মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ৩০ মে ২০২৫, ১২:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

১৮ বছর পর শৈশবের ক্লাবে ফিরলেন ডি মারিয়া

চুক্তি সাক্ষর করছেন ডি মারিয়া। ছবি : সংগৃহীত
চুক্তি সাক্ষর করছেন ডি মারিয়া। ছবি : সংগৃহীত

আর্জেন্টাইন ফুটবলে এক বিশাল মোড়! বিশ্বজয়ী তারকা অ্যাঞ্জেল ডি মারিয়া ফিরছেন তার শৈশবের ক্লাব রোসারিও সেন্ট্রালে। ক্লাবটি বৃহস্পতিবার (২৯ মে) রাতে একটি আবেগঘন ভিডিও বার্তার মাধ্যমে তার প্রত্যাবর্তনের ঘোষণা দেয়। ৩৭ বছর বয়সে নিজের শেকড়ে ফিরে যাওয়ার সিদ্ধান্তে যারপরনাই আপ্লুত ‘ফিডিও’ ডাকনামের ডি মারিয়া।

এক ভিডিও বার্তায় ক্লাব লিখেছে ‘আমাদের গল্প এখনও অসমাপ্ত। আরও কিছু পৃষ্ঠা বাকি আছে লেখার।’

বর্তমানে পর্তুগিজ ক্লাব বেনফিকার হয়ে খেলছেন দি মারিয়া। ক্লাব বিশ্বকাপে অংশগ্রহণের পর তিনি বিনামূল্যে রোসারিও সেন্ট্রালে যোগ দেবেন, এবং সেখানে এক বছরের চুক্তিতে খেলবেন। বেনফিকার হয়ে তার শেষ ম্যাচ হবে ২৪ জুন বায়ার্ন মিউনিখের বিপক্ষে।

রোসারিও সেন্ট্রালের কোচিং স্টাফ ইতিমধ্যেই পরিকল্পনা শুরু করে দিয়েছে। সম্ভাব্য সূচি অনুযায়ী:

  • ২৮ জুন: কোপা আর্জেন্টিনায় উনিয়নের বিপক্ষে ম্যাচে দলের সঙ্গে যুক্ত হবেন
  • ১৩ জুলাই: ক্লাউসুরা টুর্নামেন্টে গোদয় ক্রুজের বিপক্ষে ঘরের মাঠে অভিষেক হতে পারে ‘ফিডিও’র

তবে তা নির্ভর করবে ক্লাব বিশ্বকাপে বেনফিকার অগ্রগতির ওপর।

২০২৪ সালে পরিবারকে ঘিরে নিরাপত্তাজনিত হুমকির কারণে রোসারিও সেন্ট্রালে ফেরার পরিকল্পনা স্থগিত করেছিলেন দি মারিয়া। তবে এবার আবহ অনেক শান্ত। সম্প্রতি ছুটি কাটাতে সান্তা ফে শহরে পরিবারের সঙ্গে সময় কাটাতে গিয়েছিলেন, সেখানে এক নবজাতক ভাগ্নের জন্মও হয়।

ক্লাব প্রেসিডেন্ট গঞ্জালো বেলোসো—যিনি প্রায় দুই দশক আগে দিয় মারিয়ার সতীর্থ ছিলেন—নিজেই আলোচনার নেতৃত্ব দিয়েছেন।

রোসারিও সেন্ট্রালের বর্তমান তারকা আগুস্তিন মোডিকা ও লাউতারো জিয়াকোনে প্রথমেই সামাজিক মাধ্যমে অভিব্যক্তি প্রকাশ করেন। ‘হঠাৎ করে এমন কিছু!’ — মন্তব্য করেন ‘লাউচা’।

অন্যদিকে, আর্জেন্টিনার জাতীয় দলের সাবেক সতীর্থরা যেমন নাহুয়েল মোলিনা, মারিয়ানো আন্দুহার, ও নিকোলাস ডোমিঙ্গেজ—যিনি নিজেও রোসারিওর সমর্থক—তাঁর ফেরা নিয়ে আবেগময় বার্তা দিয়েছেন।

রোসারিও সেন্ট্রালের ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ ফুটবলারদের একজন আঞ্জেল ডি মারিয়া। তিনি এখান থেকেই ইউরোপে পাড়ি জমিয়েছিলেন, খেলেছেন রিয়াল মাদ্রিদ, ম্যানচেস্টার ইউনাইটেড, পিএসজি ও বেনফিকার মতো ক্লাবে। জাতীয় দলের জার্সিতে জিতেছেন কোপা আমেরিকা ও বিশ্বকাপ—প্রত্যেকটিতেই গোল করে ম্যাচ জিতিয়েছেন দলকে।

এবার সেই কিংবদন্তি আবার ফিরছেন ‘এল ক্যানাল্লা’ জার্সিতে—১৮ বছর পর।

রোসারিওর ফুটবল-আকাশে এখন শুধুই এক নাম অ্যাঞ্জেল ডি মারিয়া! সমর্থকদের অপেক্ষা এখন শুধু একটি দিনের—যেদিন ফের গর্জে উঠবে ‘গিগান্তে দে আরোইতো’, আর ফিরবে এক সোনালি অতীত।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলার ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১০

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১১

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১২

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১৩

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১৪

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৫

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৬

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

১৭

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

১৮

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

১৯

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

২০
X