-টোয়েন্টিতে সবাই আক্রমণাত্মক ক্রিকেট খেলতে চায়। কেউ নিজের উইকেট বাঁচানোর চেষ্টা করে না। এই ধরনের উইকেটে বোলাররা অনেক বেশি সুবিধা পায়। তবে স্বীকার করতে হবে, দক্ষিণ আফ্রিকা আমাদের থেকে ভালো বল করেছে। ওরা উইকেটে বল রেখেছে। বাকি কাজটা পিচ করে দিয়েছে।

প্রথমবারের মতো ফাইনালে উঠেছে দক্ষিণ আফ্রিকা। এরপরও উইকেটের আচরণ নিয়ে খুশি নন প্রোটিয়া অধিনায়ক এইডেন মার্করামও। তিনি বলেন, পুরো বিশ্বকাপে এমন পরিস্থিতিতে পড়তে হয়েছে তাদের।

দক্ষিণ আফ্রিকার অধিনায়ক বলেন, আমরা শুরু থেকেই বেশ কিছু কঠিন উইকেটে খেলেছি। নিউইয়র্কেও কঠিন উইকেটে ছিল। ওয়েস্ট ইন্ডিজেও বেশ কয়েকটা মাঠে ব্যাট করা কঠিন। আমরা খুশি যে ত্রিনিদাদের উইকেটে আমাদের আর খেলতে হবে না।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুনামগঞ্জে নদ-নদীর পানি কমছে

সরিষাবাড়ী পৌরসভায় তীব্র পানি সংকট, বিপর্যস্ত জনজীবন

সরকারি খালে ৫৮ অবৈধ বাঁধ, স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে অপসারণ ৯

গায়ানায় ফেরি দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৪১

বেলিসিমো রোটনডো নিয়ে বিভ্রান্তি দূর করতে কাজী ফুডের ব্যাখ্যা

‘মনে করো তুমি স্বপ্ন দেখতেছ’ বলে শিক্ষার্থীকে বলাৎকার মাদ্রাসা শিক্ষকের 

সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তিতে ট্রাম্পের অনুমোদন

ফিফা সভাপতি ইনফান্তিনোকে জাতিসংঘের মহাসচিব পদে দেখতে চান ট্রাম্প

জ্বালানি তেল সংকটের গুজবে রাজশাহীর ফিলিং স্টেশনগুলোতে ভিড়

প্রকৃতির অপরূপ সৃষ্টি বাদামি রঙের ডানার প্রজাপতি ‘খৈরি’ 

১০

সাত লাখ কৃষকের ৬০৫ কোটি টাকা ঋণ মওকুফ

১১

সুষম খাদ্যাভ্যাস ও জাঙ্ক ফুড পরিহার শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে অপরিহার্য

১২

ইরানকে রাশিয়া ও চীন বিভিন্নভাবে সহায়তা করছে, দাবি পিট হেগসেথের

১৩

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে ১৮৫ পদে নিয়োগ, আবেদন শুরু আজ

১৪

টিভিতে আজকের যত খেলা

১৫

মিনিবাস-ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

১৬

চায়ের গ্লাসে ইস্তাম্বুলের গল্প: প্রতিটি চুমুকে মিশে আছে অটোমান ঐতিহ্য

১৭

স্বর্ণের আজকের বাজারদর

১৮

জর্ডানে হামলায় নিখোঁজ মার্কিন সেনা নিহত বলে ধারণা পেন্টাগনের

১৯

ইতিহাসের এই দিনে স্মরণীয় ঘটনা

২০
X