মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ২৯ জুন ২০২৪, ০৫:৫৬ পিএম
আপডেট : ২৯ জুন ২০২৪, ০৬:১১ পিএম
অনলাইন সংস্করণ

টাইগারদের পারফরম্যান্সে খুশি বিসিবি

জালাল ইউনুস। ছবি : সংগৃহীত
জালাল ইউনুস। ছবি : সংগৃহীত

টি-টোয়েন্টি বিশ্বকাপের শুরুতে বাংলাদেশ দল নিয়ে খুব একটা প্রত্যাশা ছিল না দর্শক-সমর্থকদের। তবে গ্রুপ পর্বের চারটির তিনটিতে জেতার পর প্রত্যাশার পারদ উপরে উঠে গেছে।

সুপার এইটের পর সেমিফাইনালে খেলারও সুযোগ এসেছিল নাজমুল হোসেন শান্তদের সামনে। কিন্তু সে সুযোগ লুফে নিতে পারেননি তারা। বিশেষ করে টুর্নামেন্টজুড়ে ব্যাটিং ব্যর্থতার জন্য সেটা সম্ভব হয়নি।

এতে ভক্ত-সমর্থকদের মাঝে আছে অসন্তোষও। যদিও বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বলছে, দলের পারফরম্যান্সে খুশি তারা। প্রত্যাশিত পারফর্ম করেছেন নাজমুল হোসেন শান্তরা, এমনটাই মত বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুসের।

বিশ্বকাপে বাংলাদেশের পারফরম্যান্স নিয়ে শনিবার (২৯ জুন) কথা বলেছেন জালাল ইউনুস। তিনি বলেন, ‘বিশ্বকাপে যাওয়ার আগে আমাদের একটা লক্ষ্য ছিল দ্বিতীয় রাউন্ডে (সুপার এইট) কোয়ালিফাই করা। সেদিক দিয়ে আমরা কোয়ালিফাই করেছি। অবশ্যই এটা ইতিবাচক দিক যে, লক্ষ্যে পৌঁছতে পেরেছি। দুই ভাগে যদি ভাগ করি, তাহলে একদিক দিয়ে লক্ষ্যে পৌঁছতে পারায় সবাই খুশি।’

অবশ্য খেলোয়াড়দের আলাদা আলাদা পারফরম্যান্সে খুশি হতে পারেননি তারা। জালাল বলেন, ‘ওভারঅল পারফরম্যান্সের কথা বললে, যদি আপনি ব্যাটিং আর বোলিংয়ে বলেন—আমরা ব্যাটিংয়ে ভালো করতে পারিনি। পুরো টুর্নামেন্টেই আমরা ভালো ব্যাট করিনি। প্রথম রাউন্ডের চার ম্যাচের চারটিতেই কিন্তু আমরা জিততে পারতাম। কিন্তু দক্ষিণ আফ্রিকার কাছে খুব ক্লোজ ম্যাচ হেরেছি। টপ অর্ডারে নিয়মিতি ধস নেমেছে বলে আমরা ব্যাটিং ভালো করতে পারিনি।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপ শেষ রোনালদোর, পর্তুগালকে কাঁদিয়ে কোয়ার্টার ফাইনালে স্পেন

চোট নিয়ে মাঠ ছাড়লেন নুনো মেন্দেস

কোয়ার্টার ফাইনালে যেতে আর্জেন্টিনার নতুন কৌশল

বিশ্বকাপে লাল কার্ডের আন-লাকি থার্টিন

সিডনিতে বাংলা হান্ড্রেড লিগে চ্যাম্পিয়ন কুমিল্লা

প্রথমার্ধে রোমাঞ্চকর লড়াই, গোলশূন্য সমতায় বিরতিতে স্পেন-পর্তুগাল

উদযাপন করতে গিয়ে কবজি ভেঙে বিশ্বকাপ শেষ হেন্ডারসনের

মহরণে স্পেন-পর্তুগাল, শুরুর একাদশে রয়েছেন যারা

পদযাত্রায় হামলার জন্য সাভারের এমপিকে সন্দেহ নাহিদের

ডিজি ছাড়া ইসিতে এনআইডি সেবা বন্ধ, সেবা মিলবে মাঠে

১০

এনসিপির সমাবেশে বোমা বিস্ফোরণ, ‘প্রশাসনের সহায়তায় হয়েছে’ দাবি নাহিদের

১১

সরকার জনগণকে দেওয়া প্রতিশ্রুতির সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে: নাহিদ ইসলাম

১২

পিপলস্ ইন্স্যুরেন্স পিএলসিতে থ্যালাসেমিয়া সচেতনতা ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত

১৩

এক উপদেষ্টাসহ আওয়ামী লীগের ৪ নেতার পদত্যাগ

১৪

শুধু ব্রাজিল নয়, ভারতকেও দুঃস্বপ্ন দেখিয়েছিলেন হালান্ড

১৫

দাবি স্বাস্থ্য কর্মকর্তার / আমি কখনো কাউকে স্যার সম্বোধন করতে বলিনি

১৬

সাভারে এনসিপির সমাবেশস্থলে ককটেল বিস্ফোরণ, আহতদের পরিচয় প্রকাশ

১৭

রিহ্যাব সদস্যের সংবেদনশীল অঙ্গে আঘাত, দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি

১৮

মেয়াদ শেষের আগেই নিয়োগ বাতিল ডেপুটি গভর্নরের

১৯

বৃষ্টি নামলেই বুক কাঁপে ফেনীবাসীর

২০
X