স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৫ জুন ২০২৫, ০১:২৪ পিএম
অনলাইন সংস্করণ

নতুন কোচ পেল ইতালি!

গাুনুরো গাত্তুসো। ছবি : সংগৃহীত
গাুনুরো গাত্তুসো। ছবি : সংগৃহীত

নরওয়ের বিপক্ষে লজ্জাজনক ৩-০ গোলে হার—আর তাতেই চাকরি হারালেন লুসিয়ানো স্পাল্লেত্তি। বিশ্বকাপ বাছাইপর্বের সূচনাতেই ধাক্কা খাওয়া ইতালি দ্রুতই খুঁজে নিল নতুন কোচ। শেষ পর্যন্ত জাতীয় দলের ডাগআউটের দায়িত্ব উঠছে ২০০৬ বিশ্বকাপজয়ী রিনো গাত্তুসোর কাঁধে।

শনিবার ইতালিয়ান ফুটবল ফেডারেশনের তরফে আনুষ্ঠানিক ঘোষণা না এলেও, জাতীয় দলের বর্তমান ডেলিগেশন প্রধান জিয়ানলুইজি বুফন নিশ্চিত করেছেন, ‘আমরা কাজ চালিয়ে যাচ্ছি, এখন শুধু চূড়ান্ত কিছু আনুষ্ঠানিকতা বাকি। তবে বিশ্বাস করি, আমরা সেরা সিদ্ধান্তটাই নিয়েছি।’

গাত্তুসো নিজেও ইতালির জার্সিতে খেলেছেন ৭৩টি ম্যাচ, ছিলেন জার্মানিতে ২০০৬ বিশ্বকাপজয়ী দলের অনন্য সৈনিক। খেলার মাঠে আগ্রাসী, সাহসী আর লড়াকু মানসিকতার জন্য ‘পিটবুল’ খ্যাত এই মিডফিল্ডার ২০১৩ সালে সুইজারল্যান্ডের সিয়ন থেকে কোচিং ক্যারিয়ার শুরু করেন। এরপর পালার্মো, পিসা, এসি মিলান, নাপোলি, ভ্যালেন্সিয়া, মার্সেই হয়ে ২০২৪ সালে ক্রোয়েশিয়ার ক্লাব হায়দুক স্প্লিটে যোগ দেন। সেই ক্লাবেই শেষ করেছেন সর্বশেষ কোচিং অধ্যায়—৪৩ ম্যাচে ২০ জয়, ১৪ ড্র ও ৯ পরাজয় নিয়ে।

স্পাল্লেত্তির বিদায়টা অবশ্য জয় দিয়েই হয়েছিল—মলদোভার বিপক্ষে ২-০ ব্যবধানে জয় নিয়ে বিদায় নেন তিনি। তবে নরওয়ের বিপক্ষে বড় হারের পর তার ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠতেই দ্রুত কোচ বদলের সিদ্ধান্ত নেয় ফেডারেশন।

ইতালির সামনে এখন কঠিন সময়। বিশ্বকাপ বাছাইপর্বে পিছিয়ে পড়া দলকে সামনের রাউন্ডে নিয়ে যেতে হলে চাই নেতৃত্ব, আত্মবিশ্বাস আর সাহসী ফুটবল। আর এসবের জন্যই বোধ হয় রিনো গাত্তুসোর চেয়ে ভালো পছন্দ ছিল না ফেডারেশনের কাছে—কাগজে কলমে বড় সাফল্য না থাকলেও মাঠে লড়াইয়ের মানসিকতা গড়ে দিতে তার জুড়ি মেলা ভার।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

১০ লিটার দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনা সমর্থকের ব্রাজিলে যোগদান

ডাকাতি করতে গিয়ে মা-মেয়েকে সঙ্ঘবদ্ধ ‘ধর্ষণ’

বছরে কতবার পরিষ্কার করা হয় মসজিদে নববী?

আত্মসমর্পণের পর পাঁচ আ.লীগ নেতা কারাগারে

সীমান্তে মাইন বিস্ফোরণে রোহিঙ্গা নিহত

একনেকে ১০ প্রকল্প অনুমোদন

কিউবায় ১৫০ বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প

পরম আমাকে বিয়ে করেনি বলে তাদের ভীষণ দুঃখ: রাইমা

চুক্তি ব্যবস্থাপনায় দক্ষতা বাড়াতে সেতু কর্তৃপক্ষের কর্মকর্তাদের বিশেষ প্রশিক্ষণ শুরু

আ.লীগ নেতা রানা গ্রেপ্তার

১০

দক্ষিণ লেবাননে নতুন করে ইসরায়েলি হামলা, বহু হতাহত

১১

পাবনায় ধর্ষণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, নিহত ৩

১২

নতুন কিছু করার অঙ্গীকার শি-কিমের

১৩

চার বছর পর ফিরেই মোসাদ্দেকের ফিফটি

১৪

হাসপাতালে চিকিৎসাধীন শিশুর মাকে ধর্ষণের অভিযোগ

১৫

যৌন অসদাচরণের অভিযোগে আইসিসি প্রসিকিউটর করিম খান সাময়িক বরখাস্ত

১৬

রাশিয়ার শ্রমবাজারে ১ লাখ কর্মী পাঠাতে চায় বাংলাদেশ

১৭

মহাসড়কে পুলিশের গাড়ি ভাঙচুর

১৮

ড. ইউনূসের বিচার চাইলেন গ্রেপ্তার সেই ৬১ আইনজীবী 

১৯

অনার্সে বাংলা, ইতিহাস ও দর্শন কোর্স বাতিলের খবর ‘ভিত্তিহীন’ : শিক্ষা মন্ত্রণালয়

২০
X