বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৮ জানুয়ারি ২০২৬, ০৪:২৪ পিএম
আপডেট : ২৮ জানুয়ারি ২০২৬, ০৪:২৯ পিএম
অনলাইন সংস্করণ

‘ঈশ্বরের আশীর্বাদ পাওয়া এক জাদুকর মেসি’

মেসি ও রোনালদো। ছবি : সংগৃহীত
মেসি ও রোনালদো। ছবি : সংগৃহীত

ফুটবলে কে সর্বকালের সর্বশ্রেষ্ঠ, এ নিয়ে বিতর্ক সবসময়ই রয়েছে। যখনই বিতর্ক ওঠে, তখন সাধারণত লিওনেল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনালদো দুটি নামই উঠে আসে। দুই সুপারস্টার নিঃসন্দেহে একবিংশ শতাব্দীর সেরা খেলোয়াড়। প্রায়ই এই দুই তারকাকে ফুটবল সেরার মুকুট শেয়ার করতে হয়েছে। কারণ তারা নিজেদের ফুটবল প্রতিভা দিয়ে মাঠে একে অপরকে ছাড়িয়ে যাওয়ার চেষ্টা করেছেন সবসময়।

যদিও সাম্প্রতিক বছরগুলোতে তাদের সেই বিষয়টি কিছুটা হ্রাস পেয়েছে। এর বড় কারণ দুজনের মাঠের লড়াইটা এখন দুইদিকে। তবে তারা যেখানেই যান না কেন, দর্শক-শুভাকাঙিক্ষদের আকর্ষণ ঠিকই ধরে রেখেছেন আগের মতোই।

বর্ণিল ক্যারিয়ারের এই দুই মহাতারকার মধ্যে একজনের মাথায় সর্বকালের সেরার মুকুট পরানো কঠিনই বটে। এ নিয়ে দুই তারকার ভক্তদের মধ্যে বিতর্ক রয়েছে। নিজ নিজ ভক্তরা তার পছন্দের তারকার পক্ষে যুক্তিতে অটল যে তিনিই ‘দ্য গোট’। তবে সম্প্রতি স্প্যানিশ ক্রীড়া দৈনিক এএস এমনই এক প্রশ্ন ছুড়ে দিয়েছিল আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী তারকা অ্যাঞ্জেল ডি মারিয়াকে। মেসি-নাকি রোনালদো-কে সেরা ফুটবলার?

এমন প্রশ্নের জবাবে অ্যাঞ্জেল ডি মারিয়া বলেন, ‘রোনালদো এক নম্বর হওয়ার জন্য অনেক পরিশ্রম আর চেষ্টা করেছে। কিন্তু মেসির ব্যাপারটা আলাদা। ও হয়তো ড্রেসিংরুমে বসে আয়েশ করে মাতে (আর্জেন্টাইন চা) খাচ্ছে, কিন্তু মাঠে নামার পর ও বুঝিয়ে দেয় যে সে ঈশ্বরের আশীর্বাদ পাওয়া এক জাদুকর। পরিশ্রম দিয়ে হয়তো সেরা হওয়া যায়, কিন্তু মেসি যেটা করে সেটা স্রেফ প্রতিভা।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাপ্তাইয়ে ক্যানসার আক্রান্ত তংচংগ্যা পরিবারকে প্রতিমন্ত্রী হেলালের আর্থিক সহায়তা

ফ্রিল্যান্সারদের জন্য বড় সুখবর : সব ধরনের আয় করমুক্ত, থাকছে না ভ্যাটও

টেনিস টুর্নামেন্টে বিকেএসপি চ্যাম্পিয়ন

বাজেট ২০২৬-২০২৭ / অর্থনীতির চালিকাশক্তি কৃষিতে বরাদ্দ বাড়াতে হবে

বিরোধীদলীয় নেতার সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের বৈঠক

বিএনপি নেতার মোটরসাইকেল চুরি করলেন আ.লীগ নেতা 

এক বছরের মধ্যে বাড়ি করতে পারবেন ঝিলমিল প্রকল্পের গ্রাহকরা: গণপূর্তমন্ত্রী

চীনা দূতাবাসের ডেপুটি চিফের সঙ্গে বিএনপি নেতা হুদার বৈঠক

এমন প্রশ্ন করবেন না, বিদ্যুৎমন্ত্রী কেন নাটোরে বিয়ে করেননি : স্পিকার

বিবিসির বিশেষজ্ঞদের দৃষ্টিতে বিশ্বকাপে চ্যাম্পিয়ন হবে যারা

১০

বিশ্বকাপ জার্সিতে আরেক দেশের পতাকা, নেপথ্যে যে কারণ

১১

মেক্সিকো / বিশ্বকাপ উদ্বোধনী ম্যাচ উপলক্ষে বিশেষ ব্যবস্থা গ্রহণের নির্দেশ

১২

ফাঁস হয়ে গেছে মেসিদের পাসপোর্ট

১৩

স্থানীয় সরকার নির্বাচনের আচরণ বিধিমালার খসড়া চূড়ান্ত

১৪

আমের হাটে ‘ঢলন’ সিন্ডিকেটে জিম্মি চাষি-ব্যবসায়ীরা

১৫

হেল্পলাইন ১০৯-এ কর্মরতরা ৩ বছর বেতন পান না : ডা. জাহিদ

১৬

ধর্মমন্ত্রী কায়কোবাদের সাক্ষাৎ / বাংলাদেশের হজ ব্যবস্থাপনার প্রশংসা করলেন সৌদি হজমন্ত্রী

১৭

রাজনৈতিক নেতার পাশবিকতার শিকার কিশোরী ২৮ সপ্তাহের অন্তঃসত্ত্বা!

১৮

চায়না মিডিয়া গ্রুপের ৫ম সম্মেলনের উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী

১৯

ঢাকার খাল পুনরুদ্ধারে সীমানা চিহ্নিত করতে ২ কমিটি গঠনের সিদ্ধান্ত

২০
X