স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৯ জুন ২০২৫, ১০:৩১ এএম
আপডেট : ২৯ জুন ২০২৫, ১০:৩৩ এএম
অনলাইন সংস্করণ
ক্লাব বিশ্বকাপ

প্রায় পাঁচ ঘণ্টার নাটকীয় ম্যাচ শেষে কোয়ার্টার ফাইনালে চেলসি

গোলের পর চেলসি খেলোয়াড়দের উল্লাস। ছবি : সংগৃহীত
গোলের পর চেলসি খেলোয়াড়দের উল্লাস। ছবি : সংগৃহীত

চলমান ফিফা ক্লাব বিশ্বকাপে চার্লটের ব্যাংক অব আমেরিকা স্টেডিয়ামে শনিবার যা হলো, তা যেন এক ‘অবাস্তব’ ফুটবল ম্যাচের চিত্রনাট্যই হয়ে রইল। বজ্র-ঝড়ের সতর্কতায় ৯০ মিনিটের চেলসি-বেনফিকার লড়াই শেষে হতে লাগলে ৪ ঘণ্টা ৩৮ মিনিট। আর অবাস্তব এই ম্যাচে অতিরিক্ত সময়ে তিন গোল করে ৪-১ ব্যবধানে জয় নিশ্চিত করে ইংলিশ ক্লাবটি।

প্রথমার্ধ ছিল কাঁটায় কাঁটায় লড়াই। দ্বিতীয়ার্ধে রিস জেমসের ৬৪তম মিনিটের ফ্রি-কিকে এগিয়ে যায় চেলসি। কিন্তু ৮৬ মিনিটে বজ্রপাতের সতর্কতায় খেলা বন্ধ হয়ে যায়। দুই ঘণ্টার অপেক্ষা শেষে খেলা আবার শুরু হলে নাটকীয় মোড় নেয় ম্যাচে।

৯০+৫ মিনিটে মালো গুস্তোর হাতে বল লাগায় বিতর্কিত পেনাল্টি পায় বেনফিকা। স্পট কিক থেকে সমতা ফেরান অ্যাঞ্জেল ডি মারিয়া।

অতিরিক্ত সময়ে সংখ্যাগত সুবিধা কাজে লাগায় চেলসি। বেনফিকার গিয়ানলুকা প্রেস্টিয়ান্নি লাল কার্ড দেখলে ১০ জনের দলে পরিণত হয় তারা। এরপর গোলের বন্যা নামান এনকুনকু, পেদ্রো নেটো ও ডিউসবেরি-হল।

ম্যাচ শেষে ক্ষুব্ধ চেলসি কোচ এনজো মারোসকা বলেন, ‘এটা আর ফুটবল ছিল না। দুই ঘণ্টা বিরতি দিয়ে চার মিনিটের খেলা চালিয়ে যাওয়া, এটা প্রহসন। এমন আবহাওয়ায় সাত-আট ম্যাচ বন্ধ—আসলে এই টুর্নামেন্ট আয়োজনের জায়গাটা নিয়েই প্রশ্ন উঠছে।’

চেলসি এখন ফ্লোরিডার মায়ামিতে যাবে বিশ্রামের জন্য।

এদিকে দিনের আরেক ম্যাচে স্বদেশি ক্লাব বোটাফোগোকে ১-০ গোলে হারিয়ে আগামী শুক্রবার কোয়ার্টার ফাইনালে চেলসির মুখোমুখি হবে ব্রাজিলিয়ান ক্লাব পালমেইরাস।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলার ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১০

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১১

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১২

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১৩

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১৪

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৫

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৬

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

১৭

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

১৮

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

১৯

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

২০
X