স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৮ জুন ২০২৫, ০৭:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

বিশ্বকাপ বাছাইয়ের প্রথম ম্যাচ হেরেই পদত্যাগ ইতালি কোচের

লুসিয়ানো স্পালেত্তি। ছবি : সংগৃহীত
লুসিয়ানো স্পালেত্তি। ছবি : সংগৃহীত

বিশ্বকাপ বাছাইয়ে নরওয়ের বিপক্ষে ৩-০ গোলের লজ্জাজনক হারের রেশ না কাটতেই বড় খবর—ইতালির জাতীয় দলের কোচের পদ ছাড়ছেন লুসিয়ানো স্পালেত্তি। মঙ্গলবার (১০ জুন) মলডোভার বিপক্ষে ম্যাচের পর তিনি দায়িত্ব থেকে সরে দাঁড়াবেন বলে নিজেই নিশ্চিত করেছেন সংবাদ সম্মেলনে।

ইতালির ফুটবলপ্রেমীরা হতাশ ও ক্ষুব্ধ। নরওয়ের কাছে এমন বিশাল ব্যবধানে হার অনেকেই মেনে নিতে পারেননি। অনেক সমর্থক ইতোমধ্যেই স্পালেত্তির বদলে ক্লদিও রানিয়েরিকে কোচ হিসেবে দেখতে চেয়েছেন। সেই চাপেই যেন এবার সরে দাঁড়াতে বাধ্য হলেন বর্তমান কোচ।

বিদায়ের ঘোষণা দিতে গিয়ে স্পালেত্তি বলেন, ‘গত রাতে সভাপতির সঙ্গে দীর্ঘ কথা হয়েছে। তিনি আমাকে জানিয়েছেন, জাতীয় দলের কোচ হিসেবে আমার দায়িত্ব এখানেই শেষ। বিষয়টি আমার জন্য দুঃখজনক, কারণ আমাদের সম্পর্ক খুব ভালো ছিল। আমি দায়িত্ব ছাড়তে চাইনি। বরং যখন পরিস্থিতি খারাপ থাকে, তখনই আমি দায়িত্বে থেকে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করি। কিন্তু বাস্তবতা মানতেই হয়। খারাপ ফলের দায় আমারই। তাই ভবিষ্যতের কথা চিন্তা করে আমি সরে দাঁড়াতে রাজি হয়েছি।’

তিনি আরও জানান, ‘মলডোভার বিপক্ষে ম্যাচে আমি বেঞ্চে থাকবো। এরপরই আমি চুক্তির আনুষ্ঠানিক সমাপ্তি ঘটাবো।’

স্পালেত্তির অধীনে ইতালি ইউরো জয় করতে না পারলেও দলকে এক নতুন দৃষ্টিভঙ্গিতে গড়ার চেষ্টা করেছিলেন। তবে সাম্প্রতিক ব্যর্থতায় প্রশ্ন উঠেছে তার কৌশল ও দল নির্বাচন নিয়েও। এখন সামনে প্রশ্ন—কে হবেন তার উত্তরসূরি? সমর্থকদের অনেকে রানিয়েরির নাম উচ্চারণ করলেও ইতালিয়ান ফুটবল ফেডারেশন এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।

স্পালেত্তির বিদায়ে ইতালি দলের সামনে শুরু হতে যাচ্ছে এক নতুন অধ্যায়। বিশ্বকাপ বাছাইয়ের মতো গুরুত্বপূর্ণ সময়ে এমন পরিবর্তন কতটা কাজে আসবে, তা সময়ই বলবে। তবে স্পালেত্তি শেষবারের মতো দেশকে ভালো কিছু দিয়ে বিদায় জানাতে চাইবেন, সেটাও নিশ্চিত।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাকা চুলের সঙ্গে ক্যানসারের অদ্ভুত সম্পর্ক, প্রচলিত ধারণায় ধাক্কা

জুনেই পে-স্কেলের গেজেট, গ্রেড-পেনশন নিয়ে বড় চমক

ছাগল চুরি করে পালানোর সময় স্বামী-স্ত্রীসহ ধরা পড়ল তিনজন

মার্কিন হেলিকপ্টার ভূপাতিত করে ট্রাম্পকে চটিয়ে তুলেছে ইরান

আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস পালিত হবে আজ

সকালের মধ্যে ১৮ জেলায় দমকা হাওয়ার সঙ্গে ব্যাপক বজ্রবৃষ্টির শঙ্কা

ইসলামী ব্যাংক নিয়ে বিতর্ক: শেয়ার মালিকানা প্রকাশের দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর

নাসির-তামিমার ভাগ্য নির্ধারণ আজ, দোষ প্রমাণিত হলেই ভয়ঙ্কর পরিণতি

‘ফিল্মি স্টাইলে’ হামলা চালিয়ে পুলিশের হাত থেকে আসামি ছিনতাই

অবশেষে আয়াতুল্লাহ আলি খামেনির জানাজা-দাফনের সময় জানাল ইরান

১০

বিশ্বকাপের আগেই সুসংবাদ / নেইমারকে নিয়ে ব্রাজিল শিবিরে স্বস্তির বার্তা

১১

মাঝ আকাশে বিমানের জানালার কাচ ভাঙলেন যাত্রী!

১২

আলভারেজকে নিয়ে রিয়ালের ‘মেগা বিড’, প্রত্যাখ্যানের ঘোষণায় চমকে দিল অ্যাটলেটিকো 

১৩

সম্পদ-দলীয় প্রতীক সবই হারাচ্ছেন মমতা!

১৪

বিমান বাহিনীর ১৩১তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদপত্র বিতরণ

১৫

চিকিৎসকদের নিয়ে সাংবাদিক মাসুদ কামালের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ড্যাব

১৬

সেনাবাহিনীর সহযোগিতায় চোখে আলো ফিরেছে ৮৪ জনের

১৭

বাজেটে মোবাইল, বিদ্যুৎ ও প্রযুক্তিপণ্যে বড় সুখবর

১৮

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১৯

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

২০
X