স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৫, ১০:২০ এএম
আপডেট : ১৭ নভেম্বর ২০২৫, ১০:৩৩ এএম
অনলাইন সংস্করণ

টানা তৃতীয় বিশ্বকাপে দুঃস্বপ্নময় প্লে-অফের মুখোমুখি ইতালি

ইতালি ফুটবল দল। ছবি : সংগৃহীত
ইতালি ফুটবল দল। ছবি : সংগৃহীত

ইতালিকে যেন কেউ মুক্তি দিচ্ছে না। প্রতি চার বছর পরপর বিশ্বকাপ বাছাইপর্ব এলেই চারবারের বিশ্বচ্যাম্পিয়নদের সামনে এসে হাজির হয় একই দুঃস্বপ্ন—প্লে-অফে পড়া, অনিশ্চয়তার পথে হাঁটা, আর অপ্রত্যাশিত ব্যর্থতার আতঙ্ক। নরওয়ের বিপক্ষে দু’দফা হার তাদের আবারও ঠেলে দিয়েছে সেই পুরোনো অন্ধকার গহ্বরে। এবারও সরাসরি বিশ্বকাপ নিশ্চিত করা হলো না গাত্তুসোর দলের; সামনে অপেক্ষা করছে দুটো এক ম্যাচের ‘ডু-অর-ডাই’ লড়াই। হারলেই টানা তৃতীয় বিশ্বকাপ থেকে বিদায়।

গেন্নারো গাত্তুসোর আগমনে ইতালিয়ান ফুটবল যেন নতুন উদ্দীপনা খুঁজেছিল। কিন্তু মাঠের বাস্তবতা ছিল বেশি কঠিন। সান সিরোয় ১-৪ গোলে নরওয়ের কাছে ভেঙে পড়ার পরই পরিষ্কার হয়ে গিয়েছিল—ইতালির পথ যাবে সেই ভয়ংকর মুখোমুখি লড়াইয়ের দিকে, যেখানে ভুলের কোনো জায়গাই নেই। আরও যেটা আশঙ্কা বাড়াচ্ছে, তা হলো অতীত ব্যর্থতার ইতিহাস।

দুটি অভিশপ্ত প্লে-অফের স্মৃতি

২০১৮ সালে সুইডেনের বিপক্ষে গোলশূন্য ড্র টেনে জিয়ামপিয়েরো ভেনচুরার ইতালি হারায় বিশ্বকাপের টিকিট। বুফন, কিয়েলিনিরাও সেদিন রুখতে পারেননি ১-০ ব্যবধানের প্রথম লেগের ক্ষত।

চার বছর পর আরও ভয়ংকর ঘটনা। নিজ মাঠে উত্তর মেসিডোনিয়ার কাছে যোগ করা সময়ে গোল হজম করে কাতার বিশ্বকাপের স্বপ্নভঙ্গ। ইউরো জয়ীরা পরিণত হয় আরেক অপ্রত্যাশিত ট্র্যাজেডির নায়ক। এবারও সেই শঙ্কা জমাট বাঁধছে।

সম্ভাব্য প্রতিপক্ষ আরও ভয়ংকর

মার্চ ২৬ থেকে ৩১—এই পাঁচ দিনের মধ্যে ইতালিকে জিততেই হবে দুটি ম্যাচ। সেগুলো কার বিরুদ্ধে হবে, সে রহস্য এখনো উন্মোচন করেনি উয়েফা। ড্রয়ের বাটখারায় যে প্রতিপক্ষ মিলতে পারে, তাতে ভয়টা আরও বাড়বেই।

তালিকায় রয়েছে ইউক্রেন, তুরস্ক, আয়ারল্যান্ড, চেক প্রজাতন্ত্র, আলবেনিয়ার মতো দল। তাতে আবার যোগ হতে পারে জার্মানি, ডেনমার্ক, বেলজিয়াম, স্কটল্যান্ড, অস্ট্রিয়ার মতো পরাশক্তিও। যে কারও বিপক্ষে পড়লেই ম্যাচটা হয়ে যাবে জীবন-মৃত্যুর লড়াই।

ইতালি ফের সেই চেনা মোড়ে দাঁড়িয়ে—ইউরোপীয় ফুটবলের এক ঐতিহ্য, অথচ তৃতীয়বারের মতো বিশ্বকাপে না খেলার বাস্তব হুমকির সামনে। এবার কি তারা অতীত থেকে শিক্ষা নেবে, নাকি পরিণতি হবে আবারও সেই হৃদয়বিদারক পরাজয়? পুরো ফুটবলবিশ্ব অপেক্ষায়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতার পদত্যাগ

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলার ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

১০

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১১

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১২

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১৩

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১৪

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১৫

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৬

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৭

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

১৮

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

১৯

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

২০
X