স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৪ জুলাই ২০২৫, ০২:০৫ পিএম
আপডেট : ১৪ জুলাই ২০২৫, ০২:০৭ পিএম
অনলাইন সংস্করণ

জন্মদিনে বামন ভাড়া করে আইনি জটিলতায় ইয়ামাল

লামিন ইয়ামাল । ছবি : সংগৃহীত
লামিন ইয়ামাল । ছবি : সংগৃহীত

স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনার বিস্ময়বালক লামিনে ইয়ামাল তার ১৮তম জন্মদিন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে পেশাদার বামন শিল্পীদের ভাড়া করে তীব্র সমালোচনার মুখে পড়েছেন। এ ঘটনায় তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার হুমকিও এসেছে।

মাত্র ১৮ পূর্ণ করে নতুন এক অধ্যায়ে পা দিয়েছেন ইয়ামাল। এর মাধ্যমে বার্সেলোনার সঙ্গে তার নতুন চুক্তির পথও খুলে গেছে। এই মাইলফলক উদযাপন করতে পরিবার এবং বন্ধুদের নিয়ে এক জমকালো পার্টির আয়োজন করেছিলেন তিনি।

তবে পার্টিতে বিনোদনের অংশ হিসেবে বামন শিল্পীদের ভাড়া করা নিয়ে বিতর্কের ঝড় উঠেছে। স্পেনের শারীরিক ও অঙ্গ-প্রত্যঙ্গভিত্তিক প্রতিবন্ধীদের কনফেডারেশনের সদস্য সংগঠন অ্যাসোসিয়েশন অব পিপল উইথ আখনড্রোপ্লাসিয়া অ্যান্ড আদার স্কেলেটাল ডিসপ্লাসিয়াস এই উদ্যোগের তীব্র নিন্দা জানিয়েছে।

সংস্থাটির সভাপতি কারোলিনা পুয়েন্তে এক বিবৃতিতে বলেন, ‘২১ শতকে এসে এখনো বামনদের ব্যক্তিগত পার্টিতে বিনোদনের উপকরণ হিসেবে ব্যবহার করা মেনে নেওয়া যায় না। যখন জনসম্মুখে পরিচিত কেউ এমন কাজ করেন, তখন তার প্রভাব আরও মারাত্মক হয়। সমাজে বিশেষ করে তরুণদের মধ্যে এই বার্তা ছড়ায় যে, বৈষম্য গ্রহণযোগ্য।’

তিনি আরও বলেন, ‘এ ধরনের আচরণ মানুষের মর্যাদা এবং অধিকারের পরিপন্থী। আমরা এই মানসিকতা রুখে দিতে চাই এবং সমাজকে শিক্ষা দিতে চাই—সম্মান আর সমতার ভিত্তিতে মানুষকে মূল্যায়ন করতে হবে। আমরা চুপ থাকব না। আমাদের কমিউনিটির মর্যাদা ও অধিকার রক্ষায় আইনি এবং সামাজিক সব ধরনের ব্যবস্থা নেব।’

স্পেনের প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার সংক্রান্ত সাধারণ আইনে স্পষ্টভাবে বলা আছে, যে কোনো ধরনের বিনোদনমূলক বা প্রদর্শনীমূলক কর্মকাণ্ড যেখানে প্রতিবন্ধী ব্যক্তিদের নিয়ে উপহাস বা মজার খোরাক তৈরি করা হয়, তা সম্পূর্ণ নিষিদ্ধ।

এই ঘটনার রেশ না কাটতেই ইয়ামাল বার্সেলোনার প্রি-সিজন ক্যাম্পে ফিরেছেন। শোনা যাচ্ছে, নতুন মৌসুমে তাকে দেওয়া হতে পারে বার্সার ঐতিহ্যবাহী ১০ নম্বর জার্সি — যা এক সময় ম্যারাডোনা, রোনালদিনহো এবং মেসির মতো কিংবদন্তিরা পরেছিলেন।

তবে তার জন্মদিনের এই বিতর্ক কেবল মাঠের বাইরের নয়, সামাজিকভাবে তার ভাবমূর্তিতেও বড় প্রভাব ফেলতে পারে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

গাজায় সহিংসতার দায়ে ইসরায়েলি অর্থমন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

ঢাকায় নিখোঁজ জবি শিক্ষার্থীর বাবা, সন্ধান চায় ছেলে

নতুন রিসাইক্লিং উদ্যোগ / ৯০ শতাংশর বেশি প্লাস্টিক বর্জ্য কমিয়েছে সিঙ্গার বাংলাদেশ

সরকারি বাঙলা কলেজে অনুষ্ঠিত হচ্ছে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

বাংলার নদী, বাংলার জীবন : ইতিহাস থেকে বর্তমান অবস্থা

ইসলামী ব্যাংক ইসলাম নয়, জামায়াতে ইসলামীও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

সাউথইস্ট ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগে ‘হিট’ প্রকল্পের আওতায় ওয়ার্কশপ অনুষ্ঠিত

ল্যাবএইডে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

১০

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

১১

কক্সবাজারে ১৯ রোহিঙ্গা আটক

১২

হিজবুল্লাহর রকেট হামলায় পিছু হটল ইসরায়েলি বাহিনী

১৩

ব্রাজিলের পতাকা টানাতে গিয়ে কিশোরের মৃত্যু

১৪

কাপ্তাই হ্রদে ডুবে চবি শিক্ষার্থীর মৃত্যু 

১৫

বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে, তুলে ধরল একাধিক কারণ

১৬

ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের উপদেষ্টা মঞ্জুশ্রী রায় চৌধুরীর পরলোকগমন

১৭

রামিসা হত্যা : দ্রুতই শুনানি করতে চান রাষ্ট্রপক্ষ

১৮

কেআইবিতে জুনিয়রের ঘুসিতে রক্তাক্ত সিনিয়র কর্মকর্তা

১৯

ইরানে ইসরায়েলি হামলায় দুই সেনা নিহত

২০
X