বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৯ জুন ২০২৪, ০৫:৪০ পিএম
আপডেট : ২৯ জুন ২০২৪, ০৬:০৭ পিএম
অনলাইন সংস্করণ

বিশ্বকাপের সেরা একাদশে বাংলাদেশের রিশাদ

এবারের বিশ্বকাপে আলো ছড়িয়েছেন রিশাদ। ছবি : সংগৃহীত
এবারের বিশ্বকাপে আলো ছড়িয়েছেন রিশাদ। ছবি : সংগৃহীত

দীর্ঘ এক মাসের লড়াইয়ের পর টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসরের সমাপ্তি ঘটছে আজ। বার্বাডোজে শিরোপার লড়াইয়ে একে অপরের মুখোমুখি হবে দুই অপরাজিত দল, দক্ষিণ আফ্রিকা ও ভারত। ম্যাচ শেষ হলেই হয়তো বিশ্বকাপের সেরা একাদশ জানাবে আইসিসি। তবে এই ম্যাচের আগেই ক্রিকেট অস্ট্রেলিয়া তাদের চোখে বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করেছে। তাদের দেওয়া এই একাদশে জায়গা করে নিয়েছেন বাংলাদেশের স্পিনার রিশাদ হোসেন। বল হাতে রিশাদ এই বিশ্বকাপে অসাধারণ পারফর্ম করেছে।

তবে ক্রিকেট অস্ট্রেলিয়ার বেছে নেওয়া এই একাদশের নেতৃত্বে নেই ফাইনাল খেলতে যাওয়া ভারত বা দক্ষিণ আফ্রিকার দুই অধিনায়কের কেউই। বরং আফগানিস্তানের স্পিনার রশিদ খানকে এই একাদশের অধিনায়ক করা হয়েছে। তার নেতৃত্বে আফগানিস্তান এবার প্রথমবারের মতো সেমিফাইনালে পৌঁছায়।

এই একাদশে ভারতের তিনজন ক্রিকেটার জায়গা পেয়েছেন। এ ছাড়া অস্ট্রেলিয়া ও আফগানিস্তানের দুজন এবং ওয়েস্ট ইন্ডিজ, দক্ষিণ আফ্রিকা, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের একজন করে ক্রিকেটার অন্তর্ভুক্ত হয়েছেন।

ক্রিকেট অস্ট্রেলিয়ার বেছে নেওয়া বিশ্বকাপের সেরা একাদশের দুই ওপেনার হিসেবে আছেন ট্রাভিস হেড এবং রোহিত শর্মা। অস্ট্রেলিয়া সুপার এইটে থামলেও হেড ব্যাট হাতে ৭ ম্যাচে করেছেন ২৫৫ রান। রোহিত শর্মাও ভারতের হয়ে শেষ কয়েক ম্যাচে দুর্দান্ত পারফর্ম করেছেন, ৭ ম্যাচে করেছেন ২৪৮ রান।

তৃতীয় ব্যাটার হিসেবে আছেন ওয়েস্ট ইন্ডিজের নিকোলাস পুরান। এরপর যুক্তরাষ্ট্রের অ্যারন জোনস, অস্ট্রেলিয়ার মার্কাস স্টয়নিস ও ভারতের হার্দিক পান্ডিয়া। স্পিনারদের মধ্যে আছেন আফগানিস্তানের রশিদ খান এবং বাংলাদেশের রিশাদ হোসেন। পেসারদের মধ্যে রয়েছেন দক্ষিণ আফ্রিকার এনরিখ নর্কিয়া, ভারতের জাসপ্রীত বুমরাহ এবং আফগানিস্তানের ফজলহক ফারুকী।

এদিকে বাংলাদেশের স্পিনার রিশাদ হোসেন প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে এসে দুর্দান্ত পারফর্ম করেছেন। ৭ ম্যাচে ২৫ ওভার বল করে ১৪ উইকেট শিকার করেছেন তিনি, যা কোনো বাংলাদেশি বোলারের এক বিশ্বকাপে সর্বোচ্চ উইকেটের রেকর্ড।

ক্রিকেট অস্ট্রেলিয়ার বিশ্বকাপ সেরা একাদশ

ট্রাভিস হেড, রোহিত শর্মা, নিকোলাস পুরান (উইকেটরক্ষক), অ্যারন জোনস, মার্কাস স্টয়নিস, হার্দিক পান্ডিয়া, রশিদ খান (অধিনায়ক), রিশাদ হোসেন, এনরিখ নর্কিয়া, জাসপ্রীত বুমরাহ এবং ফজলহক ফারুকী।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যে ৫ অভ্যাস বদলে দিতে পারে পুরো দিন

স্টারমারকে তাজা গুলিসহ রিভলভার উপহার দিলেন এরদোয়ান

প্রাথমিক বৃত্তির ফল প্রকাশ আজ, দেখবেন যেভাবে

জাকসুর উদ্যোগে জাবিতে এক হাজার ফলজ-ঔষধি গাছ বিতরণ

ভূমিকম্পে নিহতের সর্বশেষ সংখ্যা জানাল ভেনিজুয়েলা সরকার

বদলির নির্দেশের দুই মাস পরও একই কর্মস্থলে পিআইও

সংবিধানে ফিরছে গণভোট ও তত্ত্বাবধায়ক ব্যবস্থা

রাজধানীর যেসব এলাকায় বসছে আরও ২০০ এআই ক্যামেরা

একযোগে কুয়েত ও বাহরাইনে হামলা চালাল ইরান

চমক নিয়ে জুলাইয়ে আসছে একগুচ্ছ নতুন স্মার্টফোন

১০

আ.লীগ আমলে তিন বাহিনীর বঞ্চিতদের কাছে ফের আবেদন চাইল সরকার

১১

যুদ্ধাপরাধের তোয়াক্কা না করে ইরানের রেলসেতুতে মার্কিন হামলা

১২

টানা ৫ দিন জাতীয় বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা

১৩

নতুন পে-স্কেলে গ্রেডভিত্তিক ইনক্রিমেন্টে পরিবর্তন আসছে

১৪

ফ্রান্স-মরক্কো কোয়ার্টার ফাইনাল আজ, সেমিতে যাবে কে?

১৫

পাহাড় ধস: লামায় ৫, চকরিয়ায় ২ জন নিহত

১৬

জাককানইবির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার হলেন খন্দকার নাজমুল হাসান

১৭

নদীর পানি বাড়ছে, ফেনীতে বন্যার শঙ্কা

১৮

বিদ্যুৎ-নেটওয়ার্ক বিপর্যয়ে চরম দুর্ভোগে ২ উপজেলা

১৯

সিরিজ বাঁচাতে টাইগারদের সামনে কঠিন পরীক্ষা আজ

২০
X