স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১১ জুন ২০২৫, ০৭:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

সিঙ্গাপুর ম্যাচের ব্যর্থতায় নিজেকেই দোষারোপ মিতুলের

মিতুল মারমা। ছবি : সংগৃহীত
মিতুল মারমা। ছবি : সংগৃহীত

জাতীয় দলের গোলপোস্টের নিচে যিনি ছিলেন নির্ভরতার প্রতীক, সেই মিতুল মারমা গতকালের ম্যাচ খেলছেন নিজের জীবনের সবচেয়ে কঠিন সময় পার করে। একদিকে দেশের হয়ে ম্যাচ, অন্যদিকে বড় ভাইয়ের মৃত্যু—দুটি বিপরীতধর্মী বাস্তবতার ভার নিয়ে মাঠে নেমেছিলেন তিনি।

৪ জুন ভুটানের বিপক্ষে জয় পাওয়ার পর যখন দলের মধ্যে স্বস্তির বাতাস বইছে, তখনই মিতুলের জীবনে নামে শোকের ছায়া। ৬ জুন সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচের চার দিন আগেই বড় ভাইয়ের মৃত্যুসংবাদ পান রাঙামাটির ছেলে মিতুল। তবে এই শোকেও দলের প্রতি তার দায়িত্ববোধের কমতি ছিল না। জাতীয় দলের ক্যাম্প না ছেড়ে থেকে গেছেন দলের সঙ্গে, চালিয়ে গেছেন অনুশীলন।

ভাই হারানোর কষ্ট সয়ে খেলা শেষে আজ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক আবেগঘন বার্তায় মিতুল লিখেছেন, ‘আমার জীবনের সবচেয়ে দুঃখজনক মুহূর্তগুলো আমাকে অনেক কিছু শিখিয়েছে। বড় ভাইকে হারানোর পর সত্যিই হৃদয় ভেঙে গিয়েছিল। তবু দেশের হয়ে খেলতে চেয়েছি, মনোযোগ দিতে চেয়েছি পারফরম্যান্সে। চেষ্টা করেছি, কিন্তু পারিনি। এজন্য আমি দুঃখিত এবং সবার কাছে ক্ষমাপ্রার্থী।’

সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচে বাংলাদেশ ২-১ গোলে হেরেছে। ম্যাচে দুটি গোল হজম করলেও, দুটি নিশ্চিত গোল ঠেকিয়ে দেন মিতুল। তবে ম্যাচের পর নিজের ভুলের দায় স্বীকার করে নেন অকপটে।

জাতীয় দলের কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা তার ওপর আস্থা রেখেছিলেন যৌক্তিক কারণেই। বাংলাদেশ প্রিমিয়ার লিগে আবাহনীর হয়ে ১৫ ম্যাচে ৯টি ক্লিন শিট রেখে নিজেকে প্রমাণ করেছেন আগেই। সেখান থেকেই জাতীয় দলে জায়গা এবং গোলপোস্টের দায়িত্ব পান মিতুল। কিন্তু ব্যক্তিগত শোক আর ম্যাচ হারার কষ্টে ভেঙে পড়েননি তিনি, বরং প্রতিজ্ঞাবদ্ধ হয়ে জানান দিয়েছেন—এই ব্যর্থতা তাঁকে আরও দৃঢ় করবে।

আগামী অক্টোবরে এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশের দুটি গুরুত্বপূর্ণ ম্যাচ রয়েছে হংকংয়ের বিপক্ষে। ৯ অক্টোবর ঢাকায় এবং ১৪ অক্টোবর হংকংয়ের মাটিতে হবে ম্যাচ দুটি। সেই ম্যাচগুলিতে সুযোগ পেলে নতুন উদ্যমে মাঠে ফিরতে চান মিতুল। ‘বিশ্বাস রাখুন, আমি আরও শক্তিশালী হয়ে ফিরে আসব,’—ফেসবুক পোস্টের শেষে এমনটাই লিখেছেন আত্মবিশ্বাসী এই তরুণ।

ভাইয়ের শোক, ম্যাচ হারার কষ্ট, আর নিজের দায়বোধ—সব মিলিয়ে এক ভারী বাস্তবতার মধ্য দিয়ে যাচ্ছেন মিতুল মারমা। তবু যেভাবে তিনি মাঠে দাঁড়িয়েছেন, সেটাই বলে দেয়—বাংলাদেশ দলের ভবিষ্যৎ গোলপোস্ট অনেকটাই নিরাপদ হাতে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাকা চুলের সঙ্গে ক্যানসারের অদ্ভুত সম্পর্ক, প্রচলিত ধারণায় ধাক্কা

জুনেই পে-স্কেলের গেজেট, গ্রেড-পেনশন নিয়ে বড় চমক

ছাগল চুরি করে পালানোর সময় স্বামী-স্ত্রীসহ ধরা পড়ল তিনজন

মার্কিন হেলিকপ্টার ভূপাতিত করে ট্রাম্পকে চটিয়ে তুলেছে ইরান

আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস পালিত হবে আজ

সকালের মধ্যে ১৮ জেলায় দমকা হাওয়ার সঙ্গে ব্যাপক বজ্রবৃষ্টির শঙ্কা

ইসলামী ব্যাংক নিয়ে বিতর্ক: শেয়ার মালিকানা প্রকাশের দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর

নাসির-তামিমার ভাগ্য নির্ধারণ আজ, দোষ প্রমাণিত হলেই ভয়ঙ্কর পরিণতি

‘ফিল্মি স্টাইলে’ হামলা চালিয়ে পুলিশের হাত থেকে আসামি ছিনতাই

অবশেষে আয়াতুল্লাহ আলি খামেনির জানাজা-দাফনের সময় জানাল ইরান

১০

বিশ্বকাপের আগেই সুসংবাদ / নেইমারকে নিয়ে ব্রাজিল শিবিরে স্বস্তির বার্তা

১১

মাঝ আকাশে বিমানের জানালার কাচ ভাঙলেন যাত্রী!

১২

আলভারেজকে নিয়ে রিয়ালের ‘মেগা বিড’, প্রত্যাখ্যানের ঘোষণায় চমকে দিল অ্যাটলেটিকো 

১৩

সম্পদ-দলীয় প্রতীক সবই হারাচ্ছেন মমতা!

১৪

বিমান বাহিনীর ১৩১তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদপত্র বিতরণ

১৫

চিকিৎসকদের নিয়ে সাংবাদিক মাসুদ কামালের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ড্যাব

১৬

সেনাবাহিনীর সহযোগিতায় চোখে আলো ফিরেছে ৮৪ জনের

১৭

বাজেটে মোবাইল, বিদ্যুৎ ও প্রযুক্তিপণ্যে বড় সুখবর

১৮

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১৯

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

২০
X