স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৮ জুন ২০২৫, ১০:৪০ পিএম
আপডেট : ২৮ জুন ২০২৫, ১০:৪১ পিএম
অনলাইন সংস্করণ

ক্লাব বিশ্বকাপকে ফুটবলের সবচেয়ে বাজে আইডিয়া বললেন ক্লপ!

ইয়র্গেন ক্লপ। ছবি : সংগৃহীত
ইয়র্গেন ক্লপ। ছবি : সংগৃহীত

ফুটবল বিশ্বে আবারও মুখ খুললেন ইয়র্গেন ক্লপ এবং এবার তার নিশানায় ফিফা ও নতুন করে ঢেলে সাজানো ক্লাব বিশ্বকাপ! সাবেক লিভারপুল কোচ কড়া ভাষায় এই টুর্নামেন্টকে আখ্যা দিলেন ‘ফুটবলের ইতিহাসে সবচেয়ে বাজে ধারণা’ হিসেবে। তার মতে, খেলোয়াড়দের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের প্রতি সম্পূর্ণ অবহেলা করেই চলছে ফিফার এই বিতর্কিত পরিকল্পনা।

ফিফার সমালোচনা করে ক্লপ বলেন, ‘তাদের কোনো ক্লাবের দৈনন্দিন বাস্তবতা বোঝার অভিজ্ঞতা নেই, তারাই সিদ্ধান্ত নিচ্ছে! টাকা অনেকেই দেখতে পারে, কিন্তু ফুটবলারদের কাঁধে পুরো বোঝা চাপিয়ে দেওয়া একেবারেই অন্যায়। ক্লাব বিশ্বকাপের মতো টুর্নামেন্ট খেলোয়াড়দের জীবন নষ্ট করে দেবে।’

ক্লপের মূল আশঙ্কা, চোটের মহামারি। ‘আমি ভয় পাচ্ছি, এমন সব ইনজুরি দেখা যাবে যা ফুটবলাররা আগে কখনো পায়নি। হয় আগামী মৌসুমে, না হয় বিশ্বকাপে বা তার পরেই,’ বলেন ক্লপ।

তিনি উদাহরণ দিলেন, যদি চেলসি বা ম্যানচেস্টার সিটি ক্লাব বিশ্বকাপের ফাইনাল পর্যন্ত যায়, তাহলে মাত্র এক মাসের বিরতির পরই শুরু হবে পরবর্তী মৌসুম- এই নিরবচ্ছিন্ন চাপ ফুটবলারদের ভেঙে ফেলবে।

‘একজন এনবিএ খেলোয়াড় বছরে চার মাস বিশ্রাম পায়। ফন ডাইক তার পুরো ক্যারিয়ারে সেটা পায়নি।’

২০২৫ সাল থেকে নতুন ফরম্যাটে ক্লাব বিশ্বকাপে অংশ নিচ্ছে ৩২টি ক্লাব। এর মধ্যে থাকছে ইউরোপ ও দক্ষিণ আমেরিকার সেরা দলগুলো, পাশাপাশি ইনফান্তিনো ও ফিফার ‘বড় অর্থনৈতিক স্বপ্ন’। তবে ক্লপের মতে, এই স্বপ্নের পেছনে আছে বাস্তবতা থেকে চোখ ফিরিয়ে নেওয়া- যেখানে ক্লাব, খেলোয়াড় এবং ভক্ত- সবাই ভুগবে দীর্ঘমেয়াদে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাড়ি চালিয়ে পার্থকে নিয়ে সংসদের পথে প্রধানমন্ত্রী

দিনে কয়টি আম খাওয়া উচিত? সুস্থ থাকতে জানুন সঠিক পরিমাণ

বাজেটে বাড়ছে না সিগারেটের দাম

হাসপাতালে চিকিৎসা নিতে আসা নারীকে ধর্ষণ, গ্রেপ্তার ৩

প্রথমবার ১২ পারমাণবিক ওয়ারহেড মোতায়েন করল ভারত

ছুরিকাঘাতে লাদেন নিহত

বাজেটে পে-স্কেল নিয়ে বড় সুখবর

হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু

পূর্ণিমাকে নিয়ে শাবনূর বললেন ‘আমাদের দা-কুড়াল সম্পর্ক না’

দেশে নিবন্ধিত সিমের পরিমাণ জনসংখ্যার দ্বিগুণ

১০

কুয়েতে গৃহকর্মী নিয়োগ : ১০ দেশের তালিকা প্রকাশ 

১১

রামিসার ডেথ রেফারেন্সসহ পূর্ণাঙ্গ রায়ের নথি উচ্চ আদালতে

১২

সততা, স্বচ্ছতা ও জবাবদিহিতা ছাড়া কোনো বাজেটই কার্যকর হবে না : বিরোধীদলীয় নেতা

১৩

জামায়াতের ৮ লাখ ৩৯ হাজার ৫০৫ কোটি টাকার প্রস্তাবিত বাজেট পেশ

১৪

সাভার পৌর ছাত্রদলের কমিটি ঘোষণা

১৫

প্রিয়জন হারানোর শোকে কাতর ব্যক্তিকে এই ৭ কথা বলা উচিত নয়

১৬

২০২৫ সালে যুদ্ধে নিহত হয়েছেন প্রায় আড়াই লাখ মানুষ

১৭

স্কুল ফিডিং প্রকল্পে নিম্নমানের খাবার সরবরাহ, মাদারীপুর থেকে গ্রেপ্তার ২

১৮

মৃত্যুর গুজব ছড়ালেও সুস্থ আছেন অভিনেত্রী তানিয়া বৃষ্টি

১৯

স্কুল ফিডিং প্রকল্পে অনিয়ম ও নিম্নমানের খাবার সরবরাহের দায়ে গ্রেপ্তার ২

২০
X