স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৯ জুন ২০২৫, ০৫:২১ পিএম
অনলাইন সংস্করণ

লেভানডভস্কির উত্তরসূরি হিসেবে আলভারেজকে চায় বার্সা

জুলিয়ান আলভারেজ। ছবি : সংগৃহীত
জুলিয়ান আলভারেজ। ছবি : সংগৃহীত

বার্সেলোনার বিখ্যাত পোলিশ স্ট্রাইকার রবার্ট লেভানডভস্কির অধ্যায় যখন শেষের পথে, তখন তার উত্তরসূরির সন্ধানে ব্যস্ত কাতালান জায়ান্টরা। আর এই মুহূর্তে কাতালান ক্লাবটির পছন্দের তালিকার শীর্ষে রয়েছেন আর্জেন্টাইন ফরোয়ার্ড জুলিয়ান আলভারেজ।

স্প্যানিশ রেডিও চ্যানেল ক্যাডেনা সার-এর এক প্রতিবেদনে উঠে এসেছে, বার্সা প্রেসিডেন্ট হোয়ান লাপোর্তা স্পষ্টভাবে জানিয়েছেন, লেভানডভস্কির পরে আক্রমণভাগের নেতৃত্ব দেওয়ার জন্য আলভারেজই তাদের প্রধান পছন্দ। রাফায়েল লেয়াওয়ের মতো তারকাদের পেছনে ফেলে ইতোমধ্যেই বার্সার 'প্রাইম টার্গেট' হয়ে উঠেছেন ম্যানচেস্টার সিটি থেকে অ্যাটলেটিকো মাদ্রিদে যাওয়া এই তারকা।

তবে এখনই নয়, মূলত ২০২৬-২৭ মৌসুমকে লক্ষ্য করে এগোচ্ছে বার্সেলোনা। কারণ, ওই মৌসুমেই শেষ হবে লেভানডভস্কির বর্তমান চুক্তি। তখন ৩৮ বছরে পা রাখা পোলিশ স্ট্রাইকারের দলে থাকার সম্ভাবনা খুব কম।

তবে সমস্যা একটাই—আলভারেজকে পাওয়া সহজ হবে না

চলতি মৌসুমে অ্যাথলেটিকো মাদ্রিদের হয়ে দুর্দান্ত খেলেছেন জুলিয়ান আলভারেজ। সব প্রতিযোগিতা মিলিয়ে ২৯টি গোল করে নিজেকে স্পেনের এক নম্বর গোলস্কোরারদের তালিকায় তুলে এনেছেন। অথচ, তাকে পেতে গেলে বার্সাকে যে বিশাল অঙ্কের অর্থ গুনতে হবে, সেটাও নিশ্চিত।

অ্যাথলেটিকো আলভারেজকে দলে নিয়েছে ৭৫ মিলিয়ন ইউরো খরচ করে। তার রিলিজ ক্লজ রাখা হয়েছে বিশাল—৫০০ মিলিয়ন ইউরো! স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন ক্লাব প্রেসিডেন্ট এনরিকে সেরেজো, “আলভারেজ বিক্রির জন্য নয়।”

৩৬ বছর বয়সী রবার্ট লেভানডোভস্কি এখনও ফুরিয়ে যাননি। চলতি মৌসুমে বার্সার হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ৪২টি গোল করেছেন তিনি। তবে বার্সা ভালো করেই জানে, এই ধরণের পারফরম্যান্স চিরকাল চলবে না। তাই আগেভাগেই ভবিষ্যতের জন্য প্রস্তুতি নিচ্ছে তারা।

অর্থনৈতিক সংকট কাটিয়ে উঠতে ধীরে ধীরে কাজ করছে বার্সেলোনা। অন্যদিকে, জুলিয়ান আলভারেজের প্রতি নজর রাখবে তারা আগামী মৌসুমজুড়ে। যদিও অ্যাথলেটিকো মাদ্রিদের সঙ্গে লড়াই সহজ হবে না, তবুও একজন দীর্ঘমেয়াদী স্ট্রাইকার হিসেবে আলভারেজকে দলে ভেড়াতে বার্সা আপ্রাণ চেষ্টা করে যাবে, এমনটাই ধারণা করা হচ্ছে।

আপাতত, বার্সার ভক্তরা অপেক্ষায়—লেভানডভস্কির পর ক্লাবের আক্রমণভাগের নেতৃত্ব কাদের হাতে তুলে দেওয়া হবে। আর এই তালিকায় আলভারেজ যদি সবার ওপরে থাকেন, তবে সেটা মোটেও আশ্চর্যজনক কিছু নয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতার পদত্যাগ

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলার ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

১০

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১১

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১২

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১৩

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১৪

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১৫

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৬

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৭

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

১৮

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

১৯

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

২০
X