স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৬ জুলাই ২০২৫, ০১:০৭ পিএম
আপডেট : ১৬ জুলাই ২০২৫, ০১:১১ পিএম
অনলাইন সংস্করণ

বিশ্বকাপ দেখার স্বপ্ন? টিকিট কবে থেকে মিলবে জানাল ফিফা

শুরু হচ্ছে ২৬ বিশ্বকাপের টিকিট পাওয়ার লড়াই। ছবি : সংগৃহীত
শুরু হচ্ছে ২৬ বিশ্বকাপের টিকিট পাওয়ার লড়াই। ছবি : সংগৃহীত

২০২৬ ফুটবল বিশ্বকাপ ঘিরে উত্তেজনার পারদ চড়তে শুরু করেছে এখন থেকেই। আর এবার বিশ্বকাপ দেখার স্বপ্নপূরণের প্রথম ধাপ হিসেবে ফিফা জানিয়ে দিয়েছে, আগামী ১০ সেপ্টেম্বর থেকে শুরু হবে টিকিটের আবেদন প্রক্রিয়া।

ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা মঙ্গলবার এক বিবৃতিতে জানায়, কানাডা, মেক্সিকো ও যুক্তরাষ্ট্রে যৌথভাবে আয়োজিত হতে যাওয়া ২০২৬ বিশ্বকাপের টিকিট মিলবে ধাপে ধাপে, যাতে অধিক চাহিদা সামলানো সম্ভব হয়।

বিশ্বকাপের প্রথম ম্যাচ বসবে ১১ জুন, মেক্সিকো সিটির ঐতিহাসিক অ্যাজটেকা স্টেডিয়ামে। তাই সে লক্ষ্যেই প্রস্তুত হচ্ছে আয়োজক দেশগুলো।

তবে সবচেয়ে কাঙ্ক্ষিত প্রশ্ন—দাম কেমন হবে?

এ বিষয়ে এখনো স্পষ্ট করে কিছু জানায়নি ফিফা। পূর্ববর্তী ক্লাব বিশ্বকাপের মতো এবারও ‘ডায়নামিক প্রাইসিং’ অর্থাৎ সময় ও চাহিদা অনুযায়ী টিকিটের দাম ওঠানামা করতে পারে।

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো এক বিবৃতিতে বলেন, ‘এই বিশ্বকাপ হবে ইতিহাসের সবচেয়ে বড় ও শ্রেষ্ঠ ক্রীড়া আয়োজন। আমরা পুরো দুনিয়ার ফুটবলপ্রেমীদের আমন্ত্রণ জানাচ্ছি। এগুলো হবে বিশ্বের সবচেয়ে কাঙ্ক্ষিত আসন।’

আগামী বিশ্বকাপে থাকছে রেকর্ড ৪৮টি দল, আর তাতে ম্যাচসংখ্যা, দর্শকসংখ্যা এবং উত্তেজনা—সবকিছুই হবে আগের সব আসরের চেয়ে অনেক বড়।

তাই আপনি যদি স্বপ্ন দেখেন মাঠে বসে বিশ্বকাপ দেখার, তাহলে সময় এসেছে প্রস্তুত হওয়ার। ১০ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে সেই স্বপ্নের প্রথম ধাপ—টিকিটের জন্য আবেদন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাড়ি ফেরার পথে রাজমিস্ত্রিকে কুপিয়ে হত্যা

ওলিসের হ্যাটট্রিকে উড়ন্ত ফ্রান্স, জয়ে শেষ হলো বিশ্বকাপ প্রস্তুতি

ইতিহাসের এই দিনে

আজকের নামাজের সময়সূচি

ইরানে হামলা চালালে যুক্তরাষ্ট্রের সমর্থন হারাবে ইসরায়েল : ট্রাম্প

যশোরে আ.লীগ-যুবলীগের তিন নেতা গ্রেপ্তার

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতার পদত্যাগ

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

১০

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

১১

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

১২

৩৪ তলায় ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

১৩

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

১৪

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

১৫

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

১৬

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১৭

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১৮

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১৯

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

২০
X